ই-পেপার রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

লজ্জার হার আখ্যা ভারতীয় গণমাধ্যমের, সমর্থকরা বলছেন ভারত শেষ!

আমার বার্তা অনলাইন
১৯ নভেম্বর ২০২৫, ১৩:০১

২২ বছর পর ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। গতকাল ঢাকা জাতীয় স্টেডিয়ামে মোরসালিনের একমাত্র গোলে তারা ১-০ ব্যবধানে জয় তুলে নেয়। স্বাভাবিকভাবেই এমন সাফল্যে স্বাগতিক ফুটবলার থেকে সমর্থকদের উচ্ছ্বাস যেন বাঁধ মানছিল না। অন্যদিকে, রাজ্যের হতাশা ছিল ভারতীয় ডাগআউটে। অনেকটা মাথা নিচু করেই মাঠ ছাড়ে খালিদ জামিলের শিষ্যরা। দেশটির গণমাধ্যমেও এমন হারকে ‘লজ্জার’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

দক্ষিণ এশিয়ান ডার্বির পর ভারতের বেশকিছু গণমাধ্যম বিশ্লেষণ করে দেখা গেছে, দ্য হিন্দু, এনডিটিভি, ফার্স্ট পোস্টসহ বেশিরভাগ মূলধারার সংবাদমাধ্যমগুলোতে ভারতের হারকে লজ্জার হিসেবে চিত্রায়িত করা হয়েছে।

২০০৩ সালে ঢাকা স্টেডিয়ামেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মতিউর মুন্নার গোল্ডেন গোলে বাংলাদেশ ভারতকে পরাজিত করেছিল। ২২ বছর পর এবার একই মাঠে বাংলাদেশ জিতল শেখ মোরসালিনের গোলে। বাংলাদেশ ম্যাচের ১২ মিনিটে লিড নেয়। শেষ পর্যন্ত তার গোলেই অবিস্মরণীয় জয়ের মুহূর্ত।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবল বদলে গেছে এক ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর ছোঁয়ায়। তার দেখানো পথে হেঁটে লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়েছেন একে একে সামিত সোম, ফাহামিদুল, জায়ান আহমেদ ও কিউবা মিচেলরা। অন্যদিকে, ভারতের ফুটবল যেন অস্তাচলে। অবসর ভেঙে দ্বিতীয় দফায় দলে ফিরেও খুব একটা সুবিধা করতে পারেননি কিংবদন্তী সুনীল ছেত্রীরা। গতকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচে স্কোয়াডেই ছিলেন না। কোচ বদলেও সাফল্য আসছে না।

এশিয়ান কাপ ২০২৭-এর বাছাইপর্বে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল দুই দলেরই। তবু ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে মঙ্গলবার রাতের ম্যাচটিকে ভারত দেখছিল ‘মানরক্ষার’ লড়াই হিসেবে। অন্যদিকে, বাংলাদেশের কাছে ছিল নিজেদের নবজাগরণের শক্তি জানান দেওয়ার মিশন। ২২ বছরের পুরোনো স্মৃতি ফিরিয়ে বাংলাদেশ আবারও হারাল ভারতকে। চলতি বছরের মার্চে শিলংয়ে দুই দলের প্রথম লেগের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারত ১৩৬ নম্বরে, বাংলাদেশ ১৮৩ নম্বরে অবস্থান করছে।

>> ভারত হারের পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

হাই-ভোল্টেজ ম্যাচটি শেষে ভারতের সমর্থকদের ক্ষোভ উপচে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বাংলাদেশের বিপক্ষে হার যেন হজম করতে পারছেন না ম্যান ইন ব্লুর সমর্থকরা। কোচ খালিদ জামিলকেও কাঠগড়ায় তুলছেন কেউ কেউ।

গতকাল বাংলাদেশের বিপক্ষে হারের ফলে এশিয়ান কাপ বাছাইয়ে পাঁচ ম্যাচে ভারতের জয়ের সংখ্যা শূন্যই থাকল। গ্রুপ ‘সি’-র তলানিতে নেমে গেছে তারা—বহু বছরের মধ্যে এটাই ভারতের সবচেয়ে বাজে পারফরম্যান্স। বিপরীতে বাংলাদেশের জন্য ম্যাচটি ছিল উৎসবের উপলক্ষ যেন। যদিও পরের পর্বে যাওয়ার সুযোগ নেই, তবুও এ জয় ভিন্নমাত্রা যোগ করেছে বাংলাদেশের ফুটবলে।

আমার বার্তা/জেএইচ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু