ই-পেপার বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

ব্যাট কিনে টাকা না দেওয়ার অভিযোগ পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে

আমার বার্তা অনলাইন
২৩ মার্চ ২০২৫, ১১:০১

পাকিস্তানের এক ক্রিকেটারের বিরুদ্ধে ব্যাট কিনে টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে। গত বছর যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে এই ঘটনা ঘটে দাবি করলেও, সেই ক্রিকেটারের নাম বলেননি দেশটির এক সংবাদকর্মী। তবে ওই ক্রিকেটার ‘জনপ্রিয়’ বলে উল্লেখ করেন তিনি। এমনকি অভিযুক্ত পাক ক্রিকেটার নাকি ওই দোকানির ফোনকলেও সাড়া দিচ্ছেন না!

নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক টুইটে এই তথ্য জানিয়েছেন অভিজ্ঞ সাংবাদিক ওয়াহিদ খান। তিনি লিখেছেন, ‘গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় পাকিস্তানের এক জনপ্রিয় ক্রিকেটার নিউজার্সির একটি দোকান থেকে তিনটি ব্যাট কেনেন। দোকানের মালিক নিউইয়র্কে গিয়ে সেই ব্যাট পৌঁছে দিয়েছিলেন। তবে তিনি এখনও ব্যাটের মূল্য পরিশোধের অপেক্ষায় আছেন এবং সেই ক্রিকেটার তার ফোনকলে সাড়া দিচ্ছেন না।’

এমন বিব্রতকর অভিযোগ তোলা ওই সাংবাদিক একটি বেসরকারি টিভি চ্যানেলে কর্মরত বলে উল্লেখ করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’। ব্যাটের টাকা পরিশোধ না করার ওই পোস্টে ব্যাপক প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। এমনকি ওই ক্রিকেটার কে হতে পারেন তারা সেই জল্পনাও শুরু করেছেন। একইসঙ্গে এই ঘটনা সত্যি হলে, পাকিস্তান ক্রিকেটের আরও সম্মানহানি ঘটবে বলে আশঙ্কা করছেন কেউ কেউ।

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল পাকিস্তান। ভারত এবং নবাগত যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে তারা খাদের কিনারায় চলে যায়। এরপর আয়ারল্যান্ড ও কানাডাকে পরাজিত করলেও বাবর আজমের দল পরের রাউন্ডের টিকিট পায়নি। এমন দলীয় ব্যর্থতার পর ব্যাট কিনে মূল্য পরিশোধ না করার অভিযোগ পাকিস্তানের জন্য আরও বেশি বিব্রতকর।

অবশ্য পাকিস্তান কেবল টি-টোয়েন্টি বিশ্বকাপই নয়, আইসিসি ইভেন্টে লম্বা সময় ধরেই সাফল্য পাচ্ছে না। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতা কাটিয়ে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ছিল তাদের। কিন্তু ঘরের মাঠে ২৯ বছর পর আইসিসি ইভেন্ট প্রত্যাবর্তনের মুহূর্তটা আনন্দঘন করতে পারল না মোহাম্মদ রিজওয়ানের দলটি। গ্রুপপর্বে তারা নিউজিল্যান্ড ও ভারতের কাছে হেরেই বিদায় নিশ্চিত করে। এরপর বাংলাদেশের বিপক্ষে অবশিষ্ট ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় কোনো ম্যাচ না জিতেই লজ্জার কীর্তি গড়ে টুর্নামেন্টটির আয়োজকরা।

আমার বার্তা/জেএইচ/এমই

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু