ই-পেপার বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

আমার বার্তা অনলাইন:
০৭ মে ২০২৬, ১৫:৪৫

চলতি মাসের ২৫ তারিখে ভারতের গোয়ায় শুরু হবে সাফ নারী টুর্নামেন্ট। আসন্ন এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য আজ সকালে ইউএস বাংলার ফ্লাইটে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন ঋতুপর্ণারা। তবে বাংলাদেশ দলের ৩২ সদস্যের ৯ জন ভিসা জটিলতায় রওনা হতে পারেননি।

বাংলাদেশ নারী দলের ম্যানেজার খালিদ মাহমুদ নওমী বলেন, ‘দুই গোলরক্ষক মিলি আক্তার ও রুপনা চাকমা এবং কোচিং স্টাফ-কর্মকর্তা সহ মোট ৯ জন ভিসা না পাওয়ায় আজ রওনা হতে পারেননি। ফেডারেশন থাই দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে। আজ ভিসা হলে আগামীকালই বাকি সদস্যগণ রওনা হবে।’

বাংলাদেশ নারী দলের হেড কোচ ব্রিটিশ কোচ পিটার বাটলার ও ফিটনেস কোচ অস্ট্রেলিয়ান ক্যামরন লর্ড। তাদের ইংল্যান্ড ও আমেরিকার পাসপোর্ট থাকায় থাইল্যান্ডে ভিসার প্রয়োজন হয় না। বাংলাদেশের ফুটবলার আনিকার সুইডিশ পাসপোর্ট থাকায় তারও ভিসার প্রয়োজন নেই।

বাংলাদেশ নারী দল থাইল্যান্ডে অবস্থান করবে ২১ মে পর্যন্ত। এরপর ভারতের গোয়ায় রওনা হবেন তারা। এই দুই সপ্তাহ সেখানে দুটি ক্লাবের সঙ্গে দুটি ম্যাচ খেলবে বাংলাদশের মেয়েরা।

সাফে দুইবার অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন ঋতুপর্ণারা। এবার বাংলাদেশের হ্যাটট্রিক মিশন। তাই অধিক গুরুত্ব দিয়েই অনুশীলনের জন্য নারী দলকে থাইল্যান্ডে পাঠাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আমার বার্তা/এমই

টেস্ট র‍্যাঙ্কিং: ক্যারিয়ারসেরা অবস্থানে শান্ত, নাহিদ রানা এগোলেন পাঁচ ধাপ

দুর্দান্ত পারফরম্যান্সে মিরপুর টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারানোর পর আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে

বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন

বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬-এর জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে

হঠাৎ জার্মান কোচ স্টর্কের সাক্ষাৎকার নিলো বাফুফে

বাফুফের জাতীয় দল কমিটির সর্বশেষ সভায় ৬ জন কোচের অতি সংক্ষিপ্ত তালিকা হয়েছিল। সেই তালিকায়

কেবল আবেগের বশে নেইমার বিশ্বকাপে ডাক পাবেন না: কড়া বার্তা আনচেলত্তির

নিঃসন্দেহে কার্লো আনচেলত্তির কাঁধের বোঝাটা অনেক ভারী, বারবার কোয়ার্টার ফাইনাল থেকে ফেরা ব্রাজিলকে তার ২০২৬
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন: প্রতিমন্ত্রী

এসএসসি-এইচএসসি ডিসেম্বরে নয়, জানুয়ারি-এপ্রিলেই চান অংশীজনরা

জনস্বার্থ ও আইনের মুখে উচ্ছেদকৃতদের জীবিকা

তাইওয়ানে অস্ত্র বিক্রি বন্ধে যুক্তরাষ্ট্রকে আবারও আহ্বান চীনের

কোরবানির চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বাড়াতে হবে: ঢাবি উপাচার্য

প্রতিবন্ধী জনগোষ্ঠীকে মূলধারায় আনতে কাজ করছে সরকার

কুমিল্লায় গঠিত হচ্ছে ওয়াসা: নাগরিক সেবায় নতুন মাইলফলক

ইসির ৪৯৩ কোটি টাকার সার্ভার প্রকল্পে সায় দিলেন না প্রধানমন্ত্রী

আজ এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৫ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৭ জন

ফেনসিডিল রাখায় বেনাপোলের নারী মাদক কারবারির যাবজ্জীবন

বোনজামাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরে ঘুরে ছিনতাই করতেন দুই ভাই

পদ্মা ব্যারেজ আমাদের স্বার্থ, ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই: পানিসম্পদমন্ত্রী

সেবা ও উৎপাদন খাতে ভর করে এপ্রিলে অর্থনীতিতে গতি ফিরেছে

সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্যমন্ত্রীর

কোরবানির চামড়ার দাম বাড়ালো সরকার, ঢাকায় বর্গফুটে ২ টাকা বৃদ্ধি

পরিবেশের টেকসই উন্নয়নে সবাইকে কাজ করতে হবে: মাহদী আমিন

টেস্ট র‍্যাঙ্কিং: ক্যারিয়ারসেরা অবস্থানে শান্ত, নাহিদ রানা এগোলেন পাঁচ ধাপ

টিকিটের জন্য ‘ডিজিটাল যুদ্ধ’, চোখের পলকেই শেষ ট্রেনের আসন

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর