ই-পেপার বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

জাতীয় ফুটবলারদের ‘ক্ষ্যাপ’ নিয়ে বাফুফে সভাপতির হুঁশিয়ারি

আমার বার্তা অনলাইন:
০৯ আগস্ট ২০২৬, ১৯:১০

এক মৌসুম শেষে নতুন মৌসুম শুরু হওয়ার বিরতিতে জাতীয় দলের অনেক ফুটবলাররা জেলা পর্যায়ে অনেক শৌখিন টুর্নামেন্ট বা ম্যাচ খেলে থাকেন। সামাজিকতা ও রাজনৈতিক অনুরোধের কারণে অনেক সময় খেলতে হয়, আবার কিছু ক্ষেত্রে অর্থের জন্যও খেলেন ফুটবলাররা।

রোববার (৯ আগস্ট) বিকেলে বাফুফে ভবনে এই বিষয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জাতীয় ফুটবলারদের হুঁশিয়ার করেছেন। বাংলাদেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধান সাংবাদিকদের বলেন, ‘এ রকম বিষয় আমাদের সামনে এলে গুরুত্ব দিয়ে দেখব। সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

সেপ্টেম্বরে জাতীয় দলের ফিফা উইন্ডো। কিরগিজস্তানে খেলার প্রস্তাব রয়েছে। আবার বাফুফে ঢাকায় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে। জাতীয় দল কমিটির সভায় এ নিয়ে সিদ্ধান্ত হবে বলে মন্তব্য করেন সভাপতি, ‘আমরা বাংলাদেশে টুর্নামেন্ট আয়োজনের জন্য দুই দেশের সম্মতি পেয়েছি। আবার কিরগিজস্তানেও আমাদের আমন্ত্রণ রয়েছে। জাতীয় দল কমিটির সভায় আমরা সিদ্ধান্ত নেব যে ঘরের মাঠে টুর্নামেন্ট করব নাকি বাইরে যাব।’

সেপ্টেম্বর উইন্ডোর আগে বাফুফে ঘরোয়া ফুটবল শুরু করবে। তিন ক্লাব এখনও ফিফার নিষেধাজ্ঞায়। নির্ধারিত সময়ে নিষেধাজ্ঞা না উঠলে দশ ক্লাব নিয়েই ঘরোয়া ফুটবল শুরু হবে, ‘নির্ধারিত সময়ে খেলা শুরু হবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে দশ দল লিগে অংশগ্রহণ করবে।’

নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে বাফুফের সহায়তা প্রসঙ্গে তাবিথ বলেন, ‘ফিফাকে আমরা চিঠি লিখেছি। কিন্তু ফিফা খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে খুব শক্ত অবস্থানে। পার্ট পেমেন্টর সুযোগ আছে যারা আমাদের সহায়তা চেয়েছে, এই বিষয়ে আমরা আলোচনা করেছি। যারা মনে করেছে দরকার নেই, তারা যোগাযোগ করেনি আমাদের সাথে।’

ফিফা বাফুফেকে টেকনিক্যাল সেন্টারের জন্য অর্থ দেবে। এজন্য বাফুফের নিজস্ব জমি প্রয়োজন। কক্সবাজারে রামু উপজেলায় বাফুফে ২৫ একর জমি চাইলেও ১৫ একর পাচ্ছে। এ নিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘সরকার আমাদের ১৫ একর দিচ্ছে। আমরা জমির মিউটেশন বাবদ ১ লাখ টাকা দেব। জমি বাফুফের নামে হলে ফিফার সাথে পরবর্তী প্রক্রিয়ায় আগাব।’

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সম্প্রতি বিশ্বকাপ ফুটবল স্বত্ব বিক্রি করতে চেয়েছিলেন। এতে ফিফার সদস্য দেশগুলোর বছরে ৪০ মিলিয়ন ডলার পাওয়ার সম্ভাবনা ছিল। নানা সমালোচনায় সেটা বাতিল। সম্প্রতি আন্তর্জাতিক মিডিয়ায় এসেছে বাংলাদেশ এটার পক্ষে। এনিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘আমরা কোনো সিদ্ধান্ত নিলে নির্বাহী কমিটির সভার মাধ্যমে নেই এবং আপনাদের জানাই। যেহেতু ইতোমধ্যে প্রকল্প বাতিল হয়েছে এ নিয়ে আর কিছু বলার নেই। আমরা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি।’

আমার বার্তা/এমই

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে চুক্তি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান চ্যাটজিপিটি। ভারতের মাটিতে আগামী ৩৫টি

কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ

ইংলিশ কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের পেস বোলিংয়ের নতুন এক অধ্যায় যেন শুরু হয়েছে। কেন্টের হয়ে ডার্বিশায়ারের

টেস্টের পর ত্রিদেশীয় সিরিজ, ভারত না এলেও ব্যস্ত সূচি বাংলাদেশের

সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে দেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে ও সমান ম্যাচের টি–টুয়েন্টি সিরিজ খেলার কথা

জমির জট খুলেছে, এবার রামুতে স্বপ্নের ফুটবল মাঠ

কখনো সংরক্ষিত বনাঞ্চলের কারণে আটকে গেছে, কখনো প্রশাসনিক প্রক্রিয়ায়। একপর্যায়ে মনে হচ্ছিল, ফিফার অর্থায়নে বাংলাদেশের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

মক্কা চুক্তি : ইয়েমেনের হুথিদের সতর্কবার্তা দিলো পাকিস্তান

সেপা এবং আরসিইপি-‌তে যোগদানের বিষয়ে ইন্দোনেশিয়ার সমর্থন চায় বাংলা‌দেশ

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

প্রতিরক্ষা ও আঞ্চলিক স্থিতিশীলতায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত

পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট বৈশ্বিক, পরিস্থিতি সামাল দিতে বিকল্প পদক্ষেপ: রিজভী

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

এবারও দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারত, বাংলাদেশকে চিঠি

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

ডেঙ্গুর পিক সময় আসছে সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

লাইসেন্স ও ভেরিফিকেশন সনদ ছাড়া পণ্য উৎপাদন , ৪ লাখ টাকা জরিমানা

গ্রিস মরক্কোর স্বায়ত্তশাসন প্রস্তাবের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে

পাওনা পরিশোধ করলে চেকের মামলায় কারাদণ্ড নয়: হাইকোর্ট

উন্নয়নের আসল মাপকাঠি মাসের শেষের স্বস্তি

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট