ই-পেপার শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩

মালদ্বীপে অভিবাসী কর্মী নিয়ন্ত্রণে বিশেষ অভিযান

আমার বার্তা অনলাইন:
১৮ নভেম্বর ২০২৫, ১৪:৫৩

মালদ্বীপে কর্মরত বিভিন্ন দেশের বৈধ-অবৈধ অভিবাসী কর্মীদের ওপর নজরদারি বাড়াতে শুরু হচ্ছে ‘হামামাগু’ নামের এক বিশেষ অভিযান। অভিবাসী কর্মীরা আইন ও কর্মী ভিসার বিধিবিধান মেনে কাজ করছেন কি না, সে লক্ষে এই বিশেষ অভিযান চালু করছে দেশটির অভিবাস বিভাগ।

সোমবার (১৭ নভেম্বর) মালদ্বীপের স্বরাষ্ট্র নিরাপত্তা ও প্রযুক্তিমন্ত্রী আলী ইহুসান এবং ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল আহমেদ ফাসিহ মাইগ্রেশন মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স প্রোগ্রাম (এমএমসিপি) উদ্বোধন করেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, অভিবাসী মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স প্রোগ্রামের লক্ষ্য মালদ্বীপে কর্মরত অভিবাসী কর্মীদের গতিবিধি পর্যবেক্ষণ করাসহ তাদের প্রয়োজনীয় সহায়তা দেয়া। পাশাপাশি, তারা মালদ্বীপের আইন অনুযায়ী কাজ করছে কি না তা নিশ্চিত করা।

এ লক্ষ্যে প্রথমত রাজধানী মালে-তে এই বিশেষ অভিযান মঙ্গলবার (১৮ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। যেসব এলাকায় অভিবাসী কর্মীরা বসবাস করেন এবং ঘন ঘন চলাফেরা করেন, সেসব এলাকায় দেশটির অভিবাসন বিভাগের কর্মকর্তারা সক্রিয় থাকবেন।

এর আগে অভিবাসন কর্মকর্তাদের যেকোনো একটি নির্দিষ্ট এলাকায় মোতায়েন করা হয়েছিল, তবে নতুন অভিযানে পুরো রাজধানীজুড়ে টহল বাড়ানো হবে।

তবে এই বিশেষ অভিযান চালু হওয়া সত্ত্বেও, পূর্বের ‘'ইমিগ্রেশন ওয়াচ’ নামের অভিযানও অব্যাহত থাকবে। কারণ ইমিগ্রেশন ওয়াচের মাধ্যমে স্থানীয় নাগরিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নতুন এই বিশেষ অভিযান পরিচালনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে অভিবাসন কর্তৃপক্ষ।

উল্লেখ্য, মালদ্বীপে বসবাসরত অবৈধ অভিবাসীদের সমস্যা সমাধানের জন্য দেশটির বর্তমান সরকার নানা উদ্যোগ নিয়েছে। যার লক্ষ্যে দেশটিতে কর্মরত বিভিন্ন দেশের ১ লাখ ৯১ হাজার ৭০০ জনেরও বেশি অভিবাসীর বায়োমেট্রিক তথ্য সম্পন্ন করার পাশাপাশি মালদ্বীপ থেকে ৯ হাজারেও বেশি অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সম্প্রতি মালদ্বীপের বর্তমান ক্ষমতাসীন দল পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি) আয়োজিত ‘ধীভিঙ্গে রাজ্জে’ সমাবেশে দেয়া এক ভাষনে প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু জোর দিয়ে বলেন, ‘মালদ্বীপে বসবাসরত একজন অভিবাসী কর্মীও বায়োমেট্রিক তথ্য বা তাদের সম্পূর্ণ বিবরণ না দিয়ে দেশটিতে থাকতে পারবেন না।’

আমার বার্তা/এল/এমই

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণকাজের (কনস্ট্রাকশন) সাইটের গেস্টহাউসে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নিহত

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২, একজন বাংলাদেশি

সৌদি আরবের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার বলি হলেন কুয়েতে কর্মরত এক বাংলাদেশি প্রবাসী। কুয়েতে

ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু, দুজন ব্রাহ্মণবাড়িয়ার

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের আরবিলে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বাগদাদে অবস্থিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যাবেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

ইতেকাফে মোবাইল ব্যবহার, কখন জায়েজ, কখন ক্ষতির কারণ?

জাতিসংঘে ইরানের পক্ষে শক্ত অবস্থান নিলো রাশিয়া ও চীন

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন: পরিবারের সদস্যরা ফিরছেন নীড়ে

ঈদের আগে চড়া মুরগির বাজার, দাম কমেছে সবজির

পাকিস্তানি ক্রিকেটারকে কেনায় সানরাইজার্স হায়দরাবাদকে বয়কটের ডাক

ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’: ট্রাম্প

ধামরাইয়ে উপজেলা পরিষদের পুকুর থেকে নারীর ম*রদেহ উদ্ধার

গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে: সড়কমন্ত্রী

“মানুষ ফাউন্ডেশন” এর আয়োজনে ঈদবস্ত্র বিতারণ ও ইফতার মাহফিল

ঢাকার বাতাস আজ সহনীয়, বাড়ছে দেশের তাপমাত্রা

ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত কয়েকজন: ম্যাক্রোঁ