ই-পেপার বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুপুরে এসে বিকেলে পুরোদস্তুর অনুশীলনে হামজা

আমার বার্তা অনলাইন:
০৬ অক্টোবর ২০২৫, ১৯:৪৩

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আগেই ডাক পড়েছিল হামজা দেওয়ান চৌধুরির। সেলক্ষ্যে আজ (সোমবার) সকাল ১১টায় ঢাকায় পা রাখেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা বাংলাদেশের এই তারকা মিডফিল্ডার। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে হোটেল পৌঁছাতে দুপুর ১২টা। সামান্য বিশ্রাম নিয়েই বিকেল ৫টায় হামজা চৌধুরি অনুশীলনে হাজির।

বাংলাদেশ দল হংকংয়ের জন্য অনুশীলন শুরু করেছিল ৩০ সেপ্টেম্বর থেকে। সপ্তাহ খানেক অনুশীলন হলেও হামজা না আসায় অপূর্ণতা ছিল। আজ জামালদের সঙ্গে হামজা অনুশীলন করায় বাড়তি মাত্রা যোগ হয়। ফুটবলারদের মধ্যেও একটু উন্মাদনা লক্ষ্য করা গেছে। অনেকেই হামজার সঙ্গে খুনসুটি ও ছবিতে পোজ দিয়েছেন।

হামজার ভ্রমণক্লান্তি রয়েছে। হোটেলে সামান্য বিশ্রাম নিয়েও তিনি দলের সঙ্গে অনুশীলন যোগ দিয়ে সবাইকে মাতিয়ে রেখেছেন। হাসিমুখে সবার সঙ্গে হাত মেলাতে দেখা গেছে হামজাকে। তিনদিন (৯ অক্টোবর) পরই হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। ফুটবলারদের চাপ থাকলেও হামজা আসায় তারা যেন খানিকটা নির্ভরতা খুঁজে পেয়েছেন।

১০ জুন ঢাকায় সিঙ্গাপুর ম্যাচের জন্য দেশে এসেছিলেন হামজা। সেবারও তিনি সকালে এসে বিকেলেই অনুশীলনে যোগ দিয়েছিলেন। এবার হংকং ম্যাচের সময় যেন সেই ঘটনারই পুনরাবৃত্তি করলেন।

আজ জাতীয় স্টেডিয়াম বিকেল ৫টায় অনুশীলন শুরু হয়ে ঘণ্টা দুয়েকের মতো চলেছে। মিডিয়ার জন্য উন্মুক্ত ছিল প্রথম ১৫ মিনিট। সেই সময়ের মধ্যে জাতীয় দলের সিনিয়র ও নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু বর্মণকে রানিং করতে দেখা যায়। হামজা ক্যাম্পে যোগ দেওয়ায় হংকং ম্যাচে উন্মাদনা বেড়েছে। গণমাধ্যমের উপস্থিতি অনেক থাকলেও স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এতে যেন জল ঢেলে দিলেন। কোচিং স্টাফ কিংবা খেলোয়াড় কাউকে আজ গণমাধ্যমের সঙ্গে পাঠাননি কথা বলার জন্য। মাঠের ফলাফলে সেই অর্থে সফলতা নেই, অথচ মিডিয়ার ওপর বিধি-নিষেধ আরোপ এবং ফেডারেশনকে নানাবিধ আবদার অব্যাহত রয়েছে স্প্যানিশ কোচ ক্যাবরেরার।

আমার বার্তা/এমই

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু