ই-পেপার রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

তাসকিন-মিরাজের বোলিংয়ে চাপে পাকিস্তান, লিডের স্বপ্ন বাংলাদেশের

আমার বার্তা অনলাইন:
১৭ মে ২০২৬, ১৩:০৩

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে আজ দারুণ সূচনা করেছে বাংলাদেশ। প্রথম দিনের খেলা শেষে বিনা উইকেটে ২১ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তানকে শুরুতেই চাপে ফেলে দেন বাংলাদেশের বোলাররা। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম সেশনেই ৪ উইকেট হারিয়েছে সফরকারীরা।

প্রথম ইনিংসে ২৭৮ রান করা বাংলাদেশ এখন ম্যাচে লিড নেওয়ার স্বপ্ন দেখছে। মধ্যাহ্ন বিরতিতে পাকিস্তানের সংগ্রহ ৩০ ওভারে ৪ উইকেটে ৯৬ রান, তারা এখনও পিছিয়ে ১৮২ রানে।

দিনের শুরুতেই আঘাত হানেন তাসকিন আহমেদ। অভিজ্ঞ এই পেসার দ্রুত ফিরিয়ে দেন দুই ওপেনার আব্দুল্লাহ ফজল ও আজান আওয়াইসকে। এরপর পাকিস্তানের ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক শান মাসুদ ও বাবর আজম। দুজন মিলে ৩৮ রানের জুটি গড়লেও ২১ রান করে মিরাজের শিকার হন শান। পরে সৌদ শাকিলও থিতু হতে পারেননি। মিরাজের বলে সুইপ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি।

একপ্রান্তে অবশ্য লড়াই চালিয়ে গেছেন চোট কাটিয়ে দলে ফেরা বাবর আজম। শুরু থেকেই ইতিবাচক ব্যাটিংয়ে রান তোলার চেষ্টা করেন তিনি। তবে বাংলাদেশের জন্য কিছুটা অস্বস্তির কারণ হয়ে ছিল তাঁর টিকে থাকা। মধ্যাহ্ন বিরতিতে বাবর ৫৮ বলে পাঁচ চারে ৩৭ রানে অপরাজিত ছিলেন। তাঁর সঙ্গে ১৫ বলে ৬ রান করে ক্রিজে ছিলেন সালমান আলি আগা।

এর আগে টস জিতে পাকিস্তান বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালে শুরুতে ধাক্কা খায় স্বাগতিকরা। ১২৬ রানেই ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সেখান থেকে লেজের ব্যাটারদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন লিটন দাস। একপ্রান্ত আগলে রেখে দারুণ লড়াই করেন এই উইকেটরক্ষক ব্যাটার। ১৫৯ বলে ১২৬ রানের অসাধারণ ইনিংস খেলে তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। শরিফুল ইসলাম ১২ রানে অপরাজিত থাকেন। ৭৭ ওভারে বাংলাদেশের ইনিংস থামে ২৭৮ রানে।

পাকিস্তানের হয়ে খুররম শাহজাদ চারটি উইকেট নেন। এছাড়া মোহাম্মদ আব্বাস তিনটি, হাসান আলী দুটি এবং সাজিদ খান একটি উইকেট শিকার করেন।

প্রথম দিনের শেষে ভালো অবস্থানে থাকা পাকিস্তান দ্বিতীয় দিনের শুরুতে বাংলাদেশের পেস ও স্পিন আক্রমণের সামনে চাপে পড়ে যায়। এখন দ্বিতীয় সেশনে দ্রুত আরও উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিতে চাইবে টাইগাররা।

ফাইনালে গিয়ে আরও একটি শিরোপা হাতছাড়া রোনালদোর

হতাশা যেন কাটছেই না ক্রিশ্চিয়ানো রোনালদোর। সপ্তাহখানেকের মধ্যে দ্বিতীয়বারের মতো বড় হতাশার মুখে পড়লেন তিনি।

বিশ্বকাপের আগে ইয়ামালকে নিয়ে ভালো সংবাদ পেল স্পেন

বিশ্বকাপ খুব কাছেই, এমন সময়ে লামিনে ইয়ামালের ইনজুরিতে স্পেনের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছিল। ক্লাব ফুটবল

দিনের শুরুতেই পাকিস্তানকে জোড়া আঘাত তাসকিনের

সিলেটে পেস-স্পিন দুই বিভাগেই বাংলাদেশি ব্যাটারদের বেশ ভুগিয়েছে পাকিস্তান। ফলে স্বাগতিক বোলাররা উইকেট থেকে কেমন

হাসিনার সময়ে পাওয়া ২০ কোটি টাকার অনুদান ফেরত চায় মহিলা ক্রীড়া সংস্থা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থাকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা ফি নির্ধারণ কর‌ল মিসর

ড. ইউনূসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

জাবিতে ধর্ষণচেষ্টা ঘটনায় প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনে তালা

ইরানে আবার হামলা হলে অতীতের ভুলের পুনরাবৃত্তি হবে: রুশ প্রতিনিধি

অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর!

বিশ্ব মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের

মোটরসাইকেলে করের পরিকল্পনা থেকে সরে আহ্বান জামায়াত আমিরের

তাসকিন-মিরাজের বোলিংয়ে চাপে পাকিস্তান, লিডের স্বপ্ন বাংলাদেশের

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাজাপ্রাপ্ত সাবেক ভিসিকে ট্রাইব্যুনালে হাজির

হটস্পট হিসাবে চিহ্নিত ৩০ উপজেলায় কমেছে হামের সংক্রমণ

সৌদি পৌঁছেছেন ৫৯ হাজারের বেশি হজযাত্রী

হরমুজে নতুন নিয়মে ফি নেবে ইরান, সুবিধা পাবে যেসব দেশ

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদ গ্রেপ্তার

ফাইনালে গিয়ে আরও একটি শিরোপা হাতছাড়া রোনালদোর

দেশে ঈদুল আজহা কবে জানা যাবে আগামীকাল

গুগল সার্চে কিউআর কোড স্ক্যান না করলে খুলবে না ওয়েবসাইট

বিশ্বকাপের আগে ইয়ামালকে নিয়ে ভালো সংবাদ পেল স্পেন

টানা বৃষ্টিতে ঢাকার বাতাসের মানে উন্নতি