ই-পেপার মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাতির সঙ্গে গাদ্দারি করে বিএনপি যাত্রা করেছে: জামায়াত আমির

আমার বার্তা অনলাইন:
১২ এপ্রিল ২০২৬, ১৫:১৭
জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

বিএনপি জাতির সঙ্গে ধোঁকা ও গাদ্দারির মাধ্যমে তাদের রাজনৈতিক যাত্রা শুরু করেছে বলে অভিযোগ করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের জনগণের স্বার্থবিরোধী নানা কর্মকাণ্ডের মাধ্যমে দলটি বিতর্কিত অবস্থানে পৌঁছেছে।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর কাকরাইলে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ইস্যুতে আয়োজিত আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি। সভায় অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আন্দোলনের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

জামায়াত আমির অভিযোগ করেন, বিএনপি একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে। তিনি বলেন, জুলাই শহীদরা কোনো দলের সম্পত্তি নয়, কিন্তু তাদের নিয়ে রাজনৈতিক স্বার্থে বিভাজন তৈরি করা হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের ব্যবহার করে সংসদে প্রভাব বিস্তার ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হয়েছে।

এদিকে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হলে রাজপথে নামার প্রস্তুতি রয়েছে। তিনি হুঁশিয়ার করে বলেন, গণআন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করা হবে।

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, বিএনপি রাজনৈতিক স্বার্থে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের ব্যবহার করছে। তিনি জানান, ১১ দলীয় জোট ইতোমধ্যে গণআন্দোলনের প্রস্তুতি নিচ্ছে।

আমার বার্তা/এমই

নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের

সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের নির্দিষ্ট কোনো এলাকা না থাকায় কোন এলাকায় কীভাবে কাজ করতে হবে,

কোনো জোটে যাচ্ছে না ইসলামী আন্দোলন, ঢাকার দুই সিটির মেয়র প্রার্থী ঘোষণা

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য মেয়র প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর মধ্যে ঢাকা

ঢাকা মহানগর উত্তর এনসিপির ভারপ্রাপ্ত সদস্য সচিব সাদিয়া ফারজানা দিনা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা।

ঈর্ষান্বিত হয়ে অনেক রাজনৈতিক প্রতিপক্ষ নানা বিদ্রুপ করছে: রিজভী

বিএনপির প্রতি জনগণের মধ্যে যে আস্থা তৈরি হয়েছে, তাতে ঈর্ষান্বিত হয়ে অনেক রাজনৈতিক প্রতিপক্ষ নানা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফায়ার সার্ভিসে ২০ নতুন স্টেশন ও ১০০ অ্যাম্বুলেন্স আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পল কাপুরসহ মার্কিন শীর্ষ নেতৃত্বের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

ডিজিটাল প্রযুক্তিতে মিলবে ভূমিসেবা, বন্ধ হবে দুর্নীতি: প্রধানমন্ত্রী

সিরাজদিখান ইউএনও’র সঙ্গে সাংবাদিক জোন প্লট ক্রেতাদের মতবিনিময় সভা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘ শান্তিরক্ষাদের সক্ষমতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

ওএসডি হয়েও দায়িত্বে সক্রিয় ক্ষমতাধর মাসুদুল ইসলাম

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই ছেলেকে হত্যার পর পুলিশকে ফোন বাংলাদেশির 

সৌদি পৌঁছেছেন ৬৫,৫৯২ জন হজযাত্রী, মারা গেছেন আরও একজন

আনচেলত্তির দল ঘোষণা: নেইমারকে নিয়েই বিশ্বকাপ খেলতে যাবে ব্রাজিল

রাজধানীর বিজয় সরণির কলমিলতা বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

ইরানে হামলা আবারও স্থগিত করলেন ট্রাম্প, আলোচনায় অগ্রগতির দাবি

যুক্তরাষ্ট্রে মসজিদে ২ কিশোরের বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

১৯ মে ঘটে যাওয়া নানান ঘটনা

মিড-ডে মিলে অনিয়ম: মায়েদের নিয়ে গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ

বাকৃবিতে উৎসবমুখর ফাইনালে ক্র্যাক প্লাটুনের শিরোপা জয়

ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা স্থানীয় সরকার মন্ত্রীর

সরাইলে সড়কের পাশে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় জাতীয় সমন্বয় কমিটি গঠন

এসওএস চিলড্রেন্স ভিলেজ পরিদর্শন করে জাইমার আবেগঘন অনুভূতি