ই-পেপার শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

রিয়ালের পরাজয়ে ঝুঁকিতে আলোনসোর চাকরি, যা বলছেন কোচ-ফুটবলাররা

আমার বার্তা অনলাইন
১১ ডিসেম্বর ২০২৫, ১৩:১৯

যতটা ধারণা ছিল, তারচেয়েও ব্যাকফুটে অবস্থানে জাবি আলোনসো ও তার দল রিয়াল মাদ্রিদ। সর্বশেষ ৮ ম্যাচে তাদের মাত্র ২ জয় এবং ৩টি ড্র-হারে লা লিগা এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আরও পিছিয়ে পড়ার শঙ্কা তৈরি করেছে। বলা হচ্ছিল ম্যানচেস্টার সিটির বিপক্ষে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চাকরি বাঁচানোর পরীক্ষা দিতে হবে রিয়াল কোচকে। সেখানেও ২-১ ব্যবধানে হেরেছে লস ব্লাঙ্কোসরা।

গতকাল (বুধবার) রাতে সিটির কাছে হারের পর আলোনসো বলেন, ‘ফুটবলাররা সামর্থ্যের সবটুকু দিয়েছে এবং তাদের কাউকে নিয়ে আজ সমালোচনার সুযোগ নেই। আমি তাদের প্রচেষ্টা ও মনোভাবের মূল্যায়ন করি। তবে আমাদের যাত্রা চালিয়ে যেতে হবে, আমরা যেমন ফল চেয়েছি তেমনটা হয়নি। ফলে কঠিন পরিস্থিতিতে আছি, নিজেদের কাছে আমাদের চাহিদা অনেক এবং দর্শকদের ব্যাপারটাও বুঝি। আমাদের কঠোর পরিশ্রম করে যেতে হবে। আমাদের বিশ্বাস এই পরিস্থিতি কাটিয়ে উঠব এবং আমরা যে পারব সেই প্রত্যয় আছে।’

রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবের কোচকে সমালোচনার মুখোমুখি হওয়া স্বাভাবিক হিসেবেই দেখছেন আলোনসো, ‘আপনাকে এর মধ্য দিয়েই চলতে হবে। আপনি রিয়াল মাদ্রিদের কোচ, যেকোনো পরিস্থিতি সাহস, দায়িত্ব ও আত্ম-সমালোচনার সঙ্গে মোকাবিলা করতে হবে। কারণ আপনি জানেন পরিস্থিতি বদলাতে পারে। ফলাফল যা হওয়ার হয়েছে। আপনি এটাকে কীভাবে বিশ্লেষণ করবেন, সেটা আলাদা বিষয়। বহু কোচেরই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। এটা নতুন কিছু নয়। ফল খারাপ হলেও আমি ইতিবাচক কিছু দিক দেখেছি। আমরা এখনো লড়াইয়ের ভেতরেই আছি।’

রিয়ালে আলোনসোর ভবিষ্যত কী, তা জানতে হয়তো কিছু সময় অপেক্ষা করতেই হচ্ছে। লস ব্লাঙ্কোসরা দীর্ঘমেয়াদী প্রজেক্টের সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডারকে ধরে রাখবে নাকি ভিন্নপথে হাঁটবে তা এখনই বলা যাচ্ছে না। তবে শিরোপাহীন গত মৌসুমের পর এবারও নিজেদের পথটা কঠিন হয়ে গেছে রিয়ালের। যদিও কোচের মতো খেলোয়াড়দের মুখেও ইতিবাচক বার্তা, একইসঙ্গে তারা আলোনসোকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন।

ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম বলছেন, ‘আমাদের কোচ তো অসাধারণ। তার প্রতি অবশ্যই শতভাগ সমর্থন আছে। ব্যক্তিগতভাবেও তার সঙ্গে আমার সম্পর্ক চমৎকার। ফুটবলারদের আরও অনেকের সম্পর্কও দারুণ। প্রথম কিছু ম্যাচের পর যখন আমরা কয়েকটি ম্যাচে ড্র করলাম, নিজেদের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে আমাদের। সবশেষ ম্যাচগুলোয় নিজেদেরই পতন ডেকে এনেছি আমরা। তবে কেউ হাল ছাড়ছে না, কেউ অভিযোগ করছে না বা কেউ কাতর হচ্ছে না যে, মৌসুম শেষ হয়ে গেছে।’

দলের বেশ কয়েকজন শিষ্যের সঙ্গে আলোনসোর মনোমালিন্য এবং ড্রেসিংরুমে অস্থিরতার কথা শোনা গেছে সাম্প্রতিক সময়ে। মনে করা হয় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছে। এই মৌসুমে তিনি মাঠে নামার সুযোগ কমই পেয়েছেন। তবে কিলিয়ান এমবাপের চোটের কারণে একাদশে সুযোগ পাওয়া রদ্রিগো ৩২ ম্যাচ পর গোলখরা কাটিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের এবং তার (আলোনসো) জন্য সময়টা কঠিন। সবকিছু ঠিকঠাক হচ্ছে না… তবে আমরা দেখাতে চেয়েছি সবাই কোচের পাশে আছি। তিনি চেষ্টা করে যাচ্ছেন। আমরা সবাই একতাবদ্ধ। সামনে এগিয়ে যেতে ও লক্ষ্য অর্জন করতে আমাদের ঐক্য ধরে রাখতে হবে।’

প্রায় একই সুর রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়ার কণ্ঠে, ‘আমরা জয়ের লক্ষ্যে নামলেও সময়টা ভালো যাচ্ছে না। লা লিগায় অনেক পয়েন্ট হারিয়েছি আমরা। চ্যাম্পিয়ন্স লিগে যদিও ভালো করছিলাম, কিন্তু শীর্ষ আটের বাইরে ছিটকে পড়তে পারি না। তবে আমার মনে হয়, আজকে আমরা দেখিয়েছি যে, সবাই কোচের পাশে আছি। আর আমরা ব্যাপারটি (কোচের সময় শেষ কি না) সেভাবে দেখছি না।’

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু