ই-পেপার রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

ফিফাকে ২৬ হাজার কোটি টাকা দেওয়ার চিঠি, বাংলাদেশ পাচ্ছে কত

আমার বার্তা অনলাইন:
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮

বিশ্বকাপ ফুটবলের আংশিক মালিকানা বিক্রির প্রস্তাব ঘিরে সমালোচনার মধ্যে এবার নতুন চাপের মুখে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কাছে ২১১ কোটি ডলার দেওয়ার দাবি জানিয়েছে উয়েফা ও কনকাকাফ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৫ হাজার ৯২০ কোটি টাকা।

বিবিসি স্পোর্টসের হাতে আসা উয়েফা ও কনকাকাফের যৌথ চিঠিতে বলা হয়েছে, ২০২৭-২০৩০ চক্রে ফিফার ২১১ সদস্য সংস্থার প্রত্যেককে অন্তত ১ কোটি ডলার করে দেওয়া উচিত। সে হিসাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) পেতে পারে ১ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৩ কোটি টাকা।

এই অর্থ মূলত ফুটবলের অবকাঠামোগত উন্নয়ন ও সংশ্লিষ্ট প্রকল্পে ব্যয়ের কথা বলা হয়েছে। যৌথ চিঠিতে উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন ও কনকাকাফ সভাপতি ভিক্টর মন্তালিয়ানি স্বাক্ষর করেছেন।

চিঠিতে ফিফার বর্তমান আর্থিক অবস্থারও একটি হিসাব তুলে ধরা হয়েছে। উয়েফা ও কনকাকাফের দাবি, ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত চার বছরে ফিফার তহবিলে প্রায় ৬০০ কোটি ডলার জমা হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭৩ হাজার ৭০৬ কোটি টাকা।

তাদের মতে, ২০৩০ সালের পুরুষদের বিশ্বকাপ পর্যন্ত হিসাব করলেও সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে এই অর্থ বরাদ্দ দেওয়া ফিফার জন্য সম্ভব।

এর আগে ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পর ফিফার মাধ্যমে বিশ্বকাপের ২০ শতাংশ মালিকানা বিক্রির প্রস্তাব দিয়েছিলেন ইনফান্তিনো। প্রস্তাবটি প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনা শুরু হলে শেষ পর্যন্ত তা থেকে সরে আসতে হয় ফিফাকে। পরবর্তীতে এ নিয়ে ক্ষমাও চেয়েছিলেন ফিফা সভাপতি।

তবে বিতর্ক থামেনি। ফিফার কয়েকটি সদস্য সংস্থা ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহারের কথা জানিয়েছে এবং কেউ কেউ তাঁর পদত্যাগও দাবি করেছে। উয়েফা, কনকাকাফ ও এএফসির পক্ষ থেকেও যৌথভাবে বলা হয়েছিল, ফুটবল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়।

আগামী মার্চে ফিফা সভাপতি পদে চতুর্থবারের মতো নির্বাচনে লড়ার কথা রয়েছে ইনফান্তিনোর। ২০১৬ সালে দায়িত্ব নেওয়ার পর এক দশকেরও বেশি সময় ধরে ফিফার নেতৃত্বে রয়েছেন তিনি। নির্বাচন সামনে রেখে ২১১ সদস্য সংস্থার জন্য বড় অঙ্কের অর্থ বরাদ্দের এই দাবি তাঁর ওপর নতুন চাপ তৈরি করতে পারে।

আফগানিস্তানের অধিনায়কত্ব হারানো নিয়ে নীরবতা ভাঙলেন রশিদ

রশিদ খানের নেতৃত্বে আফগানিস্তান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা সাফল্য পেয়েছিল। ২০২৪ বিশ্বকাপে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারিয়ে

জাকার্তার সেই স্মৃতি এবারও অনুপ্রেরণা জামালদের

আট বছর আগে যে জাকার্তায় বাংলাদেশ ফুটবল লিখেছিল স্মরণীয় এক ইতিহাস, এবারও সেই শহরেই নতুন

কিছু মানুষ ফুটবলের বাস্তবতা বুঝেন না: সমর্থকদের উদ্দেশে ডুলি

বাংলাদেশ ফুটবল দলের সাম্প্রতিক পারফরম্যান্স ও দল নির্বাচন নিয়ে কড়া সমালোচনার জবাব দিয়েছেন জাতীয় দলের

মিরাজের বিবর্ণ দিনে হেটমায়ারের সেঞ্চুরিও ব্যর্থ, গায়ানার বিদায়

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পুরো আসরজুড়ে দাপট দেখানো গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ

রাজধানীতে শিল্পকলার একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন, ৪২ ঘর পুড়ে ছাই

জ্বালানি নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ, মহাপরিকল্পনা

সমাজের পঁচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে আইইডিসিআর গবেষণার অনন্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি

তথ্যপ্রযুক্তি সেবায় অবদানের স্বীকৃতি পেল টার্গেট আইটি

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট এলাকার বিভিন্ন সড়ক, ব্যাহত যান চলাচল

মস্কোয় রাতভর ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, নিহত ২ জন

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

আফগানিস্তানের অধিনায়কত্ব হারানো নিয়ে নীরবতা ভাঙলেন রশিদ

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার

মশলায় কাঠের গুঁড়া, খাবারে পচা মাংস : চট্টগ্রামে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা

আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার

ঢাকা ছাড়‌ছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ও‌য়েন, সম্পর্ক উন্নয়‌নে ভূয়সী প্রশংসা

জাকার্তার সেই স্মৃতি এবারও অনুপ্রেরণা জামালদের