ই-পেপার বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

সরাইল উপজেলা বিএনপির কমিটি ঘিরে রাজনৈতিক অস্থিরতা

আতিকুল ইসলাম(মাল্টিমিডিয়া প্রতিনিধি) সরাইল:
১৪ জানুয়ারি ২০২৫, ১৯:০৮
সরাইলে বিএনপির কমিটি ঘিরে রাজনৈতিক অস্থিরতা

কমিটি সংক্রান্ত বিরোধে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির রাজনীতি। সদ্য প্রকাশিত উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট কমিটি জনসম্মুখে আসার পর থেকেই পদবঞ্চিতদের তোপের মুখে কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা। যার ফলে স্থানীয় রাজনীতিতে বিরাজ করছে অস্থিরতা।

জানা গেছে, প্রায় ৪ মাস পূর্বে আনিছুল ইসলাম ঠাকুরকে সভাপতি এবং এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুকে সাধারণ সম্পাদক করে সরাইল উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছিল জেলা বিএনপির নেতৃবৃন্দ। তবে রাজনৈতিক অস্থিরতা ও অজানা নানা কারণে জনসম্মুখে প্রকাশ পায়নি সেই কমিটি।

সম্প্রতি সেই কমিটির কাগজ জনসম্মুখে আসার পর থেকেই ফুসে উঠেছে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাষ্টার- এর সমর্থকেরা।

গতকাল সোমবার (১৩ জানুয়ারি) সকালে সরাইল উপজেলা সদরের ভূমি অফিসে অবস্থানকালে প্রায় ঘন্টাব্যাপী আনোয়ার হোসেন মাষ্টারের কর্মী সমর্থকদের তোপের মুখে অফিসটির একটি কক্ষে অবরুদ্ধ ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর। পরবর্তীতে পুলিশ- প্রশাসনের সহযোগিতায় নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা হয় তার।

আনোয়ার হোসেন মাষ্টার ও তার সমর্থকদের দাবি, এটা একটা ঘরোয়া ও পকেট কমিটি। যে কমিটিতে স্থান পেয়েছে বেশির ভাগ অরাজনৈতিক ও অন্য দলের লোকজন। এ কমিটিতে বেশি স্থান পেয়েছে বিগত সময়ে যারা আন্দোলন সংগ্রামে ছিলো না এবং সাধারণ সম্পাদক ও সভাপতির পরিবারের লোকজন। এ কমিটি অনতিবিলম্বে বাতিল করে ত্যাগীদের সমন্বয়ে কমিটি দিতে হবে, অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

তবে কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছেন, ত্যাগী ও যোগ্যদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। দলের দুর্দীনে আমরা রাজপথে থেকে লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছি। আজকে যারা কমিটির বিরুদ্ধে কথা বলছে তার অনেকেই দল থেকে বহিষ্কৃত, ও দলছুট নেতা। বসন্তের কোকিলের মতো সুদিনে তাদের আগমন হয়।

এদিকে বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত সরাইল উপজেলার এই কমিটি বিরোধ ভালো চোখে দেখছেন না শান্তিপ্রিয় মানুষেরা ও তৃণমূলের কর্মীরা।

তাদের দাবি রাজনৈতিক প্রেক্ষাপট যেদিকে মোড় নিচ্ছে যে-কোনো মুহুর্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এর আগেই এখানকার রাজনীতিতে স্বস্তি ফিরিয়ে আনা প্রয়োজন। এক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও কেন্দ্রীয় বিএনপির হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

জামালপুরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন

খাল খননের মাধ্যমে সারাদেশে অবৈধ দখল মুক্ত হবে: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন। জনস্বার্থে

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও নতুন বিমানঘাঁটির ঘোষণা

দেশের উত্তরাঞ্চলের যোগাযোগ, অর্থনীতি ও সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক মানসম্পন্ন বিমানবন্দরে উন্নীত

যশোরে প্রাইভেটকারে মিলল সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণ, আটক ৩ জন

যশোরে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ২৬টি স্বর্ণের বারসহ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সরকারি কোম্পানি বেসরকারি মালিকানায় যাবে: বাণিজ্যমন্ত্রী

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

সিঙ্গাপুর থেকে আসছে ৩ কার্গো এলএনজি, ব্যয় ২১৮৬ কোটি টাকা

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি

‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত: দোকান মালিক সমিতি

ডিআইইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

অর্থ পাচারসহ আর্থিক অপরাধ দমনে সিঙ্গাপুর কার্যকর ও সফলঃ এফএটিএফ

একদিনে হাম ও হামের উপসর্গে ১২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এনআইডি ও ব্যাংক হিসাবের তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপার গ্রেপ্তার

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

১৬ বছর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