ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

৯ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩১

আজ রোববার, ৯ ফেব্রুয়ারি ২০২৫ ● ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ ● ৯ শাবান ১৪৪৬। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৬৩৯ - অলিভার ক্রোমওয়েলের নেতৃত্বে ইংল্যান্ড প্রজাতন্ত্রের শাসনের শুরু হয়।

১৭৫৭ - ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইভ ও বাংলার নবাব সিরাজদৌল্লার মধ্যে আলিনগর সন্ধি হয় এবং ব্রিটিশরা কলকাতার দখল নিয়ে নেয়।

১৮৪৩ - মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টধর্ম গ্রহণ করেন।

১৮৯৫ - উইলিয়াম জি. মরগ্যান ভলিবল খেলার প্রচলন করেন।

১৯০০ - ডেভিস কাপ টেনিস টুর্নামেন্ট শুরু হয়।

১৯৬৯ - প্রথমবারের মতো পরীক্ষামূলক উড্ডয়নে যায় বোয়িং ৭৪৭ বিমান।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় কিউবা।

১৯৭৯ - ইরানের স্বৈরাচারী শাসক শাহের জেনারেলরা তেহরানে সামরিক শাসনের মেয়াদ বৃদ্ধি করেন।

১৯৯১ - লিথুনিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে ভোট দেয়।

১৯৯২ - নির্বাচনে ইসলামী স্যালভেশন ফ্রন্ট বা এফআইএস ব্যাপক সাফল্য দেখে দেশটির ক্ষমতাসীন সেনা কর্মকর্তারা নির্বাচনের ফলাফল বাতিল করে দেন।

১৯৯৪ - গাজা ও জেরিকো থেকে ইসরাইলি অপসারণ ও সেখানে ফিলিস্তিনি স্বায়ত্তশাসন দিতে ইসরাইল ও ফিলিস্তিন মুক্তি সংস্থার মধ্যে চুক্তি স্বাক্ষর হয়।

১৯৯৪ - নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

২০০১ - যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ডুবোজাহাজ ইউএসএস গ্রিনভিল হাওয়াই দ্বীপের কাছে পার্ল হারবার সাগরে জাপানের একটি মাছ ধরার জাহাজকে ধাক্কা দেয়।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

১৭৩৭ – টমাস পেইন, ইংরেজ-মার্কিন দার্শনিক ও লেখক।

১৭৭৩ – উইলিয়াম হেনরি হ্যারিসন, যুক্তরাষ্ট্রের নবম প্রেসিডেন্ট।

১৮৪৭ - কালীচরণ বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি আইনজ্ঞ অধ্যাপক ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি রেজিস্ট্রার।

১৮৭৯ - সুবোধ চন্দ্র বসু মল্লিক বা রাজা সুবোধ মল্লিক, বাংলার গুপ্ত সমিতির বিপ্লবী নেতা ও স্বাধীনতা সংগ্রামী।

১৯০২ – মণীশ ঘটক, বাঙালি গল্পকার, কবি এবং ঔপন্যাসিক।

১৯০৯ - বিশিষ্ট কার্টুনিস্ট ও চিত্রশিল্পী শৈল চক্রবর্তী।

১৯২২ – জিম লেকার, ইংরেজ ক্রিকেটার এবং ধারাভাষ্যকার।

১৯২৩ – কবীর চৌধুরী, বাংলাদেশের একজন প্রথিতযশা শিক্ষাবিদ, প্রাবন্ধিক এবং অনুবাদক।

১৯৩০ – সুভাষ দত্ত, বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতা।

১৯৩৫ - শহীদ সার্জেন্ট জহুরুল হক।

১৯৪০ – জন ম্যাক্সওয়েল কুতসি, নোবেল পুরস্কার বিজয়ী, দক্ষিণ আফ্রিকান-অস্ট্রেলিয়ান ঔপন্যাসিক, প্রবন্ধকার এবং ভাষাবিদ।

১৪৪১ - উজবেক কবি ও চিন্তানায়ক নিজামুদ্দিন মির আলিশের নভোইয়ে।

১৯৪২ – এম এ জলিল, বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ এবং সামরিক কর্মকর্তা।

১৯৪৩ – জোসেফ স্টিগ্‌লিয্‌, নোবেল পুরস্কার বিজয়ী, মার্কিন অর্থনীতিবিদ এবং অধিবিদ্যাবিদ।

১৯৪৪ – অ্যালিস ওয়াকার, মার্কিন ঔপন্যাসিক, ছোট গল্প লেখক এবং কবি।

১৯৪৫ – ইয়োশিনোরি ওসুমি, চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ী, জাপানিজ কোষ জীবতত্ত্ববিদ।

১৯৫৪ – ক্রিস গার্ডনার, মার্কিন ব্যবসায়ী এবং জনহিতৈষী।

১৯৫৭ – গর্ডন স্ট্র্যাচান, স্কটিশ ফুটবলার এবং ম্যানেজার।

১৯৬৪ – এর্নেস্তো ভালভেরদে, স্প্যানীয় ফুটবলার এবং ম্যানেজার।

১৯৭০ – গ্লেন ম্যাকগ্রা, অস্ট্রেলীয় ক্রিকেটার এবং ধারাভাষ্যকার।

১৯৮০ – মার্গারিটা লেভিয়েভা, রাশিয়ান-মার্কিন অভিনেত্রী।

১৯৮১ – টম হিডেলস্টোন, ইংরেজ অভিনেতা, প্রযোজক এবং সঙ্গীত পরিবেশক।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

১৮৮১ - ফিওদোর দস্তয়েভ্‌স্কি, বিখ্যাত রুশ সাহিত্যিক।

১৮৯৪ - নবগোপাল মিত্র , ঊনবিংশ শতকের জাতীয়তাবাদের মহান কর্মী ও ‘হিন্দুমেলা’র মূল সংগঠক।

১৯৬৫ - ডা রফিউদ্দিন আহমেদ, ভারতে প্রথম ডেন্টাল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা।

১৯৭৪ - অর্ধেন্দুকুমার গঙ্গোপাধ্যায়, বাঙালি শিল্প সমালোচক এবং অধ্যাপক।

১৯৭৫ - প্রখ্যাত ভারতীয় বাঙালি চিত্রশিল্পী ক্ষিতীন্দ্রনাথ মজুমদার।

১৯৭৯ - বলাইচাঁদ মুখোপাধ্যায়, বাঙালি সাহিত্যিক। কমলকুমার মজুমদার, ভারতের বাঙালি ঔপন্যাসিক।

২০১৪ - ফজল শাহাবুদ্দীন, বাংলাদেশের প্রখ্যাত কবি।

২০২২ - জিয়াদ আল-জাজা, ফিলিস্তিনি রাজনীতিবিদ।

আমার বার্তা/এমই

৯ মে ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শনিবার, ৯ মে ২০২৬ ● ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ২০ জিলকদ ১৪৪৭। আজকের

৮ মে ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শুক্রবার, ৮ মে ২০২৬ ● ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৯ জিলকদ ১৪৪৭। আজকের

৭ মে ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ● ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৮ জিলকদ ১৪৪৭। আজকের

৬ মে ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ৬ মে ২০২৬ ● ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৭ জিলকদ ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা