ই-পেপার শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

হৃদয়ের সেঞ্চুরিতে বড় জয়ে লিগ পর্ব শেষ করল রংপুর

আমার বার্তা অনলাইন:
১৮ জানুয়ারি ২০২৬, ১৬:৫৭
আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৬, ১৭:১২

হাসান মাহমুদকে স্কয়ার লেগে বলটা ঠেলে তাওহীদ হৃদয় ২ রান নিতেই রংপুর রাইডার্সের ডাগআউট থেকে ভেসে আসে করতালির শব্দ। সেঞ্চুরি ছোঁয়ার পর হৃদয় হেলমেট খুলে উঁচিয়ে ধরলেন তাঁর ব্যাট। তিন অঙ্ক ছুঁয়ে মিরপুর শেরেবাংলার পিচে সিজদা দিয়েছেন ২৫ বছর বয়সী এই ওপেনার।

মিরপুরে আজ রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস ম্যাচটা ছিল সেঞ্চুরিময়। দুপুরে সেঞ্চুরি করেছিলেন নোয়াখালী এক্সপ্রেসের হাসান ইসাখিল। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটা মোহাম্মদ নবির ছেলের প্রথম সেঞ্চুরি। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে তাঁর প্রথম সেঞ্চুরিটা ভেস্তে গেলে হৃদয়ের সেঞ্চুরিতে। ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে রংপুর রাইডার্স।

১৭৪ রানের লক্ষ্যে নেমে উদ্বোধনী জুটিতে অনেকটা এগিয়ে যায় রংপুর রাইডার্স। ৪৯ বলে ৭৮ রানের উদ্বোধনী জুটি গড়েন তাওহিদ হৃদয় ও ডেভিড মালান। নবম ওভারের প্রথম বলে মালানকে ফিরিয়ে জুটি ভাঙেন জহির খান। ১৭ বলে ১ চারে ১৫ রান করেন মালান।

উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন রংপুরের নতুন অধিনায়ক লিটন দাস। ওপেনিংয়ে নামা হৃদয় চালিয়ে যান তাঁর স্বভাবসুলভ বিধ্বংসী ব্যাটিং। ৫৭ বলে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। তিন অঙ্ক ছোঁয়ার পর ম্যাচটা শেষ করে আসার সুবর্ণ সুযোগ ছিল তাঁর। তবে ১৯তম ওভারের দ্বিতীয় বলে হাসান মাহমুদের অফ স্টাম্প বরাবর বল ক্রস ব্যাটে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন হৃদয়। ৬৩ বলে ১৫ চার ও ২ ছক্কায় করেছেন ১০৯ রান।

হৃদয় আউট হওয়ার পর রংপুরের প্রয়োজন হয় ৯ রান। লিটন ও খুশদিল শাহ বাকি অংশ নিরাপদে পাড়ি দিয়েছেন। ২ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে রংপুর রাইডার্স। লিটন ৩৫ বলে ২ চার ও ১ ছক্কায় ৩৯ রান করে অপরাজিত থাকেন। ১০৯ রান করা হৃদয় পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৭.৫ ওভারে ২ উইকেটে ৩৬ রানে পরিণত হয় নোয়াখালী এক্সপ্রেস। রহমত আলী (৯) ও জাকের আলী অনিক (৩) দুই ব্যাটারই এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। তবে ওপেনিংয়ে নামা হাসান ইসাখিল একপ্রান্তে দাঁড়িয়ে রংপুরের বোলারদের বেধড়ক পিটিয়েছেন। ৭০ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ৭২ বলে ৪ চার ও ১১ ছক্কায় ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ইসাখিল।

নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়ক হায়দার আলী ৩২ বলে ৪২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। রংপুরের নাহিদ রানা ও আলিস আল ইসলাম একটি করে উইকেট নিয়েছেন। আলিস ৪ ওভারে ২২ রান দিয়েছেন। পুরো ৪ ওভার বোলিং করে রানা খরচ করেছেন ৪০ রান। যদিও তিনি ১২ বল ডট দিয়েছেন। রানা-আলিসের সতীর্থ আকিফ জাভেদ ৪ ওভারে ৫৩ রান দিয়েছেন।

আমার বার্তা/এমই

সহজ ম্যাচ হারতে হারতে জিতল পাকিস্তান

১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নেদারল্যান্ডসের বোলারদের চাপে কষ্টার্জিত জয় পেয়েছে পাকিস্তান। ৩ উইকেটের

উৎসবের মঞ্চে নেই বাংলাদেশ, বিতর্ক নিয়েই শুরু বিশ্বকাপ

বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে জনপ্রিয় একটা ডায়ালগ ‘খেলা যে চলছে কোন লেভেলে’! প্রায় সব দলের

নিষেধাজ্ঞার পর ইনজুরিতে পড়লেন রিয়াল মাদ্রিদ তারকা

রেফারির প্রতি ‘অপমানজনক ভাষা ও কটুক্তি’র কারণে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো গোয়েসকে দুই ম্যাচের

মড়ার উপর খাঁড়ার ঘা, বড় শাস্তি পেল হামজা চৌধুরীর লেস্টার

কয়েকদিন আগে হাঁটুর চোটে পড়েছেন বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। যে কারণে তিনি কয়েক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহজ ম্যাচ হারতে হারতে জিতল পাকিস্তান

বিএনপি সরকারের অন্যতম কাজ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন

এটা শুধু ক্রিকেটারদের নয়, পুরো জাতির জন্য অপমানজনক: জামায়াত আমির

নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি, মেধানির্ভর বাংলাদেশ গড়ব

সিলভার ইকোনমি: বার্ধক্য কি বোঝা, নাকি বাংলাদেশের নতুন সম্ভাবনা

কাঠামোগত দুর্বলতায় গণভোটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে

গুলশানে তারেক রহমানের পক্ষে গণসংযোগে জাইমা রহমান

এথিক্যাল ও বৈজ্ঞানিক প্রোটোকল ছাড়া গবেষণা গ্রহণযোগ্য নয়: বিশেষজ্ঞরা

জাবেরের গুলিবিদ্ধের খবর ছড়ানো ক্লিকবেইট সাংবাদিকতার ফল

রোববার ও সোমবার ঢাকার ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান

চট্টগ্রাম বন্দরে আগামীকাল থেকে লাগাতার ধর্মঘট

এবার সুযোগ পেলে নতুন বাংলাদেশ গড়ে তুলব: তারেক রহমান

অচল চট্টগ্রাম বন্দর বাঁচান, অর্থনীতি রক্ষা করুন

একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে: মাহদী আমিন

কুষ্টিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

পুলিশ সাংবাদিক পেটানোর কর্মসূচিতে নেমেছিল: প্রতিবাদ সমাবেশে বক্তারা

নির্বাচনে ঋণগ্রহীতা ৫১৯ প্রার্থী, শীর্ষে বিএনপি: সুজনের তথ্য

এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই

জামায়াতের মতো মিথ্যাবাদী দুনিয়ায় দ্বিতীয়টি আর নেই: চরমোনাই পীর