ই-পেপার শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

খেলাফত মজলিস এখনো কোনো নির্বাচনী জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি: মামুনুল হক

আমার বার্তা অনলাইন:
০৬ অক্টোবর ২০২৫, ১৬:৪৯

আমীরে মজলিস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, বাংলাদেশ খেলাফত মজলিস এখন পর্যন্ত কোনো নির্বাচনী জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। আপাতত আমরা জুলাই-সনদ অবিলম্বে বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন আছি। এই আন্দোলন সফলের কোন বিকল্প নেই।

সোমবার (৬ অক্টোবর) সকালে ঢাকার মোহাম্মদপুরে তার ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা আব্দুল আজিজ রহ. এর সাহেবজাদা ও আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী দা.বা. এর জামাতা হযরত মাওলানা হাবীবুল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন।

তিনি আমীরে মজলিসের হাতে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগদান করেন।এসময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আব্দুস সোবহান, খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদ-সদস্য জাকির হোসাইনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

যোগদান অনুষ্ঠানে আমীরে মজলিস অত্যন্ত দৃঢ় ও স্পষ্টভাবে বলেন, সংগঠনের যে কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত সর্বোচ্চ সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়েই গ্রহণ করা হবে। প্রথমে বিষয়টি সংগঠনের ‘রাজনৈতিক সেলে’ বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা হবে, তারপর তা ‘কেন্দ্রীয় নির্বাহী কমিটি’তে উপস্থাপন করা হবে। সেখান থেকে ‘কেন্দ্রীয় মজলিসে শূরা’য় আলোচনার পরই সিদ্ধান্ত গৃহীত হবে। প্রয়োজনে তৃণমূল পর্যায়ের দায়িত্বশীলদের মতামতও গ্রহণ করা হবে।

তিনি তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের সঙ্গে মিশে কাজ করতে হবে, তাদের ভাবনা ও মনোভাব বুঝতে হবে। সংগঠনের সিদ্ধান্ত যেন জনগণের চাওয়া-পাওয়া ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়-সে দিক বিবেচনায় রেখেই কার্যক্রম পরিচালনা করতে হবে।

আমার বার্তা/এমই

বিএনপি জুলাই সনদকে প্রতারণার দলিলে পরিণত করেছে: সংসদে নাহিদ

জুলাই জাতীয় সনদকে অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে বিএনপি এবং এই সনদকে দলীয় ইশতেহারে পরিণত

গণভোটের রায় বাস্তবায়নে মহাসমাবেশ করবে ১১ দলীয় জোট

জুলাই সনদ অনুযায়ী সংস্কার বাস্তবায়নে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত

বিশেষ কাউকে সুবিধা দিতেই কি আইনের বয়সসীমা বাতিল: সংসদে আখতার

সংসদে পাস হওয়া সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বীমা কর্পোরেশন আইনের সংশোধনী নিয়ে গভীর উদ্বেগ

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা

ঢাকায় পহেলা মে শ্রমিক সমাবেশে প্রথমবারের মতো বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা: সংসদে প্রধানমন্ত্রী

৩৭ হাজার কোটির ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর

ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প সম্প্রসারণে জোর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মুজিব বলেছিলেন সাবধানে থাকিস, জিয়া বলেছিলেন যুদ্ধ করো: সংসদে গয়েশ্বর

ইরানকে ৬ স্থলপথ ব্যবহারের অনুমতি পাকিস্তানের, ক্ষুব্ধ হবে আমেরিকা?

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর কঠিন হবে: অর্থমন্ত্রী

পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা ভারতের

একাত্তরে কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গোলাম আযমরা

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন সচিব

বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে: ডা. জাহিদ

যুক্তরাষ্ট্রের সহায়তা: ৬ লাখ টিবি কিট, শিশুদের ১১ হাজার ওষুধ প্রদান