ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

উজবেকিস্তানের কাছে হেরে কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত বাটলারের

আমার বার্তা অনলাইন:
১০ মার্চ ২০২৬, ০৯:৩৩

ম্যাচ শেষ হয়েছে প্রায় মিনিট বিশেক। পার্থ র‌্যাকটেঙ্গুলার স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের অপেক্ষা। বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার সংবাদ সম্মেলনে আসতে কিছুটা বিলম্ব করেছেন। আসার পর বাংলাদেশের হারের সমালোচনা হওয়ার আগেই ফেডারেশনের নানা সীমাবদ্ধতা ও সংকট সামনে তুলে নিজে বাংলাদেশের দায়িত্ব থাকা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা বলেছেন।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনের শুরুতেই বাটলার নিজ থেকেই বলেছেন, ‘মেয়েদের প্রতি আমার অনেক শ্রদ্ধা এবং আমি তাদের জন্য গর্বিত। এখন আমি ফিরে যাব এবং ভবিষ্যতে আমি কী করতে চাই, তা নিয়ে কিছুটা ভাবব। আমি ইংল্যান্ড ফিরে যাব এবং সেখান থেকেই সিদ্ধান্ত নেব।’

বাংলাদেশ প্রথমবারের মতো এবার এশিয়ান কাপে খেলেছে। আবার এশিয়ান কাপে খেলতে হলে কী করা উচিত এমন প্রশ্নে আবার কোচ নিজের ইংল্যান্ড ফেরার কথা বলেছেন, ‘আমি এখানে থাকছি না। আমি আগামী সপ্তাহে ইংল্যান্ড ফিরে যাচ্ছি এবং সেখানে নিজের ভবিষ্যত নিয়ে ভাবব। আমি কী করতে চাই, সেটা অনেক দিন ধরেই আমার মাথায় ঘুরছে।’

২০২৫ সালের জানুয়ারি ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে বাফুফে দুই বছরের চুক্তি করেছে। এই বছর এশিয়ান গেমস, সাফ ফুটবলসহ আরও গুরুত্বপূর্ণ অনেক টুর্নামেন্ট রয়েছে। এরপরও কোচ পিটার বাটলার কেন ইংল্যান্ড ফিরে যাবেন এবং নিজের ভবিষ্যত নিয়ে ভাববেন কেন বলছেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি ইংল্যান্ড ফিরে যাচ্ছি। আমি সেখানে আমার স্ত্রীর সাথে কথা বলব এবং আমার কুকুরকে নিয়ে হাটতে বের হব। আর আমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবব। কারণ যেভাবে প্রত্যাশা ছিল, সেভাবে সাহায্য বা সাপোর্ট না পেলে আমি দায়িত্ব চালিয়ে নিতে পারছি না। বাস্তবতা হলো আপনার সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে। আমাদের পরিকল্পনায় ঘাটতি ছিল।’

পহেলা এপ্রিল থেকে থাইল্যান্ডে এএফসি অ-২০ টুর্নামেন্ট। সেখানে বাটলারই হেড কোচ। এমন সময়ের আগে বাংলাদেশের দায়িত্ব ছাড়া নিয়ে ভাবনা খানিকটা বিস্ময়করই। তাই সংবাদ সম্মেলনের পর আলাদাভাবে কোচকে ইংল্যান্ড ফিরে যাওয়া ও ভবিষ্যত নিয়ে ভাবা মানে কি অ-২০ টুর্নামেন্টে কোচিং করাচ্ছেন তো? একটু কৌশলী উত্তর, ‘আপনিও ভাবুন, আমিও ভাবি।’

বিজ্ঞাপন

বাংলাদেশের ফুটবলের সংকট নিয়ে কোচ বাটলার বলেন, ‘সবার আগে আমাদের বিনিয়োগ করতে হবে। ভিডিও ইকুইপমেন্ট এবং ক্যামেরা দিয়ে শুরু করতে হবে। আমাদের নিজেদের পরিকল্পনা এবং প্রস্তুতি নিয়ে গুরুত্ব সহকারে ভাবতে হবে। আপনি যদি বড় দলগুলোর সঙ্গে পাল্লা দিতে চান, তবে বুঝতে হবে যে, সাফ লেভেলের চেয়ে এই লেভেলটা অনেক উচুতে।’

আমার বার্তা/এমই

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

২০২৫ সালের সেপ্টেম্বরে বিসিবির অধীনে অনুষ্ঠিত হয়েছিল লেভেল-থ্রি কোচিং কোর্স। যেখানে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছিলেন

উসাইন বোল্টের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন গাউট

সিডনির শীতলস্নিগ্ধ বাতাস চিড়ে ১৮ বছর বয়সী এক ছেলে ২০০ মিটার দৌড় শেষ করলেন ১৯.৬৭

বাংলাদেশ সফরে তারকাদের অভাবকে ‘সুযোগ’ হিসেবে দেখছেন ল্যাথাম

অন্তত দশজন নিয়মিত খেলোয়াড়কে ছাড়াই সিরিজ খেলতে আজ ঢাকায় পা রাখছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আইপিএল

পিএসএলে রানা-শরিফুলের এনওসির মেয়াদ বাড়াল বিসিবি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানার জন্য দেওয়া
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের সঙ্গে বসলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ট্রলার ডুবে নিখোঁজ ২৬৪

কামরুলের হাসপাতালে চাঁদাবাজির মামলায় চার আসামি ৪ দিনের রিমান্ডে

ইরানের বন্দর অবরোধের মার্কিন পরিকল্পনায় যোগ দিচ্ছে না যুক্তরাজ্য

একদিনে হাম ও হামের উপসর্গে ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মানসিক ভারসাম্যহীন ট্রাম্পকে পদচ্যুত করুন: সাবেক সিআইএপ্রধান

ব্যাংক ঋণনির্ভর বাজেট না দেওয়ার পরামর্শ ব্যবসায়ী-অর্থনীতিবিদদের

তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে ইসরায়েল: তার্কিস পররাষ্ট্রমন্ত্রী

‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’ ও ইরানে হামলা হলে যুদ্ধে জড়াবে ইয়েমেন

ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে কনস্টেবলের মৃত্যু

জিডিপির প্রকৃত তথ্য প্রকাশ করা হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

আন্দোলন শুরু হয়ে গেছে, এখন সফলতা দিতে হবে: জামায়াত আমির

বাজেটে ব্যবসায়ীদের ওপর খড়গ নামবে না: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ-ভারতের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হচ্ছে: প্রণয় ভার্মা

বাংলাদেশ-ভারত শক্তিশালী সম্পর্কের ভিত্তি হচ্ছে মহান মুক্তিযুদ্ধ: স্পিকার

অবসরপ্রাপ্ত বিচারপতিদের লোভনীয় পদে নিয়োগে সুপ্রিম কোর্টে ধাক্কা লাগবে