ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলতে যাচ্ছে বাংলাদেশ: শান্ত

আমার বার্তা অনলাইন:
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৮

মাঠের বাইরের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল প্রচুর। তবুও দর্শক ও ক্রিকেট অনুরাগীদের চোখ সরেনি। ৩০ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি প্রায় ৬ সপ্তাহ; গোটা বাংলাদেশ মেতে ছিল বিপিএল নিয়ে।

ফ্র্যাঞ্চাইজি আসর বিপিএল শেষ হতেই বেজে উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ডংকা। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে পর্দা উঠবে আইসিসি র‌্যাংকিংয়ের সেরা ৮ দল নিয়ে ওয়ানডে আসর চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানের পাশাপাশি খেলা হবে আরব আমিরাতেও। ২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি যাত্রা শুরু করবে টিম বাংলাদেশ।

এখন ঘরের মাঠে চলছে টাইগারদের প্রস্তুতি। আগামীকাল বৃহস্পতিবার মধ্যরাত পেরিয়ে ১৪ ফেব্রুয়ারি প্রথম প্রহরে (বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টায়) দুবাই যাবে টাইগাররা।

খুব না হলেও টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটের তুলনায় ওয়ানডেতে খানিকটা ভালো বাংলাদেশ। ট্র্যাক রেকর্ডও তাই বলে। চ্যাম্পিয়ন্স ট্রফিই একমাত্র আসর, যাতে ২০১৭ সালে সেমিফাইনাল খেলার রেকর্ড আছে বাংলাদেশের।

এবার কেমন করবে বাংলাদেশ? সেরাটা দিতে পারবেন নাজুমল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, তানজিদ তামিম, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমদেরা?

টাইগার অধিনায়ক শান্ত বেশ আত্মবিশ্বাসী। শান্ত মনে করেন, যে ৮ দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে, তাদের সবার শিরোপা জেতার সামর্থ্য আছে। বাংলাদেশেরও সামর্থ্য আছে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার।

দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক প্রেস মিটিংয়ে বাংলাদেশ ক্যাপ্টেনের আশাবাদী সংলাপ, আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছি।

শান্ত বলেন, ‘এখানে যে ৮টা দল আছে, সবাই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়া। এই ৮টা মানসম্মত দল। আমি বিশ্বাস করি, আমাদের দলের এই সক্ষমতা আছে।’

অধিনায়কের শিরোপা জয়ের চিন্তা, সেটা কি বাকি ক্রিকেটারদের ওপর কোনো বাড়তি চাপ সৃষ্টি করবে? টিম বাংলাদেশ বাড়তি চাপ অনুভব করছে কিনা?

এমন প্রশ্নের জবাবে শান্তর উত্তর, ‘আমার মনে হয় না কেউ বাড়তি চাপ অনুভব করে। কারণ সবাই এটাই চাচ্ছে। সবাই এটাই চায় মনেপ্রাণে। এটাই বিশ্বাস করে যে, আমাদের ওই সক্ষমতা আছে। আমাদের রিজিকে আল্লাহ কী লিখে রেখেছেন আমরা জানি না। আমার কাছে মনে হয়, আমরা মেহনত করছি, সততার সঙ্গে কাজ করছি। প্রতিটা খেলোয়াড় বিশ্বাস করি, আমাদের যে লক্ষ্য, ওই লক্ষ্যে পৌঁছাতে পারবো।’

আমার বার্তা/এমই

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু