ই-পেপার মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩

২৪ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
২৪ মার্চ ২০২৬, ০৯:২৮

আজ মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ● ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ● ৪ শাওয়াল ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৩০৭ - আলাউদ্দিন খিলজির সেনাপতি মালিক কাফুর দেবগিরি দুর্গ দখল করেন।

১৩৫১: ফিরোজ শাহ তুঘলক দিল্লির সিংহাসনে আরোহণ করেন।

১৭৯৩: চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা ঘোষিত হয়।

১৮৬১: লন্ডনে প্রথম ট্রাম চলাচল শুরু হয়।

১৯০২ - বাংলায় অনুশীলন সমিতি গঠিত হয়।

১৯১৮ - জার্মান বাহিনী সোমে নদী অতিক্রম করে।

১৯৩৩ - এড্লফ হিটলার জার্মানির একনায়ক হন।

১৯৪০ - শেরেবাংলা এ কে ফজলুল হক উত্থাপিত লাহোর প্রস্তাব মুসলিম লীগের সভায় গৃহীত হয়।

১৯৪৬ - লর্ড লরেঞ্জের নেতৃত্বে ব্রিটিশ কেবিনেট মিশন ভারতে আসে।

১৯৪৮ - ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তনে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ রাষ্ট্রভাষা উর্দুর পক্ষে ভাষণ দিয়ে ছাত্রদের প্রতিবাদের সম্মুখীন হন।

১৯৫৬ - পাকিস্তানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।

১৯৭৭ - যুক্তরাষ্ট্র এবং কিউবা সরাসরি আলোচনা শুরু করে।

১৯৮২ - বাংলাদেশে জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ একটি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারকে হটিয়ে ক্ষমতা দখল করেন।

১৯৯৯ - ন্যাটো যুগোশ্লাভিয়ার সার্বিয় সেনা অবস্থানের উপর বোমা বর্ষণ শুরু করে।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

১৪৯৪ - জার্মান মণিকবিৎ ও পণ্ডিত গেওরগিউস আগ্রিকলা।

১৬৯৩ - ইংরেজ সূত্রধর ও ঘড়ি-নির্মাতা জন হ্যারিসন।

১৭৩৩ - যোশেফ প্রিস্টলি, ইংরেজ রসায়নবিদ, রাজনৈতিক তাত্ত্বিক, প্রথাবিরোধী ধর্মতাত্ত্বিক ও খ্রিস্টান ধর্মযাজক।(মৃ.১৮০৪)

১৮০৯ - ফরাসি গণিতবিদ ও শিক্ষাবিদ জোসেফ লিওউভিলে।

১৮৩৪ - উইলিয়াম মরিস, ইংরেজ টেক্সটাইল ডিজাইনার, কবি, উপন্যাসিক, অনুবাদক এবং সমাজতান্ত্রিক কর্মী।

১৮৩৫ - অস্ট্রীয় পদার্থবিজ্ঞানী, গণিতবিদ ও কবি জোসেফ স্টিফান।

১৮৪১ - নবাব ওয়াকার-উল-মুলক মৌলভী, নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

১৮৬৩ - খ্যাতনামা আইনবিদ, রাজনীতিবিদ লর্ড সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ ।

১৮৭৪ - বিশ্বের অন্যতম সেরা জাদুকর হ্যারি হুডিনি।

১৮৮৪ - পিটার জোসেফ উইলিয়াম ডিবাই, নোবেল পুরস্কার বিজয়ী ডাচ বংশোদ্ভূত মার্কিন পদার্থবিদ ও রসায়নবিদ।

১৯০৩ - আডল্‌ফ ফ্রিড্‌রিশ ইয়োহান বুটেনান্ড্‌ট, নোবেলজয়ী জার্মান রসায়নবিদ।

১৯০৯ - নিশিকান্ত রায় চৌধুরী, বাঙালি কবি।

১৯১৭ - জন কেন্ড্রেও, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ প্রাণরসায়নী।

১৯২৫ - কাজী নূরুজ্জামান, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।

১৯২৬ - নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান অভিনেতা, পরিচালক, সুরকার ও নাট্যকার দারিও ফো।

১৯৩০ - আমেরিকান অভিনেতা স্টিভ ম্যাকুইন।

১৯৩৩ - অরুণকুমার বসু, রবীন্দ্র বিশেষজ্ঞ, শিক্ষক ও কালজয়ী বাংলা গানের স্রষ্টা।

১৯৪৪ - সার্বীয় শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ৪র্থ প্রধানমন্ত্রী ভজিস্লাভ কস্টুনিকা।

১৯৪৯ - শ্রীলংকান আইনজীবী, রাজনীতিবিদ ও ১৩ তম প্রধানমন্ত্রী রনীল শ্রীয়ান বিক্রমাসিংহে।

১৯৬০ - জার্মান গায়ক, গীতিকার এবং অভিনেত্রী নেনা।

১৯৬১ - ডিন জোন্স, সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

১৯৬৫ - দ্য আন্ডারটেকার, মার্কিন পেশাদার কুস্তীগির।

১৯৭৩ - আমেরিকান অভিনেতা ও গায়ক জিম পারসন্স।

১৯৭৭ - জেসিকা চ্যাস্টেইন, মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক।

১৯৭৯ - গ্রেম সোয়ান, ইংরেজ সাবেক ক্রিকেটার।

১৯৮৭ - সাকিব আল-হাসান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অল-রাউন্ডার ও সংসদ সদস্য

১৯৮৭ - ব্রাজিলিয়ান ফুটবলার রামিরেস।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

০৮০৯ - আরব পঞ্চম খলিফা হারুন আল-রশিদ।

১৬০৩ - প্রথম এলিজাবেথ, ইংল্যান্ডের রানী।

১৭৭০ - আশরাফ আলি খান (নবাব)

১৭৭৬ - ইংরেজ সূত্রধর ও ঘড়ি-নির্মাতা জন হ্যারিসন।

১৮৮২ - একজন মার্কিন হেনরি ওয়েডসওরর্থ লংফেলো।

১৮৯৯ - বিলি বার্নস, পেশাদার ইংরেজ ক্রিকেটার।

১৯০৪ - একজন ইংরেজ কবি এডউইন আর্নল্ড।

১৯০৫ - জুল ভার্ন, ফরাসি লেখক।

১৯৪৬ - রাশিয়ান দাবাড়ু আলেকসান্দর আলেখিন।

১৯৫০ - ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড ল্যাস্কির।

১৯৭১ - রেডিসন ব্লু রয়েল হোটেল ও আর্ফস সিটি হলের পরিকল্পক আর্নি জাকবসেন।

২০০২ - নোবেল পুরস্কার বিজয়ী আর্জেন্টিনার প্রাণরসায়নী সিজার মিলস্টেইন।

২০০৫ - ভি বালসারা, ভারতীয় সঙ্গীতপরিচালক, আবহসঙ্গীত পরিচালক ও যন্ত্র সঙ্গীতশিল্পী।(জ.১৯২২)

২০১০ - রন হামেন্স, অস্ট্রেলীয় ক্রিকেটার।

২০১৩ - নিউজিল্যান্ড লেখক বারবারা অ্যান্ডারসন।

২০২০ - মতিউর রহমান পানু, বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।

২০২২ - বাঙালি অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়।

ছুটি ও অন্যান্য :

বিশ্ব যক্ষ্মা দিবস।

মানবাধিকার লঙ্ঘনে সত্যের অধিকার এবং ভুক্তভোগীদের মর্যাদা রক্ষার জন্য আন্তর্জাতিক দিবস

আমার বার্তা/এমই

২৩ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার, ২৩ মার্চ ২০২৬ ● ০৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ● ৩ শাওয়াল ১৪৪৭। আজকের

২২ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রোববার, ২২ মার্চ ২০২৬ ● ০৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ● ২ শাওয়াল ১৪৪৭। আজকের

২১ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শনিবার, ২১ মার্চ ২০২৬ ● ০৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ● ১লা শাওয়াল ১৪৪৭। আজকের

২০ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ● ০৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ● ৩০ রমজান ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, কোনো সংকট হবে না: জ্বালানি মন্ত্রী

ওয়ান ইলেভেনের প্রধান ক্রীড়নক মাসুদকে গ্রেপ্তার সরকারের ভালো সূচনা

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, একই পরিবারের ৩ জন নিহত

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ‘প্রায় সব পয়েন্টে’ ঐকমত্য হয়েছে: ট্রাম্প

পেজেশকিয়ানকে ট্রাম্পের সঙ্গে সংলাপের আহ্বান শেহবাজের

ঈদের ছুটি শেষে আজ থেকে খুলছে অফিস-আদালত ও ব্যাংক

কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৬৬

এক-এগারোর আলোচিত সাবেক জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

২৪ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা ৫ দিন স্থগিত: ট্রাম্প

পুলিশ-প্রশাসনের সহায়তায় পেট্রোল পাম্প চালু রাখার আহ্বান

সংকট নেই, দু’দিন সরবরাহ বন্ধ থাকায় চাপ তৈরি হয়েছে: জ্বালানি মন্ত্রী

সামনে কঠিন সময়, তেল-জিনিসপত্রের দাম বেড়ে যাবে: মির্জা ফখরুল

কালী বাজার মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৮৮ ব্যাচের ঈদ পূর্ণমিলনী সম্পন্ন

শতবর্ষে পা রাখলো সরিষাকান্দা ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

গজারিয়ার বাউশিয়ায় খাল খনন প্রকল্প পরিদর্শনে এমপি কামরুজ্জামান রতন

ইরান যুদ্ধের সমাপ্তি নিয়ে ট্রাম্পের সামনে ৪ ঝুঁকিপূর্ণ বিকল্প

সুজানগরে বিএনপি-সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষ: গুলিতে গৃহবধূ নিহত

মুক্তিযুদ্ধ-জুলাই অভ্যুত্থান নিয়ে গবেষণায় ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান