ই-পেপার শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩

সালাহকে হতাশ করে ফাইনালে মানের সেনেগাল

আমার বার্তা অনলাইন
১৫ জানুয়ারি ২০২৬, ১১:২৩

আফ্রিকা কাপ অব নেশন্সে (আফকন) এখন পর্যন্ত একবার শিরোপা জিতেছে সেনেগাল। ২০২১ আসরের ফাইনালে তারা টাইব্রেকারে মিশরকে হারিয়েছিল। একপেশে দাপট দেখিয়ে একই প্রতিপক্ষকে এবার সেমিফাইনাল থেকেই বিদায় করে দিয়েছে সেনেগাল। লিভারপুলের সাবেক সতীর্থ মোহামেদ সালাহকে ম্যাচের একমাত্র গোলে হতাশ করেছেন সাদিও মানে। ১-০ গোলের জয়ে সেনেগালিজরা এ নিয়ে আফকনের সর্বশেষ চার আসরে তৃতীয়বার ফাইনালে উঠল।

গতকাল (বুধবার) আফকনের প্রথম সেমিফাইনালে মরক্কোর টাঙিয়ের গ্র্যান্ড স্টেডিয়ামে মুখোমুখি হয় সেনেগাল-মিশর। বল দখল ও আক্রমণের ‍প্রায় পুরো লাগাম ছিল সাদিও মানেদের কাছে। ফলে তাদের বিপক্ষে আফকনের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা দাঁড়াতেই পারেনি। সালাহ, ওমর মার্মাউশদের অনুজ্জ্বল দিনে ছিটকে গেল টুর্নামেন্টটিতে সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন মিশর।

মিশর-সেনেগাল ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য সমতায়। ডেডলক ভেঙে ৭৮তম মিনিটে সেনেগালকে কাঙ্ক্ষিত গোল এনে দেন মানে। লামিনে কামারার শট বক্সের বাইরে মিশরের এক ডিফেন্ডার আটকে দিলেও সাদিও মানে বল পেয়ে যান। প্রায় ২০ গজ দূর থেকে জোরালো নিচু শটে ঠিকানা খুঁজে নেন এই তারকা ফরোয়ার্ড। এ নিয়ে সেনেগালের রেকর্ড গোলদাতা মানে আন্তর্জাতিক ক্যারিয়ারে ১২৫ ম্যাচে ৫৩তম এবং চলতি আসরে দ্বিতীয় গোল পেয়েছেন।

সমতায় ফিরতে শেষদিকে মরিয়া চেষ্টা চালায় মিশরীয়রা। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে মার্মাউশ বক্সের বাইরে থেকে শট নেন, তবে সেনেগালিজ গোলরক্ষক সেটি ঠেকিয়ে জয় নিশ্চিত করেন। এ ছাড়া সালাহ চলতি আফকনে চার গোল করলেও, এদিন ছিলেন নিষ্প্রভ। আরও একবার জাতীয় দলের জার্সিতে তার প্রথম শিরোপা জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল।

ম্যাচটিতে সেনেগাল প্রায় ৬৪ শতাংশ পজেশনের পাশাপাশি গোলের জন্য ১২টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে মিশরের ৩ শটের কেবল একটি লক্ষ্যে ছিল। প্রথম সেমিফাইনাল থেকে সেনেগাল এবং দ্বিতীয় সেমিফাইনালে নাইজেরিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে মরক্কো। আগামী রোববার রাত ১টায় এই দুই দল শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে।

জাতীয় দলের প্রধান নির্বাচক বাশার, সহকারী নির্বাচক নাঈম ইসলাম

জাতীয় দলের সঙ্গে চলতি মাসেই শেষ হচ্ছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর পথচলা। পাকিস্তান

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

সান্তিয়াগো বার্নাব্যুতে আগের দেখায় তিন গোলের ব্যবধানে হারার পর দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ নির্বাচন নিয়ে শুরু থেকেই আলোচনা-সমালোচনা হচ্ছে। আর  অনিয়মের অভিযোগ তুলে

ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই গিনেস রেকর্ডবুকে মেক্সিকো

হাজারো মানুষের অংশগ্রহণে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল ক্লাস আয়োজন করে গিনেস বিশ্বরেকর্ড গড়ল মেক্সিকো। রাজধানী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাগলনাইয়ায় এমপি মজনুর ঈদ উপহার বিতরণ

ছাগলনাইয়ায় অসহায়দের মাঝে ঈদ সহায়তা

জ্যোতির্বিজ্ঞান বা হিজরী ক্যালেন্ডার অনুযায়ী রোজা-ঈদ পালন করা ইসলামে বৈধ নয়

কে কাকে ভোট দিয়েছে সেটা বিবেচ্য বিষয় নয়: সমাজকল্যাণ মন্ত্রী

কাতারের গ্যাসক্ষেত্রে হামলার পর বিশ্বজুড়ে গ্যাস-তেলের দামে উল্লম্ফন

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকায় ১৭৭১ ঈদ জামাত, নিরাপত্তায় শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

সান্তাহারে নীলসাগরের উদ্ধারকাজ শেষ, স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল

জাতীয় দলের প্রধান নির্বাচক বাশার, সহকারী নির্বাচক নাঈম ইসলাম

টানা চার দফায় কমলো স্বর্ণের দাম, এবার ভরিতে ৭,৬৪০ টাকা

ইরানের পাল্টা হামলায় কাঁপলো সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন

ইসরায়েল সহিংসভাবে ইরানের গ্যাসক্ষেত্রে হামলা চালিয়েছে: ট্রাম্প

বিএনপির সম্মেলন ও স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরেই: মির্জা ফখরুল

ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দর থেকে ২০ দিনে ৬১৪ ফ্লাইট বাতিল

১৯ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

ঈদে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির জন্য চেষ্টা অব্যাহত রাখবে চীন: পররাষ্ট্রমন্ত্রী

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের মাঝে চাপা পড়ে নিহত ২, নিখোঁজ ২