ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

রাজশাহীকে হারিয়ে বিপিএলে শুভসূচনা ঢাকার

আমার বার্তা অনলাইন:
২৭ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৯
ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচের দৃশ্য।

উদ্বোধনী ম্যাচ জিতে উড়তে থাকা রাজশাহী ওয়ারিয়র্সকে প্রথম হারের স্বাদ দিল ঢাকা ক্যাপিটালস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে রাজশাহীকে ৫ উইকেটে হারিয়ে শুভসূচনা করল রাজধানীর দলটি।

শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে মাত্র ১৩২ রান করে রাজশাহী। জবাবে ৭ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় ঢাকার।

সহজ টার্গেটে ব্যাট করতে নেমেও শুরুটা ভালো হয়নি ঢাকার। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরের পথ ধরেন সাইফ হাসান। ৪ বলে মাত্র ১ রান করেন তিনি। আরেক ওপেনার উসমান খান আউট হওয়ার আগে করেন ১৫ বলে ১৪ রান। আর মাত্র ১২ রান আসে দলনেতা মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে।

টপঅর্ডার ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভালো ইনিংসটি খেলেন আব্দুল্লাহ আল মামুন। মূলত দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসটিই খেলেন তিনি। আউট হওয়ার আগে করেন ৩৮ বলে ৪৫ রান। আর নাসির হোসেন করেন ১৯ রান।

শেষদিকে নেমেই ঝড়ো ব্যাটিং উপহার তেন সাব্বির রহমান রুম্মন। শামিম হোসেন পাটোয়ারিকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি। ১৩ বলে ১৭ রানে শামীম ও ১০ বলে ২১ রানে সাব্বির অপরাজিত থাকেন।

রাজশাহীর হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মোহম্মদ নেওয়াজ। একটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও সন্দীপ লামিচানে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এর আগে শুরুতে টস জিতে রাজশাহীকে ব্যাট করার আমন্ত্রণ জানান ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রাজশাহী ওয়ারিয়র্সের। ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক খেয়ে সাজঘরের পথ ধরেন ওপেনার সাহিবজাদা ফারহান।

পরের উইকেটে নামা দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে শুরুর চাপ সামলেই নিয়েছিলেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। কিন্তু জুটিটা বড় করা হয়নি। ২০ রান করে থামেন তানজিদ। আর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শান্তর ব্যাট থেকে এসেছে ৩৭ রান। এছাড়া মোহাম্মদ নেওয়াজ ২৬ ও মুশফিকুর রহিম ২৪ রান করেন।

বাকি ব্যাটারদের কেউই বিশের কোটা পূরণ করতে পারেননি। লো-অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় শেষ পাঁচ ওভারে এসেছে মাত্র ২৬ রান। তাতেই অল্প রানেই থেমে যায় রাজশাহীর ইনিংস। ঢাকা ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন ইমাদ ওয়াসিম। ৪ ওভার বল করে মাত্র ১৬ রান দেন তিনি। এ ছাড়া দুটি উইকেট নেন নাসির হোসেন। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন তিনজন বোলার।

আমার বার্তা/এমই

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু