ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

দেশিদের হাতেই থাকবে বিপিএল, বিদেশিদের জায়গা নেই: ফারুক

আমার বার্তা অনলাইন:
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিদেশি প্রতিষ্ঠানের দলের মালিকানায় আসার বিষয়টি নাকচ করে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।

তিনি জানান, লিগের দল মালিকানায় বিদেশি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নীতিগতভাবেই নেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করেছেন, এখন পর্যন্ত বিপিএলের কোনো আসরেই বিদেশি কোম্পানিকে মালিকানা দেওয়া হয়নি, ভবিষ্যতে এ সিদ্ধান্ত বদলাতে হলে বোর্ড সভায় আনুষ্ঠানিক আলোচনা প্রয়োজন।

সম্প্রতি একটি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, মিশরের বহুজাতিক একটি প্রতিষ্ঠান বিপিএলে দল কেনার আগ্রহ দেখালেও বিসিবি তাদের প্রস্তাব খতিয়ে দেখেনি।

এ প্রসঙ্গে প্রশ্ন উঠলে ফারুক আহমেদ বলেন, ‘বিদেশি বিনিয়োগের বিষয়টি নিয়ে কোনো বোর্ড সভায় আলোচনা হয়নি। বিপিএলের ১১ আসরে কখনো বিদেশি কোম্পানিকে মালিকানা দেওয়া হয়নি। ভবিষ্যতে এমন কিছু করতে হলে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা নীতিগতভাবে ঠিক করেছি, বিপিএল দেশিয় কোম্পানির হাতেই থাকবে। তাই বিদেশি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়নি। এর বাইরে অন্য কোনো কারণ নেই।’

প্রসঙ্গত, বিপিএলে বর্তমানে সাতটি দল অংশ নিচ্ছে। সবগুলো দলই এখন সম্পূর্ণভাবে দেশিয় ব্যবসায়ীদের মালিকানায় রয়েছে। তবে ক্রিকেটার ও স্টাফদের পারিশ্রমিক ইস্যুতে কয়েকটি দলের কর্ণধারদের দায়সারা আচরণের কারণে বিপিএলে বিদেশি মালিকানার বিষয়টি ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহের জন্ম দিয়েছিল।

আমার বার্তা/এমই

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

মুহাম্মদ আব্বাসের বল কাভার ড্রাইভ অঞ্চল দিয়ে সীমানাছাড়া করতেই ব্যাট ও হেলমেট হাতে শূন্যে লাফিয়ে

মাইলফলক গোলে দলকে বড় জয় উপহার রোনালদোর

চার বছরে প্রথমবার কোনো শিরোপা জয়ের স্বপ্ন বুনছে আল নাসর। দলের প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও

মিরপুরে রাওয়ালপিন্ডির সুখস্মৃতি ফেরানোর লড়াই বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে টেস্ট মানেই দুই বছর আগে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ের সুখস্মৃতি। কখনোই টেস্টে

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সর্বশেষ বিপিএল নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করার পর বিসিবি অন্তত ৫ জনের ওপর নিষেধাজ্ঞা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের