ই-পেপার রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩

১৫ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন
১৫ মার্চ ২০২৬, ১০:৩২

আজ রবিবার, ১৫ মার্চ ২০২৬ ● ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ২৫ রমজান ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৪৯৩ – ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা অঞ্চল এর প্রথম ভ্রমণ শেষে স্পেন ফেরত যায়।

১৫৪৫ – ট্রেন্ট কাউন্সিল এর প্রথম সভা অনুষ্ঠিত হয়।

১৫৬৪ – মুঘল সম্রাট আকবর জিজিয়া কর তুলে দেন।

১৮২০ – যুক্তরাষ্ট্রের ২৩তম অঙ্গরাজ্য হিসেবে মেইন অন্তর্ভুক্ত হয়।

১৮৪৮ - বুদাপেস্টে হাঙ্গেরীয় বিপ্লবের সূচনা।

১৮৭২ - ভারতীয় সাক্ষ্য আইন প্রবর্তন।

১৮৯২ – লিভারপুল ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয়।

১৯০৬ - রোলস-রয়েস লিমিটেড নিগমবদ্ধ হয়।

১৯১৭ - রাশিয়ার জার ক্ষমতা ত্যাগ করেন।

১৯৩৭ - শিকাগোতে পৃথিবীর প্রথম ব্লাডব্যাংক চালু।

১৯৪৮ - পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সাথে ৮ দফা চুক্তিতে স্বাক্ষর করেন।

১৯৫০ - ভারতে পরিকল্পনা কমিশন গঠিত হয়।

১৯৬১ – দক্ষিণ আফ্রিকা কমনওয়েলথ অফ নেশনস থেকে প্রত্যাহার করে।

১৯৭২ - বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা।

১৯৭৬ - নাইজারে ব্যর্থ অভ্যুত্থান সংঘটিত।

১৯৭৯ - ব্রাজিলে প্রেসিডেন্ট ফিগুয়ের্দোর নেতৃত্বে বেসামরিক সরকার ক্ষমতা লাভ করে।

১৯৮৫ – প্রথম ইন্টারনেট ডোমেইন নাম নিবন্ধিত হয়।

১৯৮৯ - বুড়িগঙ্গার ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর উদ্বোধন হয়।

১৯৯০ – মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়ন এর প্রথম সভাপতি হিসেবে নির্বাচিত হন।

২০১১ – সিরিয় অভ্যুত্থান (২০১১–২০১২)-এর শুরু।

২০১৬ - বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচারের ঘটনার কারণে ব্যাংকের গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেন।

২০১৭ - বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলংকার পি. সারা ওভাল মাঠে নিজেদের ১০০ তম টেস্ট খেলতে নামে।

জন্ম

২৭০ – সেন্ট নিকোলাস, গ্রিক বিশপ।

১৭৬৭ – অ্যান্ড্রু জ্যাকসন, ব্রিটিশ-আমেরিকান জেনারেল, বিচারক, রাজনীতিবিদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ৭ম সভাপতি।

১৭৮৩ - রামকমল সেন বাঙালি লেখক দেওয়ান ও অভিধান প্রণেতা ।

১৮৩০ - নোবেল পুরস্কার বিজয়ী জার্মান লেখক পল হেয়সে জন্মগ্রহণ করেন ।

১৮৪১ - প্রতাপচন্দ্র রায়,বাঙালি সাহিত্যসেবী ও রামায়ণ মহাভারত সহ বহু পুরাণ গ্রন্থের অনুবাদক।

১৮৫৪ - এমিল ফন বেরিং, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীববিজ্ঞানী।

১৮৫৬ - বিশিষ্ট বাঙালি ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

১৯০২ - কাজিরো ইয়ামামোতো, জাপানী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্য লেখক।

১৯০৪ - কবি ও কথাসাহিত্যিক অন্নদাশঙ্কর রায় জন্মগ্রহণ করেন।

১৯২০ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ডাক্তার এডওয়ার্ড ডোনাল থমাস জন্মগ্রহণ করেন।

১৯২৭ - বেদারউদ্দিন আহমদ, বাঙালি নজরুলগীতি ও উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী।

১৯৩০ - নোবেল পুরস্কার বিজয়ী বেলারুশীয় বংশোদ্ভূত রাশিয়ান পদার্থবিদ ইভানোভিচ আলফারভ জন্মগ্রহণ করেন।

১৯৩০ - নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান রসায়নবিদ ও শিক্ষাবিদ মার্টিন কারপ্লাস জন্মগ্রহণ করেন।

১৯৩১ - চণ্ডী লাহিড়ী,খ্যাতনামা বাঙালি কার্টুনিস্ট ও লেখক।

১৯৪৩ - ডেভিড ক্রোনেনবার্গ, কানাডীয় চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা।

১৯৫৯ - নাইজেরিয়ার কবি ও লেখক বেন ওকরি জন্মগ্রহণ করেন ।

১৯৬৯ - আমেরিকান অভিনেত্রী কিম রাভের জন্মগ্রহণ করেন।

১৯৭৭ - আমেরিকান ডিজে, প্রযোজক ও পরিচালক জো হান জন্মগ্রহণ করেন।

১৯৭৮ - আলজেরীয় অলিম্পিক দৌড়বীর আলি সইদি-সৈফ জন্মগ্রহণ করেন।

১৯৯৩ - ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাট জন্মগ্রহণ করেন।

১৯৯৩ - তিনি ফরাসি ফুটবলার পল পগবা জন্মগ্রহণ করেন।

মৃত্যু

০০৪৪- রোমান জেনারেল ও রাজনীতিবিদ জুলিয়াস সিজার মৃত্যুবরণ করেন।

০২২০ - চীনা যুদ্ধবাজ কাও কাও মৃত্যুবরণ করেন ।

১৫৩৬ - অটোমানের সুলতান পারগালি ইব্রাহিম পাশা মৃত্যুবরণ করেন ।

১৮৪২ - ইতালীয় সুরকার ও তাত্ত্বিক লুইজি চেরুবিনি মৃত্যুবরণ করেন ।

১৯২১ - অটোমান রাজনৈতিক ও অটোমান সাম্রাজ্যের ২৮১তম গ্র্যান্ড ভিজিয়েরের মুহাম্মদ তালাত পাশা মৃত্যুবরণ করেন ।

১৯৩৯ - জলধর সেন, বাঙালি ভ্রমণ কাহিনী, রম্যরচনা ও উপন্যাস লেখক ও সম্পাদক।

১৯৬২ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ আর্থার হোলি কম্পটন মৃত্যুবরণ করেন ।

১৯৮৪ - প্রখ্যাত বাঙালি দার্শনিক কালিদাস ভট্টাচার্য।

১৯৯৭ - হাঙ্গেরিয়ান চিত্রশিল্পী ভিক্টর ভাসারেলয় মৃত্যুবরণ করেন ।

১৯৯৮ - মালতী চৌধুরী,ভারতীয় বিশিষ্ট সর্বোদয় নেত্রী ও সমাজকর্মী।

২০০০ - শিল্প ও সাহিত্যজগতের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব লেডি রাণু মুখোপাধ্যায়।

২০০৪ - নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ জন অ্যান্থনি পোপল মৃত্যুবরণ করেন ।

২০০৮ - ছয়ের উদ্দিন আহমেদ, রংপুর অঞ্চলের একজন বাম ধারার রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক।

২০১৫ - ভারতীয় লেখক ও সমাজ কর্মী নারায়ণ দেশাই মৃত্যুবরণ করেন ।

আমার বার্তা /জেএইচ

১৪ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শনিবার, ১৪ মার্চ ২০২৬ ● ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ২৪ রমজান ১৪৪৭। আজকের

১৩ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ● ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ২৩ রমজান ১৪৪৭। আজকের

১২ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ● ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ২২ রমজান ১৪৪৭। আজকের

১১ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ১১ মার্চ ২০২৬ ● ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ২১ রমজান ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে, আতঙ্কে ইসরায়েল

ইউক্রেনকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা ইরানের, হামলার হুমকি

৯ বোর্ডে একই প্রশ্নে পরীক্ষার চিন্তা, পাস কমলেও মান বাড়াতে চায় সরকার

জ্বালানি তেল বিক্রিতে তুলে নেওয়া হলো সব বিধিনিষেধ, বাড়ছে না দাম

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

পুনর্বাসন ও জীবিকা উন্নয়নে সিআরপি ও ডিআরআরএ–র পাশে ইউনিলিভার বাংলাদেশ

৩ দেশের মার্কিন ঘাঁটি ধ্বংস, তেল আবিবে ইরানের ভারী ক্ষেপণাস্ত্রের আঘাত

বয়স বিবেচনায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন: হাইকোর্ট

ইরাকে বিমান বিধ্বস্তে নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ

মোল্লাহাটে দুর্বৃত্তদের গুলিতে শ্রমিক লীগ নেতা সোহাগ নিহত

যুদ্ধবিরোধী সংবাদ প্রচার করলে লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৩৪ বাংলাদেশি নিহত

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি অসম ও দেশের স্বার্থবিরোধী

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

ইরানের নতুন সুপ্রিম লিডারের বেঁচে থাকা নিয়ে সংশয়

নবীনগর উপজেলা ওয়েলফেয়ার ফাউন্ডেশন” কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৫ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার