ই-পেপার শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আশরাফুল-জেসিকে সরিয়ে ঢাকা জেলা-বিভাগের সদস্য বুলবুল-ফাহিম

আমার বার্তা অনলাইন
১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭

ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। যেখানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে নতুন করে বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে সদস্য করা হয়েছে। এ ছাড়া জেলা ক্রীড়া সংস্থায় সাবেক নারী ক্রিকেটার ও বর্তমানে আম্পায়ার সাথীরা জাকির জেসির পরিবর্তে যুক্ত হয়েছেন বিসিবির আরেক পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

৮ সেপ্টেম্বর জারি করা এনএসসির এক প্রজ্ঞাপনে জানানো হয়, মোট ১১ সদস্যের এই কমিটি অনুমোদন দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান। প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন-২০১৮ অনুযায়ী ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার একজন সদস্য পরিবর্তন করে নতুন কমিটি গঠন করা হয়েছে। আগের কমিটি থেকে মোহাম্মদ আশরাফুলকে বাদ দিয়ে নতুন সদস্য হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।

ধারণা করা হচ্ছে, আসন্ন বিসিবি নির্বাচনের জন্য ঢাকা বিভাগ থেকেই কাউন্সিলর হবেন বুলবুল। এর আগে তিনি এনএসসি থেকে মনোনীত হয়ে বিসিবির পরিচালক ও সভাপতি হন। তার আগে একইভাবে বিসিবির পরিচালক হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। তারা নতুন করে ঢাকা বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য হওয়ায় সেখান থেকে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন করতে পারেন। ফলে পরিবর্তন আসতে যাচ্ছে এনএনসি মনোনীত কাউন্সিলরশিপেও।

এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার (পদটি এখনও শূন্য)। বুলবুল ছাড়াও কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন– ক্রীড়া সংগঠক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বির, জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় রকিবুল হাসান, সাবেক ক্রিকেটার ও আম্পায়ার নিয়ামুর রশীদ, বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন এবং ক্রীড়াপ্রেমী মো. আনোয়ার হোসেন আরিফ।

এ ছাড়াও আহবায়ক কমিটিতে সদস্য হিসেবে আছেন– ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সহ-সভাপতি মাহফুজুর রহমান সিদ্দিকী, ছাত্র প্রতিনিধি সিফাত সাদিক খান এবং ক্রীড়া সাংবাদিক রেদোয়ান সুলতান।

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু