ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল রিয়াল মাদ্রিদ

আমার বার্তা অনলাইন:
১১ এপ্রিল ২০২৬, ১৯:২৪

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সব ধরনের প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করল রিয়াল মাদ্রিদ। স্পেনের ফুটবল প্রশাসনের বিরুদ্ধে ‘অন্যায় ও কারচুপিতে ভরা রেফারিং ব্যবস্থা’ বজায় রাখার অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

স্প্যানিশ সংবাদপত্র এএস এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন রেফারিং ব্যবস্থা চালু করার সভাগুলোতে শুরুর দিকে ছিলেন জেনারেল ম্যানেজার অ্যাঞ্জেল সানচেজ। কিন্তু শেষ মুহূর্তে তিনি সরে দাঁড়ান এবং ফেডারেশন প্রেসিডেন্টকে জানিয়ে দেন, এই চুক্তিতে মাদ্রিদ ক্লাব সই করবে না।

ক্লাব সূত্রগুলো বলছে, গতকাল (শুক্রবার) জিরোনার বিপক্ষে লা লিগার ম্যাচে রেফারির বিতর্কিত কিছু সিদ্ধান্ত রিয়ালকে এই অবস্থানে যেতে বাধ্য করেছে। প্রতিপক্ষের এক খেলোয়াড় কিলিয়ান এমবাপেকে কনুইয়ের গুতো দিয়ে রক্তাক্ত করেন। ফরাসি তারকা বক্সের মধ্যে ফাউলের শিকার হলেও আলবার্তোলা রোজাস খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ভিডিও অ্যাসিন্ট্যান্ট রেফারিও রিপ্লে দেখার প্রয়োজন বোধ করেননি।

মাদ্রিদে এই পরিস্থিতিকে তারা ‘রেফারিকে দিয়ে পাতানো প্রতিযোগিতা’ আখ্যা দিয়েছে এবং দৃঢ়কণ্ঠে ঘোষণা দিয়েছে, প্রতি ম্যাচেই এমন বিতর্কিত সিদ্ধান্তের কারণে তাদের মনে হয়েছে, রেফারিং ব্যবস্থার আমূল সংস্কার না হলে তাদের উচিত ফেডারেশন থেকে দূরে থাকা।

ক্লাবের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ একটি সূত্র বলছেন, ‘আমরা কোনো সুবিধা নিতে চাইছি না, চাই ন্যায়বিচার। যা ঘটছে তা অমার্জনীয় এবং মেনে নেওয়া যায় না।’

এই উত্তেজনা মাথাচাড়া দিয়ে উঠেছিল বায়ার্ন মিউনিখের বিপক্ষে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে। ওই ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে উয়েফা প্রেসিডেন্ট আলেক্সান্দার সেফেরিনের সঙ্গে ছিলেন স্প্যানিশ ফুটবল প্রধান রাফায়েল লুজান। কিন্তু তিনি বসেছিলেন কিছুটা দূরে, তাতেই ক্লাব ও ফেডারেশনের সঙ্গে শীতল সম্পর্কের আভাস জোরেশোরে মেলে।

ক্লাব অবশ্য স্বীকার করেছে, বিতর্কিত রেফারিংয়ের কারণেই যে ঘরোয়া ফুটবলে রিয়াল ভুগছে, তা নয়; তবে তাদের পয়েন্ট হারানোর অন্যতম কারণ এটা। আপাতত আস্থা পুনরুদ্ধারের জন্য স্প্যানিশ রেফারিং ব্যবস্থার আমূল সংস্কার না হওয়া পর্যন্ত তারা এই অবস্থানে অনড় থাকবে।

আমার বার্তা/এমই

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

মুহাম্মদ আব্বাসের বল কাভার ড্রাইভ অঞ্চল দিয়ে সীমানাছাড়া করতেই ব্যাট ও হেলমেট হাতে শূন্যে লাফিয়ে

মাইলফলক গোলে দলকে বড় জয় উপহার রোনালদোর

চার বছরে প্রথমবার কোনো শিরোপা জয়ের স্বপ্ন বুনছে আল নাসর। দলের প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও

মিরপুরে রাওয়ালপিন্ডির সুখস্মৃতি ফেরানোর লড়াই বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে টেস্ট মানেই দুই বছর আগে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ের সুখস্মৃতি। কখনোই টেস্টে

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সর্বশেষ বিপিএল নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করার পর বিসিবি অন্তত ৫ জনের ওপর নিষেধাজ্ঞা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের