ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

হত্যা-ধর্ষণের লাগাতার হুমকি পাচ্ছেন সাফ জয়ী ফুটবলার সুমাইয়া

আমার বার্তা অনলাইন:
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৮
আপডেট  : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৬
ফুটবলার সামসুশিমা সুমাইয়া। ফাইল ছবি

ফুটবলার ও কোচের দ্বন্দ্ব নিয়ে বাংলাদেশের নারী ফুটবল বর্তমানে ক্রীড়াঙ্গনের অন্যতম আলোচিত ইস্যু। ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে খেলতে না চাওয়ার কথা জানিয়ে অবসরের হুমকি দিয়েছেন সাফজয়ী ফুটবলারদের বড় একটি অংশ। বিপরীতে তাদের বাদ দিয়েই কোচিং করানোর পাল্টা হুমকি দেন কোচ বাটলার। এরই মাঝে সাফজয়ী তারকা মাতসুসিমা সুমাইয়া অনলাইনে ‘হত্যা ও ধর্ষণের’ হুমকি পাওয়ার অভিযোগ করেছেন!

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এই দাবি করেছেন সুমাইয়া। যেখানে তিনি স্কুলজীবন থেকে ফুটবল শুরু, এরপর ক্রমান্বয়ে জাতীয় দলের অংশ হওয়া এবং সাফ জয়ের গল্প তুলে ধরেন। ফুটবলে ক্যারিয়ার গড়তে নিজের বাবা-মায়ের সঙ্গেও নাকি লড়তে হয়েছে এই নারী মিডফিল্ডারকে। তবে গত কয়েকদিনে পাওয়া হুমকির পর তিনি নিজের ফেলে আসা সেই সময়ের জন্য অনুশোচনা করছেন, বলছেন অকল্পনীয় এই পরিস্থিতির ট্রমায় আটকে গেছেন সুমাইয়া।

ফেসবুক পোস্টে বাংলাদেশি এই ফুটবলার লিখেছেন, ‘আমি মাতসুসিমা সুমাইয়া, বাংলাদেশ নারী ফুটবল দলের একজন খেলোয়াড়। ইংলিশ মিডিয়াম স্কুলে থাকাকালে ফুটবল খেলা শুরু এবং মালদ্বীপে ২০২৪ সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপে সাফল্য পাওয়ার এই যাত্রাটা বেশ অম্লমধুর। যখন আমি পথটি বেছে নিই, আমার স্বপ্ন ছিল তরুণ শিক্ষার্থীদেরও এই পথের স্বপ্ন দেখানো, যাদের বাবা-মা পড়ালেখাকেই কেবল গুরুত্ব দেন।’

‘আমি দেখাতে চেয়েছি আবেগ এবং নিবেদন থাকলে যেকোনো বাধা ভেঙে এগিয়ে যাওয়া যায়। কিন্তু এই মুহূর্তে আমার অনুশোচনা হচ্ছে। আক্ষেপ হচ্ছে এই কারণে যে আমি এমন এক দেশকে সেবা দিতে শিক্ষা, পরিবার, ঈদ সবকিছু বিসর্জন দিয়েছি; যেখানে এসব সংগ্রামের কোনো মূল্য-ই নেই।’

এরপরই অনাকাঙ্ক্ষিত হুমকির কথা জানিয়ে সুমাইয়া লিখেছেন, ‘ফুটবলে ক্যারিয়ার গড়তে আমাকে বাবা-মায়ের সঙ্গেও লড়তে হয়েছে, বিশ্বাস ছিল আমার দেশকে অন্তত পাশে পাব। কিন্তু বাস্তবতা ভিন্ন। কেউই সত্যিকার অর্থে একজন অ্যাথলেটের মানসিক স্বাস্থ্যকে পরোয়া করে না। আমি এবং আমার সতীর্থদের কী পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে সে সম্পর্কে (ইংরেজি চিঠিতে) ‍জানানো আমার ন্যূনতম সামর্থ্য আছে। কিন্তু গত কয়েকদিনে, আমি অসংখ্য হত্যা ও ধর্ষণের হুমকি পেয়েছি– সেখানে এমনও শব্দ আছে, যা অকল্পনীয়ভাবে আমাকে বিধ্বস্ত করে দিচ্ছে।’

‘আমি জানি না এই ট্রমা কাটিয়ে উঠতে আমার কতটা সময় লাগবে। এতটুকু জানি যে, নিজের স্বপ্নের পেছনে দৌড়ানো কাউকে এমন পরিস্থিতিতে পড়া কখনোই উচিৎ নয়’, আরও যোগ করেন জাপানি মায়ের কন্যা সুমাইয়া।

প্রসঙ্গত, কোচ বাটলারকে নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে চিঠি দিয়েছিলেন বাংলাদেশ নারী দলের ১৮ ফুটবলার। তাদের অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করে বাফুফে। পরবর্তীতে বিশেষ এই কমিটি গত ২ ফেব্রুয়ারি বয়কটের ডাক দেওয়া ফুটবলারদের মধ্যে সাবিনা-সুমাইয়াসহ ৭ জনের জবানবন্দি নিয়েছে। এর আগে বাফুফে সভাপতির কাছে পাঠানো লিখিত অভিযোগের সঙ্গে ইংরেজি চিঠি লিখেছিলেন জাপানিজ বংশোদ্ভুত ফুটবলার সুমাইয়া মাতসুসিমা।

আমার বার্তা/এমই

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু