ই-পেপার মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩৪ রানের লিড নিয়ে দিন শেষ বাংলাদেশের

আমার বার্তা অনলাইন:
১০ মে ২০২৬, ১৮:০১
আপডেট  : ১০ মে ২০২৬, ১৮:১০
প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেল নাজমুল হোসেন শান্তর দল। ছবি : সংগৃহীত

ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ৩৪ রানে এগিয়ে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর টেস্টের প্রথম ইনিংসে এক সেঞ্চুরি আর দুই ফিফটিতে বাংলাদেশ ৪১৩ রানে। জবাবে এক সেঞ্চুরি আর তিন ফিফটিতে ৩৬৮ রান করে পাকিস্তান ক্রিকেট দল।

প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়ে রোববার তৃতীয় দিনের শেষ বিকেলে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ৭ রান।

আগামীকাল চতুর্থ দিনে ফের ব্যাট করতে নামবেন ২ ও ০ রানে অপরাজিত থাকেন বাংলাদেশ দলের দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম অনিক।

গতকাল শনিবার দ্বিতীয় দিনে পাকিস্তান করেছিল ১ উইকেটে ১৭৯ রান। আজ তৃতীয় দিনে ৯ উইকেট হারিয়ে সফরকারীরা করে ২০৭ রান।

শনিবার ৮৫ রানে অপরাজিত থাকা আজান আওয়াইস আজ আউট হওয়ার আগে সেঞ্চুরি তুলে নেন। তিনি ১৬৫ বলে ১৪টি বাউন্ডারির সাহায্যে ১০৩ রান করেন।

অভিষেক টেস্টে খেলতে নেমে সেঞ্চুরি করার পাশাপাশি এই টেস্টে অভিষেক হওয়া আব্দুল্লাহ ফজলকে নিয়ে দ্বিতীয় উইকেটে ১০৪ রানের জুটি গড়েন আজান।

২ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ২১০ রান। এরপর ব্যাটিংয়ে নেমেই আউট হয়ে ফেরেন অধিনায়ক শান মাসুদ ও সৌদ শাকিল। তারা দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি।

শনিবার ৩৭ রানে অপরাজিত থাকা আব্দুল্লাহ ফজল আউট হন দলীয় ২৩০ রানে। সাজঘরে ফেরার আগে ১২০ বলে ৭টি চার আর এক ছক্কায় করেন ৬০ রান।

৫ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ২৩০ রান। এরপর দলের হাল ধরেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা। তারা ষষ্ঠ উইকেটে ২৩০ রানের জুটি গড়েন। এই জুটিতে দুই জনে ফিফটি তুলে নেন।

দলীয় ৩৪৯ ও ৩৫৩ রানে ফেরেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা। ৭৯ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ৫৯ রান করেন রিজওয়ান আর ৯৪ বলে ৬টি চার আর এক ছক্কায় ৫৮ রান করে ফেরেন আগা সালমান। রিজওয়ান ও আগা সালমান আউট হওয়ার মধ্য দিয়ে স্বীকৃত ব্যাটসম্যানদের হারায় পাকিস্তান।

এরপর নোমান আলি, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি ও মোহাম্মদ আব্বাসরা স্কোর বোর্ডে ৩৩ রানের বেশি যোগ করতে পারেননি। যে কারণে ১০০.৩ ওভারে ৩৮৬ রানে অলআউট হয় পাকিস্তান।

বাংলাদেশ দলের হয়ে ১০২ রান খরচ করে ৫ উইকেট নেন মেহেদি হাসান মিরাজ। দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।

শুক্রবার শুরু হয় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে স্বাগতিক বাংলাদেশ।

প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে ৩০১ রান করে বাংলাদেশ। আজ শনিবার দ্বিতীয় দিনে আরও ১১২ রান করতেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪১৩ রান।

দলের হয়ে সেঞ্চুরি করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি ১৩০ বলে ১২টি চার আর দুটি ছক্কায় ১০১ রান করেন। ২০০ বল খেলে ১০টি বাউন্ডারির সাহায্যে ৯১ রান করে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ।

১৭৯ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ৭১ রান করে ফেরেন জাতীয় দলের সাবেক আরেক অধিনায়ক মুশফিকুর রহিম। ৬৭ বলে ৩৩ রান করেন লিটন দাস। মাত্র ১৯ বলে তিন চার আর এক ছক্কায় ২৮ রান করে ফেরেন পেস বোলার তাসকিন আহমেদ।

পাকিস্তানের হয়ে ৯২ রানে ৫ উইকেট নেন মোহাম্মদ আব্বাস। ১১৩ রানে ৩ উইকেট নেন পেস বোলার শাহিন শাহ আফ্রিদি।

আমার বার্তা/এমই

মরক্কোর ফুটবলের বিস্ময়কর উত্থান: বিশ্বমঞ্চে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী

বিশ্ব ফুটবলের মানচিত্রে মরক্কো একসময় ছিল সম্ভাবনাময় একটি দল। কিন্তু গত এক দশকে দেশটি যে

ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে বিপিএল

বিশ্ব ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর প্রতিযোগিতায় বিপিএলের অবস্থান এখন তলানিতে। বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ) প্রকাশিত সর্বশেষ

বিশ্বকাপে ঝোড়ো ইনিংস খেলার রহস্য জানালেন জয়িতা

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল। গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ৬

ব্রাজিলের ১-৭, কুরাসাওয়ের ১-৭ : স্কোর একই, তবে বাস্তবতা ভিন্ন

২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির কাছে ব্রাজিলের সেই ঐতিহাসিক ১-৭ গোলের হার এবং ২০২৬ বিশ্বকাপে কুরাসাওয়ের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর ফুটবলের বিস্ময়কর উত্থান: বিশ্বমঞ্চে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী

অর্থনীতিকে পুনর্গঠন করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার: অর্থমন্ত্রী

বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে: প্রতিমন্ত্রী

সরকারিভাবে নতুন পাটকল স্থাপন নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

সরকারের তোষামোদ নয় জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে ব্রিটেন

নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতের ব‍্যতিক্রমী উদ‍্যোগ “ম‍্যাংগো ডিপ্লোমেসি”

বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়ার আশা শিক্ষামন্ত্রীর

আন্দালিব রহমান পার্থ পেলেন আইন মন্ত্রণালয়-সম্পর্কিত নতুন দায়িত্ব

‘গ্রাম বাঁচলেই বাঁচবে বাংলাদেশ’: তারেক রহমানের নতুন রাজনৈতিক দর্শন

অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ পেলেন রপ্তানিকারকরা

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যে কী করে বাজেট বাস্তবায়ন হবে

সাবেক আইজিপি বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: দুদক

ভারতের দূতকে তলব করে কড়া প্রতিবাদ জানালো বাংলাদেশ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ, ঘাটতি ২ লাখ কোটি টাকা

কৃষকের হাতের নাগালে দুই হাজার ছোট হিমাগার বানাবে সরকার

পুরোনো রেল নিলামে বিক্রি সম্ভব নয়, দুর্ঘটনা রোধে নেওয়া হচ্ছে পদক্ষেপ