ই-পেপার বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

শ্রমিকের অধিকার ছিনিয়ে না নিলে কখনো অধিকার প্রতিষ্ঠিত হবে না

আমার বার্তা অনলাইন:
১২ জানুয়ারি ২০২৬, ১৭:১৪

শ্রমিকের অধিকার ছিনিয়ে না নিলে কখনো অধিকার প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

শ্রমিকরাই মূলত দেশ গড়ার কারিগর উল্লেখ করে মঈন খান বলেন, ১৮৮৬ সালে যে দিন শ্রমিকরা বুকের রক্ত ঢেলে দিয়েছিল, আজ শ্রমিকের অধিকার নিয়ে আপনারা যে দাবিদাওয়ার কথা তুলে ধরেছেন, সে সময়ও দাবিদাওয়া ছিল শ্রমিকরা ৮ ঘণ্টা কাজ করবে। সেদিন থেকে শুরু করে আজ প্রায় ১৫০ বছরেরও অধিক সময় পার হয়ে গেছে, তবুও তারা তাদের এই দাবি বাস্তবায়ন করতে পারেনি।

তিনি বলেন, আজ অধিকাংশ সময় শ্রমিকরা যে দাবিদাওয়ার কথা বলে সেগুলো ঠিক সেই ১৮৮৬ সালেও ছিল।

প্রায় দেড়শ বছরেও শ্রমিকদের অনেক দাবি পূরণ করা হয়নি মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আজও কেন শ্রমিকের সেই অধিকারগুলো আদায় হয়নি, কাদের কারণে হয়নি? শ্রমিকরা যদি দেশ গড়ার কারিগর হয়ে থাকে তাদের দাবিদাওয়া দেশ পূরণ করবে না? দেশের নেতৃত্ব কেন পূরণ করবে না?

মঈন খান আরও বলেন, আমরা উদারনীতির রাজনীতি করি। আমি পরিকল্পনামন্ত্রী থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আমাকে বলেছেন, শুধু প্রাইভেট সেক্টরে উন্নয়ন নয়, উন্নয়নটাকে গ্রামীণ জনপদ অর্থাৎ গ্রামেগঞ্জে ছড়িয়ে দিতে হবে। গ্রামের মানুষের উন্নয়ন নিশ্চিত করতে হবে।

উন্নত দেশের চেয়ে আমাদের দেশের চ্যালেঞ্জগুলো অনেক বড় উল্লেখ করে তিনি বলেন, এই চ্যালেঞ্জগুলো শুধু রাজনৈতিক দলগুলো মোকাবিলা করলে হবে না। সাধারণ মানুষ, শ্রমিক-জনতা যদি রাজনৈতিক দলগুলোর ওপর সঠিকভাবে চাপ প্রয়োগ করতে পারে। সঠিকভাবে যদি রাজনৈতিক দলগুলোর ওপর চাপ প্রয়োগ করা যায়, তাহলে কিন্তু জবাবদিহিতা নিশ্চিত হতে পারে। মানুষের অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম পৃথিবীতে চলমান রয়েছে, আমাদের সেটি চালিয়ে নিতে হবে। কেননা শ্রমিকের অধিকার ছিনিয়ে না নিলে কখনো অধিকার প্রতিষ্ঠিত হবে না।

শ্রমিক অধিকার অ্যাডভোকেসি অ্যালায়েন্স (বিলস) আয়োজিত এ সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলি আকন্দ, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতা নাজমুল হক প্রধান, গণঅধিকার পরিষদের সহ-সভাপতি আব্দুর রহমান, এনসিপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরিফুর রহমানসহ সংগঠনের দেশি-বিদেশি বিভিন্ন পর্যায়ের নেতারা।

আমার বার্তা/এমই

ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামি আন্দোলনের বিক্ষোভ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলির যৌথ হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ঢাকায় ইসলামি আন্দোলন বাংলাদেশ। সোমবার (২

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক জানিয়েছেন জামায়াতে

কদমতলীতে আহত-শহীদ পরিবারের সম্মানে ইফতার

২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর মেরাজ নগরের ডাঃ এন আমিন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ

মানুষ এখন আর খবরদারির রাজনীতি পছন্দ করে না: নুরুল হক নুর

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের প্রস্তুতির জন্য ডিপিএল হওয়া ‍খুব জরুরি: শান্ত

মালয়েশিয়ায় পাচারচক্রের মূলহোতাসহ ৭ বাংলাদেশি আটক

রোজায় ত্বকের ঘরোয়া যত্নে মুসুর ডালের জাদু

চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য

ইরান যুদ্ধের কারণে সাইবার হামলার শঙ্কা

বৈঠক ভালো হয়েছে: পল কাপুর

১৭ বছরের বিশৃঙ্খল শাসন একদিনে বদলানো সম্ভব নয়: ফখরুল

আকস্মিক পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, অফিসে নেই কোনো কর্মকর্তা

তেহরানে নতুন করে ইসরায়েলি বিমান হামলা, বিকট বিস্ফোরণ

বিশ্বকাপ শেষ ব্রাজিল তারকার, নেইমারের আবেগঘন বার্তা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা

সীমাতিরিক্ত ঋণ সমন্বয় ছাড়া নবায়ন না করার বাধ্যবাধকতা বাতিল

ভূমধ্যসাগরে পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স

অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের

ট্রেনে ১৪ মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ

জাতিসংঘের সভাপতি পদে যুক্তরাজ্যের সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় সহস্রাধিক নিহতের দাবি

৪ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

মধুপুরে মাদক কারবারিকে দেড় বছরের কারাদণ্ড

মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধে ডিএমপি কমিশনারের নির্দেশ