ই-পেপার বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

ব্রাজিলের বিশ্বকাপ দুঃখ পেছনে ফেলে রেকর্ড ট্রান্সফারের দ্বারপ্রান্তে গিমারেস

আমার বার্তা অনলাইন:
০২ আগস্ট ২০২৬, ১৪:৫৯

কয়েক সপ্তাহ আগেও যে পেনাল্টি মিসের কারণে ব্রাজিলের বিশ্বকাপ থেকে বিদায়ের খলনায়ক হয়ে উঠেছিলেন, সেই ব্রুনো গিমারেসই আর্সেনালে ইতিহাস গড়তে চলেছেন। জাতীয় দলের হৃদয়ভাঙা সেই রাত পেছনে ফেলে গানারদের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার।

নিউক্যাসল ইউনাইটেড থেকে ব্রুনোকে দলে ভেড়াতে প্রায় ৮ কোটি পাউন্ড, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৩২০ কোটি টাকা খরচ করতে যাচ্ছে আর্সেনাল। সবকিছু ঠিক থাকলে মেডিকেল পরীক্ষার পর আর্সেনালের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত পাঁচ বছরের চুক্তি করবেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার।

অথচ সদ্য শেষ হওয়া বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের ব্যর্থতার পর সবচেয়ে বেশি সমালোচিত নামগুলোর একটি ছিল ব্রুনো গিমারেস। নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের হয়ে গুরুত্বপূর্ণ পেনাল্টি নিতে গিয়ে ব্যর্থ হন তিনি। সেই ভুলের পরই যেন বদলে যায় ম্যাচের গল্প, আর শেষ পর্যন্ত বিদায় নিশ্চিত হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

ম্যাচে ব্রাজিল ও নরওয়ে সমতায় থাকা অবস্থায় মাতেউস কুনহার ওপর ফাউলের কারণে পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু ব্রুনোর নেওয়া প্রথমার্ধের সেই শট ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরিয়ান নিয়ালান্ড। এরপর ম্যাচে জোড়া গোল করেন আর্লিং হলান্ড। শেষ মুহূর্তে নেইমারের পেনাল্টি ব্যবধান কমালেও ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বাঁচাতে পারেনি।

সেই হার গিমারেসের জন্য ছিল আরও নির্মম। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেছিলেন, এটি তার ২৮ বছরের জীবনের ‘সবচেয়ে বড় যন্ত্রণা’ এবং ‘জীবনের সবচেয়ে দুঃখের দিন’।

তবে একটি পেনাল্টি মিসই যে গিমারেসের সামগ্রিক সামর্থ্যকে মুছে দেয়নি, সেটিই এবার প্রমাণ করতে যাচ্ছে আর্সেনালের সিদ্ধান্ত। বিশ্বকাপে সেই ভুল ছাড়া পুরো আসরেই ব্রাজিলের মাঝমাঠে অন্যতম সেরা পারফর্মার ছিলেন তিনি। জাতীয় দলের জার্সির পাশাপাশি নিউক্যাসলের হয়েও দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন এই মিডফিল্ডার।

কার্লো আনচেলত্তির অধীনে বিশ্বকাপেও গিমারেসের পারফরম্যান্স নজর কেড়েছিল। মাঝমাঠে নেতৃত্ব, বল নিয়ন্ত্রণ, পাসিং এবং আক্রমণ তৈরির দক্ষতার পাশাপাশি মাঠে তার ধারাবাহিকতাই মুগ্ধ করেছে আর্সেনালকে। ফলে একটি গুরুত্বপূর্ণ পেনাল্টি মিসকে তার পুরো ক্যারিয়ারের মূল্যায়নের মানদণ্ড হিসেবে দেখেনি মিকেল আর্তেতার দল।

আর্সেনালের পরিকল্পনায় গিমারেসকে দেখা হচ্ছে মাঝমাঠের নেতৃত্ব ও সৃজনশীলতা বাড়ানোর গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে। তার টেকনিক্যাল দক্ষতা, ধারাবাহিকতা এবং নেতৃত্বগুণকে মিকেল আর্তেতার দলের জন্য আদর্শ বলে মনে করছে ক্লাবটি।

চুক্তিটি সম্পন্ন হলে গিমারেসই হবেন আর্সেনালের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়। প্রায় ৮ কোটি পাউন্ডের এই দলবদল শুধু ক্লাবটির নতুন রেকর্ডই গড়বে না, ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসের অন্যতম বড় দলবদল হিসেবেও জায়গা করে নেবে।

আমার বার্তা/এমই

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে চুক্তি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান চ্যাটজিপিটি। ভারতের মাটিতে আগামী ৩৫টি

কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ

ইংলিশ কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের পেস বোলিংয়ের নতুন এক অধ্যায় যেন শুরু হয়েছে। কেন্টের হয়ে ডার্বিশায়ারের

টেস্টের পর ত্রিদেশীয় সিরিজ, ভারত না এলেও ব্যস্ত সূচি বাংলাদেশের

সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে দেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে ও সমান ম্যাচের টি–টুয়েন্টি সিরিজ খেলার কথা

জমির জট খুলেছে, এবার রামুতে স্বপ্নের ফুটবল মাঠ

কখনো সংরক্ষিত বনাঞ্চলের কারণে আটকে গেছে, কখনো প্রশাসনিক প্রক্রিয়ায়। একপর্যায়ে মনে হচ্ছিল, ফিফার অর্থায়নে বাংলাদেশের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

মক্কা চুক্তি : ইয়েমেনের হুথিদের সতর্কবার্তা দিলো পাকিস্তান

সেপা এবং আরসিইপি-‌তে যোগদানের বিষয়ে ইন্দোনেশিয়ার সমর্থন চায় বাংলা‌দেশ

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

প্রতিরক্ষা ও আঞ্চলিক স্থিতিশীলতায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত

পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট বৈশ্বিক, পরিস্থিতি সামাল দিতে বিকল্প পদক্ষেপ: রিজভী

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

এবারও দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারত, বাংলাদেশকে চিঠি

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

ডেঙ্গুর পিক সময় আসছে সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

লাইসেন্স ও ভেরিফিকেশন সনদ ছাড়া পণ্য উৎপাদন , ৪ লাখ টাকা জরিমানা

গ্রিস মরক্কোর স্বায়ত্তশাসন প্রস্তাবের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে

পাওনা পরিশোধ করলে চেকের মামলায় কারাদণ্ড নয়: হাইকোর্ট

উন্নয়নের আসল মাপকাঠি মাসের শেষের স্বস্তি

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট