ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

হৃদয়ের শাস্তির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন তামিম

আমার বার্তা অনলাইন
২৫ এপ্রিল ২০২৫, ২০:৫৮

বেশ কয়েকদিন ধরেই আলোচনায় ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ক্রিকেটার ও আম্পায়ারের মধ্যকার তর্কে জড়ানোর ঘটনা। যে ঘটনায় শাস্তি পেয়েছেন মোহামেডানের তারকা ক্রিকেটার তাওহীদ হৃদয়। তবে মাঝে আবার সেই শাস্তি কমিয়ে দেওয়া হয়। এরপর মাঠে ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্ট আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত তার আপত্তি জানিয়ে বিসিবিকে একটি চিঠি দিয়েছিলেন। যার ভিত্তিতে আবারও শাস্তি পুনঃবহাল করা হয় হৃদয়ের।

পুরো বিষয়টি বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়েছে দেশের ক্রীড়াঙ্গনে। এরই মাঝে গতকাল রাতে শোনা যায়, তাওহীদ হৃদয়ের ইস্যুতে প্রেস কনফারেন্স করবেন ক্রিকেটাররা, সেখানে থাকবেন অসুস্থতার কারণে মাঠে বাইরে থাকা মোহামেডানের অধিনায়ক তামিম ইকবালও। যার ধারাবাহিকতায় আজ (শুক্রবার) মিরপুর শের-ই বাংলায় হাজির হন নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, ইলিয়াস সানী, নাঈম শেখ ও জিয়াউর রহমানরা। এ নিয়ে ক্রিকেটাররা বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বসেন।

সেই সাক্ষাৎ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে হৃদয়ের শাস্তি প্রসঙ্গে কথা বলেছেন তামিম। তিনি বলেন, ‘প্রথমে যখন দুটি ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয় তখন কেউ কোনো কথা বলেনি। এরপর এক ম্যাচের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়। আবার দুই ম্যাচ খেলার পর এখন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। হৃদয়ের ব্যাপারটা কোনো সেন্সই মেক করে না দুই ম্যাচ নিষেধাজ্ঞা দিয়ে উঠিয়ে নেওয়া। আবারও তাকে নিষিদ্ধ করার ব্যাপারটা হাস্যকর।’

এ সময় সাংবাদিকরা হৃদয়কে জোর করে খেলানোয় মোহামেডান থেকে চাপ দেওয়া হয়েছিল কি না জানতে চাইলে তামিম বলেন, ‘মোহামেডান থেকে প্রেশার দিয়ে খেলানো হয়েছে কি হয়নি এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে বিসিবি তাকে খেলার অনুমতি দিয়েছে কি না। যদি বিসিবি অনুমতি দেয় তাহলে সে শাস্তি ভোগ করেছে। যে ছেলে তার শাস্তি ভোগ করে সে একই অপরাধের জন্য আবার কীভাবে শাস্তি পেতে পারে। এই বিষয়ে আমাদের কথা হয়েছে। আমরা বুঝিয়েছি আমরা কী ফিল করি। তারাও তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে।’

প্রসঙ্গত, গত ১২ এপ্রিল আম্পায়ার সৈকতের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন তাওহীদ হৃদয়। ম্যাচ শেষেও তিনি আম্পায়ারদের নিয়ে গণমাধ্যমের সামনে বিরূপ প্রতিক্রিয়া দেখান। ওই ঘটনায় তার নিষেধাজ্ঞা তুলে নিতে মোহামেডানের তরফে আপিল করা হয়েছিল। পরে তার শাস্তির মেয়াদ অনেকটা নাটকীয়ভাবে কমানো হয়। দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক ম্যাচে নেমে যায়। প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে দেখা গিয়েছিল হৃদয়কে। কিন্তু আম্পায়ার সৈকতের আপত্তিতে আবারও তার এক ম্যাচের নিষেধাজ্ঞা বহাল করা হয়।

আমার বার্তা/জেএইচ

অভিষিক্ত সেঞ্চুরিয়ান আজানকে ফিরিয়ে তাসকিনের ব্রেকথ্রু

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের হিসাবে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪১৩ রান বড় পুঁজিই মনে হতে

লা লিগার ৯৭ বছরের ইতিহাসে এমন উপলক্ষ কখনো আসেনি

১৯০২ সালের ১৩ মে। কোপা দেল রে-এর পূর্ব সংস্করণ কোপা দেল লা করোনাসিওন-এ মুখোমুখি হয়েছিল

প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলক স্পর্শ করলেন লিটন

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন লিটন দাস। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে আইসিসি

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো তিন আয়োজক দেশে হবে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকো, কানাডা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে আত্মঘাতি গাড়ি বোমা হামলায় ১২ পুলিশ সদস্য নিহত

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা: নৌপরিবহন মন্ত্রী

গুপ্ত সেজে থাকার অনেক সুবিধা, তাই শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে: রাশেদ

মোহাম্মদপুরে ৯ হত্যা: নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ক্ষমতার একমাত্র কেন্দ্র আমি: প্রথম ভাষণেই ঝড় তুললেন মুখ্যমন্ত্রী বিজয়

যাত্রী ও কোরবানির পশু পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: নৌ প্রতিমন্ত্রী

ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে মারধর, দেওয়ানো হলো ‘জয় শ্রীরাম’ স্লোগান

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ জন হেফাজতে

পুলিশকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান

অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের: শুভেন্দু অধিকারী

আলিফ হত্যা: ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

রেস্তোরাঁ খাত বাঁচাতে ১০ দফা দাবি, লাইনের গ্যাস চালুর আহ্বান

দুই মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের হাইকোর্টে জামিন

মুখ্যমন্ত্রী বিজয়ের শপথ অনুষ্ঠানে হাজির তৃষা, প্রেমের গুঞ্জন বাড়লো

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী

উচ্চ রক্তচাপের এই লক্ষণগুলো আপনার নেই তো?

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানী ঢাকায় বায়ু দূষণের মাত্রা ফের বেড়েছে