ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

১৯ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
১৯ নভেম্বর ২০২৫, ০৯:০০

আজ বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ● ০৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ● ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

  • ১৮১৬ - পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৬৩ - মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন গেটিসবার্গে তার বিখ্যাত স্বাধীনতার ভাষণ দেন।
  • ১৯৪২ - সোভিয়েত ইউনিয়ন স্তালিনগ্রাদে জার্মান বাহিনীর ওপর পাল্টা আক্রমণ শুরু করে।
  • ১৯৪৪ - জাপানী বিমানবাহিনীর দ্বিতীয় তথা শেষবারের মতো কলকাতায় বিমান হানা হয়।
  • ১৯৭৭ - মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত অধিকৃত বায়তুল মোকাদ্দাস সফর করেন।
  • ১৯৮২ - দিল্লিতে নবম এশিয়ান গেমস শুরু।
  • ১৯৯০ - ওয়ারশ’ ও ন্যাটো জোটের সদস্যভুক্ত দেশগুলোর নেতারা প্যারিসে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পূর্ব ও প্রাচ্যের দুই ব্লকের মধ্যকার শীতল যুদ্ধের অবসান ঘটান।
  • ১৯৯৯ - চীন প্রথমবারের মতো শেন ঝু স্পেসক্রাফট মহাকাশে প্রেরণ করে।
  • ১৯৯৫ - বাংলাদেশ সরকার হুমায়ুন আজাদের নারী বইটি নিষিদ্ধ ঘোষণা করে।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

  • ১৭১১ - মিখাইল লোমোনোসভ, রুশ পদার্থবিদ, রসায়নবিদ ও জ্যোতির্বিদ।
  • ১৮০৫ - সুয়েজ খালের নকশাকার ফরাসি প্রযুক্তিবিদ ভিকঁৎ ফ্যের্দিনা মারি দ্যা ল্যেসেপস ।
  • ১৮২৮ - লক্ষ্মী বাঈ, ঝাঁসির রাণী ও ১৮৫৭ সালের ভারতীয় বিদ্রোহের পথিকৃৎ।
  • ১৮৩১ - জেমস গারফিল্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের বিংশতিতম রাষ্ট্রপতি।
  • ১৮৩৮ - ব্রাহ্ম সমাজের নেতা ও সমাজ সংস্কারক কেশবচন্দ্র সেন।
  • ১৮৪৩ - রিচার্ড আভেনারিউস, ছজার্মান বংশোদ্ভূত সুইস দার্শনিক ও অধ্যাপক।
  • ১৮৫২ - আম্মেম্বল সুব্বা রাও পাই, ভারতের বিশিষ্ট আইনজীবী ও রাষ্ট্রায়ত্ত্ব কানাড়া ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা।
  • ১৮৭৭ -
  • বাঙালি কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায়।
  • ভারতের স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা নিরালম্ব স্বামী।
  • ১৮৮৭ - জেমস ব্যাচেলার সামনার, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ ও অধ্যাপক।
  • ১৯১২ - জর্জ এমিল পালাডে, নোবেল পুরস্কার বিজয়ী রোমানীয় বংশোদ্ভূত আমেরিকান জীববিজ্ঞানী ও চিকিৎসক।
  • ১৯১৩ -অসিতবরণ মুখোপাধ্যায়, বাঙালি অভিনেতা এবং গায়ক।
  • ১৯১৪ - একনাথ রানাডে , ভারতের সমাজ সংস্কারক এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক সংগঠক।
  • ১৯১৫ - আর্ল উইলবার সাদারল্যান্ড জুনিয়র, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ফার্মাকোলজিস্ট ও প্রাণরসায়নবিদ।
  • ১৯১৭ - ইন্দিরা গান্ধী, ভারতীয় রাজনীতিবিদ ও ভারতের প্রথম মহিলা ও তৃতীয় প্রধানমন্ত্রী।
  • ১৯১৮ - দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, ভারতের একজন প্রখ্যাত মার্কসবাদী দার্শনিক।
  • ১৯২৫ - সলিল চৌধুরী, প্রখ্যাত বাঙালি গীতিকার সুরকার।
  • ১৯৩৬ - ইউয়ান ৎসে লি, নোবেল পুরস্কার বিজয়ী তাইওয়ান বংশোদ্ভূত আমেরিকান রসায়নবিদ ও অধ্যাপক।
  • ১৯৫০ - রেহানা সুলতান, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
  • ১৯৫১ - জিনাত আমান, ভারতের প্রখ্যাত অভিনেত্রী।
  • ১৯৫৩ - সুবীর নন্দী, বাংলাদেশী সঙ্গীতশিল্পী।
  • ১৯৫৫ - ডা পূর্ণেন্দুবিকাশ সরকার, ২০২৩ খ্রিস্টাব্দে আনন্দ পুরস্কারে সম্মানিত চিকিৎসক।
  • ১৯৫৪ - আবদুল ফাত্তাহ আল-সিসি, মিশরের ফিল্ড মার্শাল, রাজনীতিবিদ ও মিশরের ৬ষ্ঠ প্রেসিডেন্ট।
  • ১৯৬১ - মেগ রায়ান, আমেরিকান অভিনেত্রী ও প্রযোজক।
  • ১৯৬২ - জোডি ফস্টার, মার্কিন অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক
  • ১৯৭৫ - সুস্মিতা সেন, ভারতীয় অভিনেত্রী ও ১৯৯৪-এর মিস ইউনিভার্স।
  • ১৯৮৫ - ক্রিস্টোফার ঈগলস, ইংরেজ ফুটবল খেলোয়াড়।
  • ১৯৮৭ - সিলভিয়া সোলার এস্পিনসা, স্প্যানিশ টেনিস খেলোয়াড়।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

