ই-পেপার রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ মাঘ ১৪৩৩

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী ও এনসিপি

আমার বার্তা অনলাইন
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪১

‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দুটি দলের শীর্ষ দুই নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে এসব কথা জানিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতের প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টা ১৩ মিনিটে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ছায়া মন্ত্রিসভা গঠনের কথা বলেন। তিনি লেখেন, ‘আমরা ছায়া মন্ত্রিপরিষদ গঠন করব ইনশা আল্লাহ।’

এরপর আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে আরেকটি পোস্টে শিশির মনির লেখেন, ‘রাজনীতিতে নতুনত্ব আনুন। সরকারি দল মন্ত্রিসভা গঠন করুক। বিরোধী দল ছায়া মন্ত্রিসভা গঠন করুক। সংসদের ভেতরে-বাহিরে তুমুল বিতর্ক হোক। তবেই সৃষ্টিশীল নেতৃত্ব গড়ে উঠবে।’

এই পোস্টের কিছু সময় পরই ১০টা ১৬ মিনিটে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতির কথা জানান।

তিনি পোস্টে লেখেন, ‘আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা।’

কী এই ছায়া মন্ত্রিসভা?

সংসদীয় গণতন্ত্রে ‘ছায়া মন্ত্রিসভা’ হলো বিরোধী দলের গঠিত একটি বিকল্প কাঠামো, যা ক্ষমতাসীন সরকারের সমান্তরালে কাজ করে। এই মন্ত্রিসভার কাজ হলো সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ, ভুলত্রুটি ধরিয়ে দেওয়া এবং বিকল্প নীতি প্রস্তাব করা। এ ছাড়া এটি সরকারকে নিয়মিত জবাবদিহির মধ্যে রাখে। এ ধরনের মন্ত্রিসভা সাধারণত যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে দেখা যায়।

এনসিপি এর আগেও গত বছর ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দিয়েছিল। ছায়া মন্ত্রিসভা চালু হলে সংসদীয় রাজনীতি কার্যকর হবে বলে মনে করে এনসিপি। তারা জানিয়েছিল, ছায়া মন্ত্রিসভায় দায়িত্বপ্রাপ্তরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়মিতভাবে পর্যবেক্ষণ করবেন এবং সরকারের নীতিনির্ধারণ ও প্রশাসনিক সিদ্ধান্তের সমালোচনা ও বিকল্প প্রস্তাব উপস্থাপন করবেন।

দলটি আরও বলছে, ‘ছায়া মন্ত্রিসভা শুধু একটি বিরোধীদলীয় কাঠামো নয়, বরং এটি একটি গণতান্ত্রিক সংস্কৃতির অংশ, যা জবাবদিহি, বিকল্প চিন্তা এবং সুশাসনের জন্য অপরিহার্য। বাংলাদেশে একটি কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে ছায়া মন্ত্রিসভা গঠন ও এর সাংবিধানিক স্বীকৃতি এখন সময়োপযোগী একটি মৌলিক সংস্কার।’

প্রতিটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের জন্য একজন করে বিকল্প বা ‘ছায়া মন্ত্রী’ মনোনীত করার প্রস্তাব দিয়েছিল এনসিপি।

কৃষককে অসম্মান করা মানে বাবাকে অপমান করা: ডা. শফিকুর রহমান

‘আমি কোনো ধনী পরিবারে জন্ম নেইনি। আল্লাহর রহমতে আমি একজন কৃষক পরিবারের সন্তান। তাই কৃষক-শ্রমিকদের

বিএনপির বিজয়ে পরিবর্তনের বার্তা, আরও ভালো বাংলাদেশ প্রত্যাশা

জাতীয় সংসদ নির্বাচনের পরদিন বিকেলে রিকশাচালক আনোয়ার পাগলা যখন ঢাকার গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরওয়ের প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী

বিএনপিকে ইতালি সরকারের অভিনন্দন, সম্পর্কে নতুন সম্ভাবনার ইঙ্গিত

বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে অভিনন্দন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ

৩৩ হাজার দরিদ্র পরিবার পাবে আস-সুন্নাহর ইফতার সামগ্রী

নাইজেরিয়ার তিন গ্রামে অস্ত্রধারীদের তাণ্ডব, গুলিতে ৩২ জন নিহত

কৃষককে অসম্মান করা মানে বাবাকে অপমান করা: ডা. শফিকুর রহমান

ভেজাল ওষুধে সয়লাব মিটফোর্ড পাইকারী বাজার

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

আলুর ডোনাট তৈরির সহজ রেসিপি জেনে নিন

রাশিয়ার বিরোধী দলের নেতাকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী ও এনসিপি

মাগুরায় চিকিৎসকের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

বিএনপির বিজয়ে পরিবর্তনের বার্তা, আরও ভালো বাংলাদেশ প্রত্যাশা

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরওয়ের প্রধানমন্ত্রী

বিএনপিকে ইতালি সরকারের অভিনন্দন, সম্পর্কে নতুন সম্ভাবনার ইঙ্গিত

৩০ আসনে ভোট জালিয়াতির অভিযোগ দিতে ইসিতে ১১ দলীয় ঐক্যের নেতারা

মন্ত্রিপরিষদ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব

প্রত্যাবর্তনে আল-নাসরের জয়ে গোল করলেন রোনালদো

বৃ‌ত্তিপ্রাপ্ত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথম ব্যাচ পাকিস্তানে পৌঁছেছে

স্মার্ট চশমায় ফেসিয়াল রিকগনিশন যুক্ত করবে মেটা

শিশুর যে ৫ ভালো অভ্যাস গড়ে তোলা জরুরি

মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন তামিম