ই-পেপার শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

দাঁড়িপাল্লার পক্ষে নীরব বিপ্লবের মাধ্যমে জনগণ পরিবর্তনের পথ তৈরি করবে

আমার বার্তা অনলাইন:
০৬ অক্টোবর ২০২৫, ১৪:৩৪

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, জনগণ ইনসাফ ও ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা চায়। জনগণের চাওয়া আর জামায়াতের দলীয় কর্মসূচি একই— ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠা।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নতুন সদস্যদের (রুকন) শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গতকাল রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নূরুল ইসলাম বুলবুল রুকনদের উদ্দেমে বলেন, শপথের মর্যাদা রক্ষা করে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। আল্লাহ মুমিনদের মাল ও জান দিয়ে দ্বীন কায়েম করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ যা নির্দেশ দেন তাই ফরজ বিধান।

তিনি আরও বলেন, শপথ নেওয়া মানেই জান্নাত অর্জন করা নয়, শপথের আলোকে নিজেকে পরিচালিত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন ব্যতীত জান্নাত লাভ করা যায় না। ইসলাম বিদ্বেষীরা জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বলে, জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করে। প্রকৃত সত্য হচ্ছে জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করে না, জান্নাতের পথ দেখায়। ইসলামের শিক্ষা অর্জন এবং বাস্তবায়নের জন্য জামায়াতে ইসলামী গাইডলাইন হিসেবে ভূমিকা পালন করে।

জামায়াতে ইসলামীর এ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বলেন, দাঁড়িপাল্লার পক্ষে নীরব বিপ্লব সাধনের মাধ্যমে জনগণ পরিবর্তনের পথ তৈরি করবে। এ দেশের জনগণ যেই পরিবর্তন চায় সেই পরিবর্তনের জন্য জনগণ দাঁড়িপাল্লাকে বাছাই করবে৷ জনগণ জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে এগিয়ে আসবে।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান ও মো. শামছুর রহমান, মহানগর কর্মপরিষদ সদস্য এডভোকেট এস এম কামাল উদ্দিন, অধ্যাপক নুর নবী মানিক, আবদুস সালাম, ডা. আতিয়ার রহমান, শেখ শরীফ উদ্দিন আহমদ, কামরুল আহসান হাসান।

আমার বার্তা/এমই

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

মায়ের দাফন সম্পন্ন হওয়ার পর গভীর বিষণ্নতা ও নীরবতায় আচ্ছন্ন হয়ে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক জীবনে যেমন আপসহীন ছিলেন, তেমনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন রাজনীতির প্রতীক বেগম খালেদা জিয়ার দীর্ঘ মহাযাত্রার ঘটল মহাসমাপ্তি। জীবনভর

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু