ই-পেপার মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

ক্যারিবীয়দের ৯ উইকেটে উড়িয়ে সিরিজে এগিয়ে নিউজিল্যান্ড

আমার বার্তা অনলাইন
১২ ডিসেম্বর ২০২৫, ১১:৪০

ক্রাইস্টচার্চে প্রথম টেস্টে রোমাঞ্চকর দ্বৈরথ তৈরি করেছিল নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। কিউইদের দেওয়া ৫৩১ রানের লক্ষ্য তাড়ায় ক্যারিবীয়রা ৪৫৭ রান তুলতেই পঞ্চম দিনের শেষ এবং ম্যাচ ড্র হয়ে যায়। তবে ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট হলো একপেশে। চোটে জর্জরিত পেস বিভাগ নিয়েই স্বাগতিকরা ম্যাচের দখল নিয়েছে। জ্যাকব ডাফির ৫ উইকেট শিকারের সুবাদে ৯ উইকেটের বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড।

স্বাগতিক পেসারদের দাপটে মাত্র তিন দিনেই শেষ হয়েছে ওয়েলিংটন টেস্ট। ২ উইকেটে ৩২ রান নিয়ে আজ (শুক্রবার) তৃতীয় দিন শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তখনও তারা ৪১ রানে পিছিয়ে। প্রথম টেস্টে ব্যাট হাতে দারুণ দৃঢ়তা দেখানো দলটি আজ ৩৬.২ ওভারে ৯৬ রান তুলতে বাকি ৮ উইকেট হারায়। প্রথম ইনিংসে টম ল্যাথামের দল ৭৫ রানের লিড নিয়েছিল। ফলে উইন্ডিজরা দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৮ রানে গুটিয়ে যাওয়ায় কিউইদের লক্ষ্য দাঁড়ায় স্রেফ ৫৪ রানের। এক উইকেট হারিয়ে সেই গন্তব্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

দ্রুতগতিতে রান তুলে ডেভন কনওয়ে ২৮ এবং কেইন উইলিয়ামসন ১৬ রানে অপরাজিত ছিলেন। এর আগে ৯ রানে আউট হন কিউই অধিনায়ক টম ল্যাথাম। ক্যারিবীয়দের পক্ষে একমাত্র উইকেটটি নিয়েছেন অ্যান্ডারসন ফিলিপ। এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ২০৫ রানে অলআউট হয়েছিল। ৪ উইকেট নিয়ে তাদের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেওয়া ব্লেয়ার টিকনার ওই ইনিংসও পুরো শেষ করতে পারেননি। বাউন্ডারি বাঁচাতে গিয়ে তিনি কাঁধের ইনজুরিতে পড়েন। ফলে একজন কম নিয়েই ওই ইনিংসে ব্যাটিং এবং বোলিং আক্রমণ সাজাতে হয় কিউইদের।

এদিকে, নিউজিল্যান্ড ৯ উইকেটে ২৭৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা (ডিক্লেয়ার) করে। ক্যারিবীয়দের সংগ্রহ পেরিয়ে তাদের লিড দাঁড়ায় ৭৫ রানের। তাদের পক্ষে মিচেল হেই সর্বোচ্চ ৬১ এবং কনওয়ে ৬০ রান করেন। বিপরীতে উইন্ডিজ পেসার অ্যান্ডার ফিলিপ ৩ ও কেমার রোচ নেন ৩ উইকেট। কিউইদের লিড আরও বড় হতে না দিলেও উইন্ডিজরা দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে ফের বড় বিপর্যয়ে পড়ে। দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে ২৫ রানে জন ক্যাম্পবেল ও ফিলিপের উইকেট হারায় তারা।

আজ তৃতীয় দিনে বাকি ব্যাটাররা টিকলেন মাত্র ২৬.৫ ওভার। দলীয় খাতায় যোগ হয় ৯৬ রান। ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৩৫ রান এসেছে কাভেম হজের ব্যাটে। এ ছাড়া জাস্টিন গ্রিভস ২৫ ও ব্রেন্ডন কিং ২২ রান করেন। ৩৮ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেছেন জ্যাকব ডাফি। যা তার আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার। এ ছাড়া মাইকেল রাই ৩ ও জ্যাক ফকস নেন এক উইকেট।

ব্যাটিং বিপর্যয়ের খেসারত তো দিতেই হবে। কিউইদের মাত্র ৫৩ রানের লক্ষ্য দেওয়ার পর ক্যারিবীয়দের হার দিয়ে মাত্র তিন দিনেই দ্বিতীয় টেস্ট শেষ হয়েছে। ১৮ ডিসেম্বর থেকে মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।

চীনের সামনে বাংলাদেশের প্রাচীর হয়ে দাঁড়ালেন মিলি আক্তার

পিটার বাটলার অবাক করা সিদ্ধান্ত নেন প্রায় হরহামেশাই। তা বেশির ভাগ ক্ষেত্রেই সাহসী প্রমাণিত হয়।

মেসির জোড়া গোলে অরল্যান্ডোর মাঠে ইন্টার মায়ামির ইতিহাস

মেজর লিগ সকারের রেগুলার সিজনের দ্বিতীয় ম্যাচে ইন্টার মায়ামি অরল্যান্ডো সিটি এসসির মাঠে জয়ের স্বাদ

জাতীয়ভাবে হবে কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ডের আয়োজন

দেশের ক্রিকেট অঙ্গনে বড় অবদান রয়েছে আরাফাত রহমান কোকোর। তবে তার নামটা সবসময় ছিল আড়ালে।

মধ্যপ্রাচ্যে সংঘাত কবলিত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মুশফিক

পবিত্র উমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। সেখান থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুপুরে মাদক কারবারিকে দেড় বছরের কারাদণ্ড

মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধে ডিএমপি কমিশনারের নির্দেশ

কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন ১০ মার্চ

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই: সেতুমন্ত্রী

বর্ষা মৌসুমে মশা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার আইসিইউতে ওষুধ প্রতিরোধী ছত্রাক: গবেষণা

চীনের সামনে বাংলাদেশের প্রাচীর হয়ে দাঁড়ালেন মিলি আক্তার

ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

ডিজিটাল ডিভাইসে নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী

জায়নবাদ মানবতার হুমকি, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে: পাকিস্তান

নির্বাচিত সরকারের প্রত্যাশা পূরণে পদত্যাগ: দুদকের বিদায়ী চেয়ারম্যান

কাতার-দুবাইসহ ছয় রুটে বিমানের সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৭৮৭: রেড ক্রিসেন্ট

মিরপুরের চাঁদাবাজের মূলহোতা শাহীনুল ইসলাম জীবন ও দুই সহযোগী আটক

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ উদ্ধার, শিকারি আটক

পোশাক শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনাররা