ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

৫০ চার ২২ ছক্কায় ৪০৪, দেশের ক্রিকেটে মুস্তাকিমের নতুন ইতিহাস

আমার বার্তা অনলাইন:
১৮ মার্চ ২০২৫, ১৯:২৬

দশম বারের মতো দেশে চলছে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। যেখানে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন ক্যামব্রিয়ান স্কুলের শিক্ষার্থী মুস্তাকিম হাওলাদার। ৫০ চার ও ২২ ছক্কায় তিনি ৪০৪ রানের অপরাজিত এক অতিমানবীয় ইনিংস খেলেছেন। যা দেশের স্কুল কিংবা স্বীকৃত কোনো পর্যায়ের ক্রিকেটেও প্রথম বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মুস্তাকিমের ইনিংসে ভর করে তার দল ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটে ৭৭০ রান সংগ্রহ করে। এই ওপেনারের সঙ্গে তৃতীয় উইকেটে ৬৯৯ রানের জুটি গড়েন সাদ পারভেজ। সাদ নিজেও ব্যক্তিগত ডাবল সেঞ্চুরি পেয়েছেন। ১২৪ বলে ৩২টি চার ও ১৩টি ছক্কায় তিনি অপরাজিত ছিলেন ২৫৬ রানে।

অন্যদিকে, ইতিহাসগড়া মুস্তাকিম খেলেছেন ১৭০ বল। বিনিময়ে ৫০ চার ও ২২টি ছক্কায় তিনি ৪০৪ রানের ইনিংসটি সাজিয়েছেন। যা দেশের যেকোনো পর্যায়ের ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ও প্রথম ৪০০ রানের ইনিংস। মুস্তাকিম-সাদ পারভেজের ম্যারাথন দুটি ইনিংসই মূলত ক্যামব্রিয়ানের জয়ের পথ তৈরি করে দেয়। যার সামনে প্রতিপক্ষ সেন্ট গ্রেগরিস স্কুল দাঁড়াতেই পারেনি।

লক্ষ্য তাড়ায় দলীয় ফিফটিও পূর্ণ করতে পারেনি সেন্ট গ্রেগরিস। ১১.৪ ওভারেই তারা গুটিয়ে গেছে মাত্র ৩২ রানে। এমনকি দলটির একাদশ ব্যাটার অপূর্ব বাড়ই (১০) ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরি করা সাদ পারভেজ বল হাতেও নিয়েছেন ৪ উইকেট। এ ছাড়া মাত্র ১১ রান খরচায় ৬ উইকেট শিকার করেন হাসান হৃদয়।

আমার বার্তা/এমই

অভিষিক্ত সেঞ্চুরিয়ান আজানকে ফিরিয়ে তাসকিনের ব্রেকথ্রু

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের হিসাবে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪১৩ রান বড় পুঁজিই মনে হতে

লা লিগার ৯৭ বছরের ইতিহাসে এমন উপলক্ষ কখনো আসেনি

১৯০২ সালের ১৩ মে। কোপা দেল রে-এর পূর্ব সংস্করণ কোপা দেল লা করোনাসিওন-এ মুখোমুখি হয়েছিল

প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলক স্পর্শ করলেন লিটন

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন লিটন দাস। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে আইসিসি

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো তিন আয়োজক দেশে হবে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকো, কানাডা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে মারধর, দেওয়ানো হলো ‘জয় শ্রীরাম’ স্লোগান

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ জন হেফাজতে

পুলিশকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান

অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের: শুভেন্দু অধিকারী

আলিফ হত্যা: ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

রেস্তোরাঁ খাত বাঁচাতে ১০ দফা দাবি, লাইনের গ্যাস চালুর আহ্বান

দুই মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের হাইকোর্টে জামিন

মুখ্যমন্ত্রী বিজয়ের শপথ অনুষ্ঠানে হাজির তৃষা, প্রেমের গুঞ্জন বাড়লো

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী

উচ্চ রক্তচাপের এই লক্ষণগুলো আপনার নেই তো?

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানী ঢাকায় বায়ু দূষণের মাত্রা ফের বেড়েছে

অভিষিক্ত সেঞ্চুরিয়ান আজানকে ফিরিয়ে তাসকিনের ব্রেকথ্রু

লা লিগার ৯৭ বছরের ইতিহাসে এমন উপলক্ষ কখনো আসেনি

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন বিজয়

শিবির গুপ্ত রাজনীতি করে ছাত্ররাজনীতিকে দুর্গন্ধময় করে ফেলেছে: নাছির

রাশিয়া-ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নেওয়ার প্রস্তাব পুতিনের