ই-পেপার বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

শততম টেস্ট খেলবেন মুশফিক, সিরিজে চোখ বাংলাদেশের

আমার বার্তা অনলাইন
১৯ নভেম্বর ২০২৫, ১১:১৫

অবশেষে সব প্রতীক্ষার অবসান। ২০ বছরের আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে নিজের শততম টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের ক্রিকেটও প্রথমবার এমন নজিরের সাক্ষী হলো। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আজ (বুধবার) আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলছে নাজমুল হোসেন শান্ত’র দল। বিসিবি থেকে মুশফিককে বরণের মধ্য দিয়ে ম্যাচের শুরুটা হয়েছে।

বল মাঠে গড়ানোর আগমুহূর্তে দুই দলের ক্রিকেটারদের উপস্থিতিতে বিসিবির শুভেচ্ছা পেয়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক। এই সময় মুশফিকের বাবা-মা, স্ত্রী-সন্তানও সেখানে উপস্থিত ছিলেন। ২০০৫ সালে মুশফিককে অভিষেক পরিয়ে দিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন অধিনায়ক হাবিবুল বাশার। শততম টেস্ট উপলক্ষে তাকে দেওয়া হয়েছে বিশেষ ক্যাপ। এবারও মাইলফলক ম্যাচের ক্যাপটি পেলেন বাশারের কাছ থেকে।

এ ছাড়া বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান বিশেষ উপহার দিয়েছেন মুশফিককে। পরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও নাজমুল আবেদীন ফাহিম ক্রেস্ট তুলে দেন তার হাতে। বিশেষ ক্যাপ ছাড়াও হাবিবুল বাশার ও বর্তমান অধিনায়ক শান্ত প্রথম ও শততম টেস্টে মুশফিকের সঙ্গে খেলা সতীর্থদের স্বাক্ষরিত একটি জার্সি উপহার দিয়েছেন।

ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় এই দিনে দাঁড়িয়ে মুশফিক বলেন, ‘এখানে উপস্থিত সবার প্রতি ধন্যবাদ, আমার পরিবার, স্ত্রী, সতীর্থরা, বন্ধু ও ভক্তদের। বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। তাদের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব। আয়ারল্যান্ড দলকেও এখানে থাকার জন্য ধন্যবাদ।’

মুশফিককে অভিনন্দন জানিয়ে আরও লম্বা সময় পাওয়ার প্রত্যাশা অধিনায়ক শান্ত’র, ‘অভিনন্দন! আপনার এবং আপনার পরিবারের জন্য এটি অসাধারণ অর্জন। আপনার সঙ্গে খেলতে সবসময় দারুণ লাগে। আমি আপনাকে অনুসরণ করতে চেয়েছি এবং আপনার কাছ থেকেই অনুপ্রেরণা নিয়েছি। আশা করি আপনি আরও দীর্ঘ সময় খেলবেন। মাঠে আপনার পাগলামি আর কঠোর পরিশ্রমের কথা সবাই বলে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো– আপনি ব্যক্তিগত মাইলফলকের জন্য নয়, দলের জন্য খেলেন। এটি আমাদের সবার জন্যই অনুপ্রেরণাদায়ক, বিশেষ করে যেসব তরুণ টেস্ট ক্রিকেট খেলতে চায়।’

প্রসঙ্গত, দ্বিতীয় টেস্টে টস জিতে আগে ব্যাট করছে বাংলাদেশ। একাদশে দুটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা, হাসান মাহমুদ ও নাহিদ রানার পরিবর্তে একাদশে ফিরেছেন এবাদত হোসেন ও খালেদ আহমেদ। এর আগে সিলেট টেস্টে দাপুটে জয়ের পর বাংলাদেশ ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে।

আমার বার্তা/জেএইচ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু