ই-পেপার সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে এখন খারাপ: দুদু

আমার বার্তা অনলাইন:
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৮

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস বলেছেন শিক্ষার্থীদের একটা দল থাকা দরকার। তার মানে তিনি শিক্ষার্থীদের পক্ষে। তাহলে আপনি নিরপেক্ষ নন। আপনি শিক্ষার্থীদের হয়ে দুই নম্বরি কারবার করলেও করতে পারেন। আপনার পদত্যাগ কিন্তু বিএনপি এখনো দাবি করেনি। দুই নম্বরি করা কিন্তু একজন নোবেল বিজয়ীর কাজ না। এতে আপনার সরকারের সুনাম নষ্ট হয়ে যাবে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও শহরের সাধারণ পাঠাগার মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি এবং পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মোকাবিলায় এই সমাবেশের আয়োজন করা হয়।

শামসুজ্জামান দুদু বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে এখন খারাপ। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কাজটা কী? যে সরকার পারে না তার একটা ভালো ইলেকশন দেওয়া উচিত। যেটা ১৬ বছরেও আওয়ামী লীগ দেয়নি। ইলেকশনে যারা জিতবে, তাদের হাতে ক্ষমতা দিয়ে দেবেন। আর যদি বিএনপি না জিতে, তাহলে অন্য দলকে ক্ষমতা দেবেন। আপত্তি নেই।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা বলছে তারা খুব জনপ্রিয়। ভালো কথা, ইলেকশনে আসো। তোমাদের নামে যেসব কথাবার্তা শুনি। আমরাও তো ছাত্র ছিলাম। তোমরা যে একমাত্র গণঅভ্যুত্থান করছো তা কিন্তু না, বিএনপিও করেছে। আপনারা রূপায়ন টাওয়ারে ২টা ফ্ল্যাট নিয়েছেন কার টাকায়? চাকরি, ব্যবসা কিছুই তো করেন না। আপনারা যে গাড়িতে চলেন, আমরাও সে গাড়িতে উঠি না।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, বিএনপিকে নিয়ে টানাটানি করবেন না, বিএনপি চ্যালেঞ্জ নেওয়া দল, যে কোনো পরিস্থিতিতে বিএনপি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। গণতন্ত্রের জন্য যত রক্ত লাগে, যত প্রাণ দিতে হয় বিএনপি দেবে। গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিএনপি পিছু হাটবে না। যে দলের নেতা তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর বেগম খালেদা জিয়া, সেই দলকে কীভাবে রুখবেন? দলের ভেতরে টানাটানি থাকতেই পারে, কিন্তু চ্যালেঞ্জ নিতে হবে ঐক্যবদ্ধভাবে। আরও বেশি কাছাকাছি হতে হবে।

শামসুজ্জামান দুদু বলেন, আগামী দিনে যে সরকার হবে সেটা হলো বেগম জিয়ার সরকার, তারেক রহমানের সরকার ও জনতার সরকার। এই বছর নির্বাচন হবে, এই বছরই বিএনপি ক্ষমতায় আসবে। এই বছরই ধানের শীষ জয় লাভ করবে।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহসভাপতি নুর করিম, ছাত্রদলের সভাপতি মো. কায়েস, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস প্রমুখ।

আমার বার্তা/এমই

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু