ই-পেপার শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

রামিসা হত্যার দ্রুত বিচার হলে বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরবে: সেলিমা রহমান

আমার বার্তা অনলাইন
২২ মে ২০২৬, ১৪:৩৩

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যা মামলার দ্রুত বিচার সম্পন্ন হলে দেশের বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সেলিমা রহমান।

শুক্রবার (২২ মে) সকালে দলটির নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে একটি প্রতিনিধিদল শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে তাদের পল্লবীর বাসায় যায়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান এবং সদস্যসচিব ও সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী।

এসময় তারা রামিসার পরিবারের সদস্যদের সান্ত্বনা এবং ফোরামের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেন। পাশাপাশি ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেলিমা রহমান বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসা হত্যাকাণ্ডের বিচারের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন। রাষ্ট্র যখন এই হত্যার বিচার নিশ্চিত করার দায়িত্ব নিয়েছে, তখন জনগণ আশা করছে খুব দ্রুতই অপরাধীদের বিচার হবে এবং এর মাধ্যমে বিচারব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাস পুনরুদ্ধার হবে।

তিনি আরও বলেন, এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।

এসময় নিপুন রায় চৌধুরী বলেন, দেশে ন্যায়বিচার, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করছে। রামিসা হয়তো আর ফিরে আসবে না, কিন্তু এই হত্যাকাণ্ডের বিচার হলে ভবিষ্যতে অনেক শিশুর জীবন রক্ষা পাবে।

গত মঙ্গলবার রাজধানীর পল্লবীর একটি বাসার খাটের নিচ থেকে আট বছর বয়সী রামিসা আক্তারের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাসার বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।

ঘটনার পর পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হলে প্রথমে প্রধান অভিযুক্ত সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল রানা রামিসাকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

আমার বার্তা/জেএইচ

স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে : জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি

আমলাতান্ত্রিক জটিলতায় সিদ্ধান্ত গ্রহণে বিলম্বিত হয়: মঈন খান

আমলাতান্ত্রিক জটিলতার কারণে সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বিলম্বিত হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির

বিচারহীনতার সংস্কৃতিই রামিসার হত্যাকাণ্ডের জন্য দায়ি: বাংলাদেশ ন্যাপ

‘মিরপুরে নিষ্পাপ শিশু রামিসাকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার

ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনা বহু বছর ধরে চলতে থাকা নৈতিক অবক্ষয়

সাম্প্রতিক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং বহু বছর ধরে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমক রেখে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

চার বছর পর জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ, খেলবে সাত ম্যাচ

শনিবার ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগনে ইমন’ গ্রেপ্তার

তিন দিনের মধ্যে ঈদযাত্রা স্বস্তির ও নির্বিঘ্ন করা চ্যালেঞ্জিং: সড়কমন্ত্রী

কিউবা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কো রুবিও

বদলির কথা বলে মোটা অঙ্কের টাকা আদায়, মন্ত্রণালয়ের কর্মচারী গ্রেফতার

ড্রেসিংরুমের বদলে যাওয়া পরিবেশেই সাফল্য দেখছেন সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ কে এই থমাস ডুলি?

স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে : জামায়াত

চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা

“৩৬ জুলাই”য়ে শেখ হাসিনার কতৃত্ববাদী শাসনের পতন: রাষ্ট্র বিজ্ঞানের তাত্ত্বিক পর্যালোচনা

শুধু ত্বক নয়, সূর্যের ক্ষতি থেকে চুলও বাঁচাবে সানস্ক্রিন

রামিসা হত্যার দ্রুত বিচার হলে বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরবে: সেলিমা রহমান

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজট

ব্রয়লার ও ডিমের দাম কমলেও বেড়েছে মাছের দাম

আমলাতান্ত্রিক জটিলতায় সিদ্ধান্ত গ্রহণে বিলম্বিত হয়: মঈন খান

আসামি সোহেল অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল: ডিবিপ্রধান

সুন্দরবনে জিম্মি থাকা ২১ জেলে উদ্ধার

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু