ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

১৩ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা 

আমার বার্তা অনলাইন
১৩ এপ্রিল ২০২৬, ১০:১০

আজ সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ● ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ● ২৪ শাওয়াল ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৭৪১ - যুক্তরাজ্যের রয়েল মিলিটারি একাডেমি স্থাপিত হয়।

১৭৭২ - ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর নিযুক্ত হন।

১৮৫৫ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কৃত ‘বর্ণপরিচয়’ প্রথম প্রকাশিত হয়।

১৮৯৩ - গোকুলচন্দ্র নাগ ও দীনেশরঞ্জন দাশ সম্পাদিত মাসিক সাহিত্য পত্রিকা ‘কল্লোল’ প্রথম প্রকাশিত হয়।

১৯১৯ - রাওলাট আইনের প্রতিবাদে অমৃতসরে এক বিক্ষোভ সমাবেশে জেনারেল ডায়ারের নির্দেশে ব্রিটিশ পুলিশ গুলি চালালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

১৯১৯ - প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্রশক্তি ও জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৪৮ - ভুবনেশ্বর ওড়িশা রাজ্যের রাজধানী করা হয়।

১৯৬৪ - ইয়ান স্মিথ দক্ষিণ রোডেশিয়ার নতুন সরকার গঠন করেন।

১৯৬৬ - বিমান দুর্ঘটনায় ইরাকি কর্নেল, রাজনীতিবিদ ও ইরাক ২য় রাষ্ট্রপতি আবদুস সালাম আরিফ মারা যান।

১৯৭৫ - লেবাননের গৃহ যুদ্ধের সময় খ্রিষ্টান উগ্রবাদী ফ্যালানজিষ্ট দলের আধাসামরিক বাহিনী একটি বাসে হামলা চালালে ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়।

১৯৭৫ - বৈরুতে মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে দাঙ্গা শুরু হয়।

১৯৯৭ - আইসিসি ক্রিকেটে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়।

২০০৪ - সুপারসনিক বিমান কনকর্ড শেষবারের মতো আকাশে ওড়ে।

২০২৩ - পশ্চিমবঙ্গের কলকাতায় এক বিশাল শঙ্খের আকারের বিশ্বমানের অডিটোরিয়াম ধনধান্যর উদ্বোধন হয়।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

১৫১৯ - ক্যাথরিন ডি’ মেডিকি, ফ্রান্সের দ্বিতীয় হেনরি এর ইতালীয় বংশোদ্ভূত ফরাসি স্ত্রী।

১৫৭০ - গায় ফাওকেস, ইংরেজ সৈনিক ও বারুদ চক্রান্ত পরিকল্পনাকারী।

১৭৪৩ - টমাস জেফারসন, মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় রাষ্ট্রপতি।

১৯০৬ - স্যামুয়েল বেকেট, নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ ফরাসি লেখক, নাট্যকার ও পরিচালক।

১৯০৯ - প্রখ্যাত কণ্ঠ শিল্পী ও সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তী।

১৯২২ - জুলিয়াস নয়েরে, তাঞ্জানিয়া শিক্ষাব্রতী ও রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।

১৯৩৯ - শেমাস্‌ হীনি, নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ কবি ও নাট্যকার।

১৯৪০ - জঁ-মারি গুস্তাভ ল্য ক্লেজিও, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক ও শিক্ষক।

১৯৪১ - মাইকেল স্টুয়ার্ট ব্রাউন, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জেনেটিসিস্ট।

১৯৪৯ - ক্রিস্টোফার হিচেনস, ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান সাংবাদিক ও লেখক।

১৯৫০ - রন পেরলমান, আমেরিকান অভিনেতা ও প্রযোজক।

১৯৬০ - রুডি ফোলার, সাবেক জার্মান ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।

১৯৬৩ - গ্যারি কাসপারভ, গ্র্যান্ড মাস্টার, দাবার বিশ্ব চ্যাম্পিয়ন।

১৯৭৮ - কার্লেস পুয়ল, তিনি স্প্যানিশ ফুটবলার।

১৯৮৩ - ক্লাউদিও আন্দ্রেস ব্রাভো মুনোজ, চিলির ফুটবলার।

১৯৮৪ - এন্দারস রোজেনক্রান্তজ লিন্ডেগার্দ, ডেনিশ ফুটবলার।

১৯৮৮ - অ্যান্ডারসন লুইজ দে অ্যাব্রু অলিভিয়েরা, ব্রাজিলিয়ান ফুটবলার।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

০৮১৪ - ক্রুম, বুলগেরিয় শাসক।

১৬৯৫ - জাঁ ডে লা ফন্টাইনে, ফরাসি লেখক ও কবি।

১৮৮২ - ব্রুনো বাউয়ের, জার্মান ইতিহাসবিদ ও দার্শনিক।

১৯৪৪ - বাংলার খ্যাতনামা সাংবাদিক আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা প্রফুল্লকুমার সরকার।

১৯৪৫ - আর্নেস্ট কাসিরের, পোলিশ বংশোদ্ভূত আমেরিকান দার্শনিক ও শিক্ষাবিদ।

১৯৫৬ - এমিল নল্ডে, ডেনিশ বংশোদ্ভূত জার্মান চিত্রকর ও শিক্ষাবিদ।

১৯৬৬ - জর্জ দুহামেল, ফরাসি লেখক।

১৯৭৩ - বলরাজ সাহনি, খ্যাতিমান ভারতীয় চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা।

১৯৭৫ - ফ্রাঙ্কইস টম্বাল্বায়ে, চাঁদের সৈনিক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও প্রথম রাষ্ট্রপতি।

১৯৯৩ - ওয়ালেস স্টেগ্নার, আমেরিকান ঔপন্যাসিক, গল্পকার ও প্রাবন্ধিক।

২০১৫ - এডুয়ার্ডো গালেয়ানো, উরুগুয়ের সাংবাদিক ও লেখক।

২০১৫ - গুন্টার গ্রাস, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান সাহিত্যিক, চিত্রকর, ভাস্কর এবং নাট্যকার।

৮ মে ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শুক্রবার, ৮ মে ২০২৬ ● ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৯ জিলকদ ১৪৪৭। আজকের

৭ মে ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ● ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৮ জিলকদ ১৪৪৭। আজকের

৬ মে ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ৬ মে ২০২৬ ● ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৭ জিলকদ ১৪৪৭। আজকের

৪ মে ঘটে যাওয়া নানান ঘটনা 

আজ সোমবার, ৪ মে ২০২৬ ● ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৫ জিলকদ ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের