ই-পেপার বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপে খেলার সম্ভাবনা ধরে রাখল মেয়েরা

আমার বার্তা অনলাইন
২২ জানুয়ারি ২০২৫, ০৯:৪৮
আপডেট  : ২২ জানুয়ারি ২০২৫, ০৯:৫৪

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশের মেয়েরা। তাতে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার সম্ভাবনা টিকে রইল নিগার সুলতানার দলের। বাংলাদেশ সময় শুক্রবার রাতে তিন ম্যাচের সিরিজের শেষে ম্যাচে জিতলেই নিউজিল্যান্ডকে বাছাইপর্বে ঠেলে বিশ্বকাপের টিকিট কাটবে বাংলাদেশ।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে বাংলাদেশের মেয়েরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ৬০ রানে। টসে হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ৪৮.৫ ওভারে অলআউট হয় ১৮৪ রানে। এই রান নিয়েই দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫ ওভারে ১২৪ রানে অলআউট করে দেয় বাংলাদেশ।

বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ৩০ রানে ৩ উইকেট নিয়েছেন। দুই লেগ স্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন ও পেসার মারুফা আক্তার পেয়েছেন ২টি করে উইকেট।

বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৬৮ রান অধিনায়ক নিগার সুলতানার। ১২০ ইনিংসে ৫টি চার মারা নিগার এক প্রান্তে ধরে রেখেছেন বলেই বাংলাদেশের রানটা ১৮০ পেরোয়। ১১তম ওভারে ৩৫ রানে ২ উইকেট হারানোর পর উইকেটে যাওয়া নিগার ফেরেন ৪৯তম ওভারে দলকে ১৮৪ রানে রেখে নবম ব্যাটার হিসেবে।অধিনায়ক ছাড়া বলার মতো রান পেয়েছেন সোবহানা মোস্তারি (২৩) ও স্বর্ণা আক্তার (২১)। ৫৬ রানে তৃতীয় উইকেট খোয়ানোর পর সোবহানাকে নিয়ে ৫১ রানের জুটি গড়েন নিগার। পরে ষষ্ঠ উইকেটে স্বর্ণাকে নিয়ে ৩৮ রানের জুটি গড়েন অধিনায়ক। বাংলাদেশের ইনিংসে এ ছাড়া ৩০ ছাড়ানো জুটি ছিল প্রথম উইকেটে মুরশিদা খাতুন ও ফারজানা হকের।

আগামী আগস্ট-সেপ্টেম্বরে ভারতে হবে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ। আট দলের সেই বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে স্বাগতিক ভারতসহ চলমান উইমেন্স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ৬ দল।

ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ওয়ানডেতে হারানোর পর বাংলাদেশের পয়েন্ট ২৩ ম্যাচে ২১। সব ম্যাচ (২৪টি) খেলে ফেলা নিউজিল্যান্ডেরও পয়েন্ট ২১। তবে কিউইরা নেট রান রেটে এগিয়ে থাকায় এখন ছয়ে আছে। বাংলাদেশ শেষ ম্যাচটি জিতলে তো বটেই ম্যাচটিতে ফল না হলেও টপকে যাবে নিউজিল্যান্ডকে, উঠে যাবে বিশ্বকাপে।

তবে ক্যারিবিয়ানে শেষ ম্যাচটিতে হেরে গেলেও বিশ্বকাপে জায়গা করে নেওয়ার আরেকটু সুযোগ পাবে বাংলাদেশ। তখন ৬ দলের একটি বাছাইপর্বে খেলতে হবে। যেখান থেকে বিশ্বকাপে যাবে দুটি দল। যেখানে খেলতে হবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের বিপক্ষে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৪৮.৫ ওভারে ১৮৪ (নিগার ৬৮, সোবহানা ২৩, স্বর্ণা ২১, ফারজানা ১৮; কারিশমা ৪/৩৩, আলিয়াহ ৩/২৪)। ওয়েস্ট ইন্ডিজ: ৩৫ ওভারে ১২৪ (শেমাইন ২৮, চেরি–অ্যান ১৮, হেইলি ১৬; নাহিদা ৩/৩১, ফাহিমা ২/১৭, রাবেয়া ২/১৯, মারুফা ২/৩৫)। ফল: বাংলাদেশ নারী দল ৬০ রানে জয়ী। ম্যাচসেরা: নাহিদা আক্তার।

আমার বার্তা/জেএইচ

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

চলতি মাসের ২৫ তারিখে ভারতের গোয়ায় শুরু হবে সাফ নারী টুর্নামেন্ট। আসন্ন এই টুর্নামেন্টের প্রস্তুতির

পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

এক সময় পাকিস্তান মানেই ছিল দুনিয়া কাঁপানো পেসারদের সমাহার। বেশিরভাগ দলের বিপক্ষেই তাদের পেস আক্রমণ

‘ব্যাপক চাহিদার কারণে দাম বেশি’, টিকিটের উচ্চমূল্য নিয়ে ফিফা সভাপতি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন। তিনি বলছেন, যুক্তরাষ্ট্রের আইন

পিকে ৬ ম্যাচ নিষিদ্ধ, ক্লাবের আনুষ্ঠানিক দায়িত্বের বাইরে ২ মাস

স্পেন ও বার্সেলোনার সাবেক তারকা পিকে এখন দেশটির দ্বিতীয় বিভাগের দল অ্যান্ডোরার মালিক। তাদেরই এক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

১৬ বছর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ: ইফতেখারুজ্জামান

খাল খননের মাধ্যমে সারাদেশে অবৈধ দখল মুক্ত হবে: পানিসম্পদমন্ত্রী

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও নতুন বিমানঘাঁটির ঘোষণা

মাইলস্টোন ট্র্যাজেডি: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী তুলে নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর আবাসিক ভবন সোলারের আওতায় আনতে চায় সরকার

যশোরে প্রাইভেটকারে মিলল সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণ, আটক ৩ জন

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ জন

‘ব্যাপক চাহিদার কারণে দাম বেশি’, টিকিটের উচ্চমূল্য নিয়ে ফিফা সভাপতি

এআই প্রযুক্তির ক্যামেরা দিয়ে ঢাকায় শুরু হয়েছে ট্রাফিকের অটো মামলা

শাপলা চত্বরের মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন সাংবাদিক ফারজানা ও বাবু

জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয়ের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

সংরক্ষিত নারী আসনের এমপিদের ৭৮ শতাংশ উচ্চশিক্ষিত

ওয়াকফ সম্পত্তির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের কথিত ‘সুইসাইড নোট’ প্রকাশ

জুলাইয়ের মধ্যে জুতা পাবেন প্রাথমিকের ১ লাখ শিক্ষার্থী: ববি হাজ্জাজ