  • ১৬৬৫ - নিকোলাস পউসিন, ফরাসি বংশোদ্ভূত ইতালীয় চিত্রশিল্পী।
  • ১৮২৮ - অষ্ট্রিয়ার খ্যাতনামা সঙ্গীতজ্ঞ ফ্রান্তেয সোবের্ট।
  • ১৮৩১- তিতুমীর, প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী, ব্রিটিশ বিরোধী বিপ্লবী
  • ১৮৫০ - রিচার্ড মেন্টর জনসন, তিনি ছিলেন আমেরিকান কর্নেল, আইনজীবী ও রাজনীতিক।
  • ১৯৪২ - ব্রুনো সচুলয, পোলিশ চিত্রশিল্পী ও সমালোচক।
  • ১৯৮৮ - জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারের রূপকার ও চিত্রশিল্পী হামিদুর রহমান।
  • ১৯৮৯ - এম এ জলিল, বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও সামরিক কর্মকর্তা
  • ২০০৪ - জন রবার্ট ভেন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ ফার্মাকোলজিস্ট ও অধ্যাপক।
  • ২০০৭ - সঞ্জীব চৌধুরী, সাংবাদিক, সঙ্গীত শিল্পী, প্রথা বিরোধী মানুষ, দলছুট ব্র্যান্ডের গায়ক ছিলেন
  • ২০১১ - ব্যাসিল ডি’অলিভেইরা, দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেটার
  • ২০১৩ - ফ্রেডরিক স্যাঙ্গার, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ প্রাণরসায়নী ও অধ্যাপক।

ছুটি ও অন্যান্য :

  • আন্তর্জাতিক পুরুষ দিবস
  • বিশ্ব শৌচালয় দিবস

আমার বার্তা/এমই

১১ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ১১ মার্চ ২০২৬ ● ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ২১ রমজান ১৪৪৭। আজকের

১০ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ● ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ২০ রমজান ১৪৪৭। আজকের

৯ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার, ০৯ মার্চ ২০২৬ ● ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ১৯ রমজান ১৪৪৭। আজকের

৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রোববার, ০৮ মার্চ ২০২৬ ● ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ১৮ রমজান ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে বাড়তি জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিল বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন