ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

মালয়েশিয়ায় নিয়োগকর্তাদের সতর্ক করল মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ

আমার বার্তা অনলাইন:
১৪ নভেম্বর ২০২৫, ১৮:৪৩

মালয়েশিয়ায় ইমিগ্রেশন পুলিশের চলমান অভিযানকে পুঁজি করে সক্রিয় হয়ে উঠেছে এক ভয়ংকর প্রতারক চক্র। এই চক্রটি নিজেদের ইমিগ্রেশন অফিসার পরিচয় দিয়ে আটক বিদেশি কর্মীদের মুক্তির নাম করে নিয়োগকর্তাদের কাছ থেকে লাখ লাখ রিঙ্গিত হাতিয়ে নিচ্ছে। জালিয়াতির এই কৌশল উন্মোচন করে নিয়োগকর্তাদের সর্বোচ্চ সতর্ক করেছে সেলাঙ্গর রাজ্য ইমিগ্রেশন বিভাগ।

শুক্রবার (১৪ নভেম্বর) সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালক খাইরুল আমিনুস কামারুদ্দিন এই চক্রকে ‘মধ্যস্বত্বভোগী’ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি জানান, প্রতিবার এনফোর্সমেন্ট অপারেশনের পরেই এই সিন্ডিকেট সরলমনা নিয়োগকর্তাদের প্রতারিত করার সুযোগ নেয়।

জানা যায়, প্রতারকরা নিজেদের সেলাঙ্গর ইমিগ্রেশন অফিসার হিসেবে পরিচয় দিয়ে নিয়োগকর্তাদের সরাসরি ফোন করে। আটক কর্মীদের দ্রুত মুক্তি দেয়ার অজুহাতে তারা ‘টাচ এন গো’ ই-ওয়ালেটের মাধ্যমে ৫ থেকে ১০ হাজার রিঙ্গিত পর্যন্ত অর্থ দাবি করে। কোনো রকম যাচাই না করেই অনেকে দ্রুত কর্মীদের ফিরিয়ে আনার আশায় এই টাকা দিয়ে প্রতারিত হচ্ছেন।

খাইরুল আমিনুস আরও জানান, টাকা পাঠানোর পর নিয়োগকর্তারা যখন শাহ আলম ইমিগ্রেশন অফিসে যান, তখন দেখতে পান লেনদেনের জন্য ব্যবহৃত ফোন নম্বরটি ইতোমধ্যে বন্ধ বা অচল।

গত এক মাসে এ ধরনের প্রতারণার ঘটনা বেশ বৃদ্ধি পেয়েছে। এতে সম্মিলিতভাবে প্রতারিত নিয়োগকর্তারা প্রায় ৫৭ হাজার রিঙ্গিত খুইয়েছেন। বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য প্রতারক চক্রটি তাদের প্রোফাইলে আসল ইমিগ্রেশন অফিসারের নাম ও ছবিও ব্যবহার করছে বলে জানা গেছে।

বিভাগের পরিচালক খাইরুল আমিনুস নিয়োগকর্তাদের প্রতি কঠোর পরামর্শ দিয়ে বলেন, যদি আপনাদের কোনো কর্মীকে আমাদের অপারেশন চলাকালীন আটক করা হয় তবে মুক্তির জন্য অর্থ চাওয়ার কোনো কল বা এসএমএস-কে একদম বিশ্বাস করবেন না। কোনো সন্দেহ দেখা দিলে অবিলম্বে ইমিগ্রেশন অফিসে এসে সরাসরি যাচাই করুন।

তিনি আরও স্পষ্ট করে বলেন, যদি কোনো বিদেশি কর্মীকে আটক করা হয় এবং তাদের কাছে বৈধ নথি থাকে তবে নিয়োগকর্তাকে অবশ্যই আসল নথি নিয়ে সরাসরি ইমিগ্রেশন অফিসে আসতে হবে। যাচাইকরণ এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই কর্মীদের মুক্তি দেয়া হবে।

এই প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে এবং আইন মেনে চলতে ইমিগ্রেশন বিভাগ নিয়োগকর্তাদের সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে।

আমার বার্তা/এল/এমই

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণকাজের (কনস্ট্রাকশন) সাইটের গেস্টহাউসে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নিহত

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২, একজন বাংলাদেশি

সৌদি আরবের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার বলি হলেন কুয়েতে কর্মরত এক বাংলাদেশি প্রবাসী। কুয়েতে

ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু, দুজন ব্রাহ্মণবাড়িয়ার

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের আরবিলে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বাগদাদে অবস্থিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় চার শত খাল খনন করা হবে সাকি

ভারতের উগ্রপন্থি আরএসএস ও গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরাজয় স্বীকারের আগে আলোচনা নয়: মোজতবা

এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক

তারেক রহমানকে সমবেদনা জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম

ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়কে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সরকারি সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

ইসলামি বিপ্লবী গার্ডের বাসিজ ফোর্স প্রধান নিহত, দাবি ইসরায়েলের

কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী

নতুন সরকারের এক মাস: চমক ও আগামীর চ্যালেঞ্জ

ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে ‘কম্প্রোমাইজ নাই’: আইজিপি