ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

জাতীয় সংসদ নির্বাচন: গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে বিএনপি

আমার বার্তা অনলাইন:
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৪
গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে, বিএনপি বেশ কিছু আসনে এগিয়ে। সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন পক্ষ থেকে করা হয়েছে বেশ কয়েকটি জরিপ। চলছে নানান হিসাব-নিকাশ। বিভিন্ন সংগঠনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট ও সরকারের একাধিক গোয়েন্দা সংস্থাও জরিপ চালিয়েছে।

মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতির রক্ষা এবং যথাযথ নিরাপত্তা ছক প্রণয়নের লক্ষ্যেই আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জরিপ। এ কারণেই এসব জরিপের ফলাফল প্রকাশ করা হয়নি। তবে একটি গোয়েন্দা সংস্থার জরিপ প্রতিবেদনের কপি হাতে এসেছে।

ওই প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেশ এগিয়ে আছে। বিএনপির মূল প্রতিদ্বন্দ্বিতা জামায়াতে ইসলামীর সঙ্গে হলেও বেশ কয়েকটি আসনে বিদ্রোহী প্রার্থী জয়লাভ করতে পারেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ত্রিমুখী এবং চতুর্মুখী লড়াই হবে কোনো কোনো আসনে।

গোয়েন্দা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পঞ্চগড়-১ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির জয়লাভ করবেন। পঞ্চগড়-২ আসনে জয়লাভ করবেন বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদ। তবে তার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াতের প্রার্থী সফিউল আলমের সঙ্গে। ঠাকুরগাঁও-১ আসনে জয়লাভ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও-২ আসনে জয়লাভের সম্ভাবনা আছে জামায়াতের প্রার্থী আব্দুল হাকিমের।

বিএনপি, জাতীয় পার্টি এবং জামায়াতে ইসলামীর ত্রিমুখী লড়াইয়ের মাধ্যমে ঠাকুরগাঁও-৩ আসনে শেষ পর্যন্ত জয়লাভ করতে পারেন বিএনপি সমর্থিত প্রার্থী জাহিদুর রহমান জাহিদ। দিনাজপুরের ছয়টি আসনের মধ্য থেকে চারটি আসনেই বিএনপি জয়লাভ করবে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, দিনাজপুর-৪ আসনে জামায়াতের প্রার্থীর জয়লাভের সম্ভাবনা বেশি। আর দিনাজপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) এ কেএম কামরুজ্জামান বিজয়ী হতে পারেন। নীলফামারীর চারটি আসনের মধ্যে একটি করে আসনে বিএনপি ও জামায়াত নিশ্চিত জয় পাবে উল্লেখ করে বলা হয়েছে, একটি আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। অপর আসনটিতে ত্রিমুখী লড়াই হবে বিএনপি-জামায়াত ও জাতীয় পার্টির মধ্যে। লালমনিরহাটের তিনটি আসনের মধ্যে দুইটি বিএনপির পাওয়ার সম্ভাবনা আছে। একটিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার কথা বলা হয়েছে জামায়াত ও বিএনপির মধ্যে। রংপুরের ছয়টি আসনের মধ্যে তিনটি বিএনপি, দুইটি জামায়াত ও একটিতে জাতীয় পার্টির জয়লাভের সম্ভাবনা আছে।

কুড়িগ্রামের চারটি আসনের মধ্যে বিএনপির তিনটি আসন পাওয়ার সম্ভাবনা আছে জানিয়ে বলা হয়, অপর আসনে (কুড়িগ্রাম-১) বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত ও হাত পাখার মধ্যে চতুর্মুখী লড়াই হবে। গাইবান্ধার পাঁচটি আসনের মধ্যে দুইটি করে আসন বিএনপি ও জামায়াত পেতে পারেন। একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়লাভ করতে পারেন। গাইবান্ধার পাঁচটি আসনের বিষয়ে বলা হয়েছে, এখানে দুইটি আসনে বিএনপি এবং একটি আসনে জামায়াত এগিয়ে আছে। একটি আসনে জামায়াত অথবা জাতীয় পার্টির যে কেউ জয়লাভ করতে পারেন। অপর আসনটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর জয়লাভের সুযোগ আছে। জয়পুরহাটের একটি আসনে জামায়াতে ইসলামী এবং বিএনপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে জয়-পরাজয় নির্ধারণ হবে। অপরটিতে বিএনপির প্রার্থীর জয়লাভের সম্ভাবনা বেশি।

বগুড়ার সাতটি আসনের বিষয়ে বলা হয়েছে, এখানে ছয়টিতেই বিএনপির জয়লাভের সম্ভাবনা আছে। আর একটিতে (বগুড়া-৩) বিএনপি এবং জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই হবে। চাপাইনবাবগঞ্জের তিনটি আসনের মধ্যে একটিতে বিএনপির জয়লাভের সম্ভাবনা বেশি। অন্য দুইটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। বলা হয়েছে, নওগাঁর ছয়টি আসনের মধ্যে চারটিই বিএনপি পাওয়ার সম্ভাবনা আছে। দুইটিতে বিএনপি ও জামায়াতের মধ্যে লড়াই হবে তীব্র। একই অবস্থা রাজশাহী জেলার ছয়টি আসনের ক্ষেত্রেও। নাটোরের চারটি আসনের মধ্যে একটি করে আসন জিততে পারেন জামায়াত, বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থী। অপরটিতে বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যে লড়াই হবে তুমুল।

সিরাজগঞ্জের ছয়টি আসনের সম্ভাব্য ফলাফল হিসেবে বলা হয়েছে চারটি আসনে বিএনপির জয়লাভের সুযোগ বেশি। আর দুইটি আসনে জামায়াতের সঙ্গে বিএনপির লড়াই হবে হাড্ডাহাড্ডি। পাবনার পাঁচটি আসনের মধ্যে দুইটিতে বিএনপি ও দুইটিতে জামায়াত জয়লাভ করতে পারেন। একটিতে বিএনপির দলীয় এবং বিদ্রোহী প্রার্থীর মধ্যে লড়াই হবে। মেহেরপুরের একটি আসন বিএনপি এবং অপরটি জামায়াতের পাওয়ার সম্ভাবনা আছে। কুষ্টিয়ায় বিএনপির দুইটি আসন মোটামুটি নিশ্চিত হলেও দুইটিতে বিএনপি এবং জামায়াতের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা আছে। চুয়াডাঙ্গার দুইটি আসনেই বিএনপির জয়লাভের সম্ভাবনা। ঝিনাইদহের চারটি আসনের মধ্যে দুইটি আসনে বিএনপি, একটিতে জামায়াত এবং অন্যটিতে বিএনপি দলীয় বা বিদ্রোহীর প্রার্থীর মধ্যে যে কেউ জয় লাভ করতে পারেন। যশোরের ছয়টি আসনের মধ্যে তিনটি জামায়াত এবং বিএনপি একটি পাওয়ার সম্ভাবনা আছে। দুইটিতে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাডি লড়াই হতে পারে। মাগুরার দুইটি আসন বিএনপি পাওয়ার সম্ভাবনা আছে। নড়াইলে একটি আসন বিএনপি এবং অপরটি জামায়াত পেতে পারে। বাগেরহাটের দুইটি আসন বিএনপি পাওয়ার সম্ভাবনা বেশি। আর দুইটিতে বিএনপি ও জামায়াতের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।

খুলনার ছয়টি আসনের মধ্যে চারটিতেই বিএনপি এগিয়ে আছে উল্লেখ করে বলা হয়, দুইটি আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। সাতক্ষীরার চারটি আসনের মধ্যে দুইটিতে জামায়াত জয়লাভ করতে পারে উল্লেখ করে বলা হয়, একটিতে বিএনপি এবং অপরটিতে বিএনপি বা জামায়াতের যে কেউ জয়লাভ করতে পারেন।

গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, বরগুনার একটিতে বিএনপি এবং অপরটিতে বিএনপি বা জামায়াতের যে কেউ জয়লাভ করতে পারেন। পটুয়াখালীর দুইটি আসনে বিএনপি, একটি আসনে বিএনপি অথবা জামায়াত এবং অপরটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়লাভ করতে পারেন। ভোলার চারটি আসনের মধ্যে তিনটি বিএনপি এবং একটি বিএনপি সমর্থিত অথবা জামায়াত সমর্থিত প্রার্থী জয়লাভ করতে পারেন। বরিশালের ছয়টি এবং ঝালকাঠির দুইটি আসনই বিএনপির জয়লাভের সম্ভাবনা আছে। বলা হয়েছে, পিরোজপুরের একটি আসনে জামায়াত, একটিতে বিএনপি এবং অপরটিতে বিএনপি সমর্থিত বা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের (হাতপাখা) প্রার্থী বিজয়ী হতে পারেন।

টাঙ্গাইলের আটটি আসনের মধ্যে পাঁচটিই বিএনপি পাবেন উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, বাকি তিনটি আসন স্বতন্ত্র প্রার্থীরা পেতে পারেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থীর পাশাপাশি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীও আছেন। জামালপুরের পাঁচটি আসনের সব কয়টিতেই বিএনপি প্রার্থীদের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সেখানে বলা হয়, শেরপুরের একটি আসন বিএনপি এবং অপরটি বিএনপি অথবা বিএনপির বিদ্রোহী প্রার্থী পাওয়ার সম্ভাবনা আছে। ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে চারটি আসন বিএনপির মোটামুটি নিশ্চিত। অন্য আসনগুলো বিএনপির বিদ্রোহী প্রার্থী বা জামায়াতে ইসলামী পেতে পারেন বলে গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে।

গোয়েন্দা প্রতিবেদনের তথ্য বলছে, নেত্রকোনার চারটি আসনই বিএনপির পাওয়ার সম্ভাবনা আছে। কিশোরগঞ্জের ছয়টি আসনের মধ্যে চারটি বিএনপি, একটিতে বিএনপির বিদ্রোহী এবং অপরটিতে বিএনপি অথবা বিএনপির বিদ্রোহী প্রার্থী পাওয়ার সম্ভাবনা আছে। মানিকগঞ্জের দুইটি আসন বিএনপি পাওয়ার সম্ভাবনা থাকলেও একটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়লাভ করতে পারেন।

মুন্সীগঞ্জের দুইটি আসনে বিএনপি এবং একটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভানা আছে। ঢাকার ২০টি আসনের মধ্যে ১৫টিতেই বিএনপি বিজয়ী হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, একটি করে আসন পাবে জামায়াত ও বিএনপির বিদ্রোহী প্রার্থী। দুইটিতে বিএনপি-জামায়াতের এবং একটিতে বিএনপি-খেলাফত মজলিশের তীব্র লড়াই হবে। আরও বলা হয়, গাজীপুর এবং নরসিংদীর পাঁচটি করে আসনেই বিএনপি জয়লাভের সম্ভাবনা আছে। নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে তিনটিতে বিএনপি বিজয়ী হতে পারেন। একটিতে বিএনপি অথবা বিএনপির বিদ্রোহী প্রার্থীর সুযোগ আছে। অপরটিতে হবে ত্রিমুখী লড়াই।

রাজবাড়ীর দুইটি আসন পাওয়ার সম্ভাবনা আছে বিএনপির। ফরিদপুরের তিনটি আসন বিএনপি সমর্থিত প্রার্থী এবং একটি আসন জামায়াত আথবা বিএনপি পাওয়ার সম্ভাবনা আছে। গোপালগঞ্জের একটি আসনে বিএনপি জয়লাভের সম্ভাবনা বেশি। এখানকার দুইটি আসনের জয়-পরাজয় নির্ধারণ হবে ত্রিমুখী লড়াইয়ের মাধ্যমে। মাদারীপুরের একটি আসনে বিএনপি এবং দুইটি আসনে বিএনপি অথবা দলটির বিদ্রোহী প্রার্থী বিজয়ী হতে পারেন বলে গোয়েন্দাদের ধারণা।

গোয়েন্দা তথ্য বলছে, শরীয়তপুরের দুইটি আসনে বিএনপির জয়লাভের সম্ভাবনা আছে। একটি আসনে বিএনপি অথবা জামায়াতের যে কেউ জয়লাভ করতে পারেন। সুনামগঞ্জের তিনটি বিএনপি, একটিতে জামায়াত এবং অপরটিতে বিএনপি অথবা দলটির বিদ্রোহী প্রার্থী বিজয়ী হতে পারেন।

সিলেট জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতে বিএনপির বিজয়ী হওয়ার সম্ভাবনা। আর দুইটিতে জামায়াত অথবা বিএনপির বিদ্রোহী প্রার্থী বিজয়ী হতে পারেন। মৌলভীবাজারের দুইটি আসনে বিএনপি জয়লাভের সম্ভাবনা বেশি। একটি বিদ্রোহী প্রার্থীর সঙ্গে বিএনপির তীব্র প্রতিযোগিতা ও অন্যটিতে ত্রিমুখী লড়াই হবে। হবিগঞ্জের চারটি আসনে বিএনপির বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। চট্টগ্রাম বিভাগের আসনগুলোর মধ্যে ৩৫টি আসন পাওয়ার সম্ভাবনা বিএনপির। অপরদিকে তিনটি আসন পাওয়ার সম্ভাবনা জামায়াতের। অন্য আসনগুলোর জয়-পরাজয় নির্ধারণ হবে বিএনপি, জামায়াত, বিএনপির বিদ্রোহী বা অন্যান্য প্রার্থীর লড়াইয়ের মাধ্যমে। সূত্র : যুগান্তর

আমার বার্তা/এমই

আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা ও অভিনন্দন

দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সমর্থনের প্রতিক্রিয়ায় তাদের আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

টাকাসহ জামায়াত নেতা আটক বিচ্ছিন্ন ঘটনা নয়: মাহদী আমিন

বিপুল পরিমাণ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটকের বিষয়টি ‘বিচ্ছিন্ন ঘটনা’ হওয়ার সুযোগ

বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ

নির্বাচনের আগের দিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনের

দেশ ও দেশের মানুষের জন্য ভোটাধিকার প্রয়োগের আহ্বান বিএনপির

নাগরিক অধিকার, স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশ ও দেশের মানুষের জন্য সকল নাগরিককে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে ১৩ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৫১৫ কেন্দ্র, পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

নওগাঁয় ভোট কেন্দ্রের পাশে ৫ টি পেট্রোল বোমা উদ্ধার নিষ্ক্রিয় করে যৌথবাহিনি

চাকরি, সুশাসন আর কথা বলার স্বাধীনতা চায় বাংলাদেশের জেন-জি

আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা ও অভিনন্দন

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

কাল ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা

ভোটকেন্দ্রে গিয়ে জনগণকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে বললেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে চীনের প্রভাব কমাতে বিকল্প প্রতিরক্ষা প্রস্তাব দেবে যুক্তরাষ্ট্র

টাকাসহ জামায়াত নেতা আটক বিচ্ছিন্ন ঘটনা নয়: মাহদী আমিন

বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ

পাবনায় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩ জন আটক

দেশ ও দেশের মানুষের জন্য ভোটাধিকার প্রয়োগের আহ্বান বিএনপির

জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবার আসনে লড়ছেন যারা

জাতীয় সংসদ নির্বাচন: গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে বিএনপি

বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

ভোটের পরিবেশ খুব ভালো, দেশে উৎসবের আমেজ বইছে: ইসি মাছউদ

জাল ভোট, ব্যালট ছিনতাইকারীরাই ঝুঁকিতে থাকবে: র‍্যাব ডিজি

একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত: জামায়াত আমির

৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি