ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

ক্রিকেটারদের বিদেশি লিগে খেলা নিয়ে যা জানাল সালাউদ্দিন

আমার বার্তা অনলাইন
১৬ মার্চ ২০২৫, ১২:৫১

বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর মধ্যে একটি পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। টুর্নামেন্টটির আসন্ন আসরে বাংলাদেশের ৩ তারকা ক্রিকেটার নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন দল পেয়েছেন। সব ঠিক থাকলে ভিন্ন তিন ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে জড়াবেন তারা। যদিও তিন টাইগার ক্রিকেটারের সেখানে খেলা নির্ভর করছে বিসিবির দেওয়া এনওসি’র ওপর। আগামী ১১ এপ্রিল পিএসএলের দশম আসরের পর্দা উঠবে।

তবে ওই মাসেই বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসবে জিম্বাবুয়ে। এমন অবস্থায় বাংলাদেশি ক্রিকেটারদের পিএসএলে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যা নির্ভর করছে বিসিবির ছাড়পত্র বা অনাপত্তিপত্রের (এনওসি) ওপর। যদিও বিসিবির কাছে এখন পর্যন্ত এনওসি’র জন্য আবেদন করেননি নাহিদ-লিটন-রিশাদরা। তবে তাদের সুযোগ দেওয়া উচিৎ বলে মনে করেন টাইগার কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের সহকারী কোচ সালাউদ্দিন বলেছেন, ‘আমার মনে হয় তাদের সুযোগ আছে, তাদের সুযোগ দেওয়া দেশের ক্রিকেটের জন্য লাভ হবে। আফগানিস্তানের ক্রিকেটাররা কিন্তু বাইরে খেলে। (এরকম সুযোগ পেলে) একজন খেলোয়াড় হিসেবে আপনার উন্নতি হবে। নলেজটা বাড়বে, এই জিনিসটা খুব বেশি দরকার। নিজেকে বুঝতে পারবেন যে আপনি কতটা বড় প্লেয়ার।’

এদিকে, বাংলাদেশের সিনিয়র ক্রিকেটাররা ক্রিকেট নিয়ে কতটা ভাবেন ওই প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘এক একটা মানুষের একেক রকম স্টাইল। সাকিবকে দেখলে হয়তো মনে করতে পারেন সে ক্রিকেট নিয়ে চিন্তা করে না। কিন্তু আমি তো জানি সে কতটুকু চিন্তা করে। একেক জনের স্টাইল একেক রকম। মুশফিক অনেক পরিশ্রম করে, কষ্ট করে অনেক। মমিনুলের কথা যদি বলেন সেও একইভাবে চেষ্টা করে।’

আমার বার্তা/জেএইচ

প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলক স্পর্শ করলেন লিটন

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন লিটন দাস। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে আইসিসি

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো তিন আয়োজক দেশে হবে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকো, কানাডা

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে ৪১৩ রান। ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান। মিরপুর টেস্টে ১ উইকেটে ১৭৯

মেসির মতে তিনটি দেশ ২০২৬ বিশ্বকাপের শীর্ষ ফেভারিট

ষষ্ঠবারের মতো ফিফা ফুটবল বিশ্বকাপ খেলতে নামছেন লিওনেল মেসি। যদিও তিনি সরাসরি এখনও আর্জেন্টিনার জার্সি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবির গুপ্ত রাজনীতি করে ছাত্ররাজনীতিকে দুর্গন্ধময় করে ফেলেছে: নাছির

রাশিয়া-ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নেওয়ার প্রস্তাব পুতিনের

গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

সবকিছুই যেন শেষ, দাদা-দাদির কবরের পাশে বৃষ্টির শেষ ঠিকানা

প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলক স্পর্শ করলেন লিটন

শিক্ষা-গবেষণা সহযোগিতায় ব্র্যাক ইউনিভার্সিটি ও আনহুই নরমাল ইউনিভার্সিটির চুক্তি

কোনও ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

বাংলাদেশে উচ্চশিক্ষা: জাতীয় ও বৈশ্বিক চাহিদা পূরণে কতটা সক্ষম?

ইসরায়েলের বিমান হামলায় লেবাননে শিশুসহ নিহত ৩৯

১০ মে ঘটে যাওয়া নানান ঘটনা

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী