ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

ঈদের ছুটিতে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি :
২০ মার্চ ২০২৫, ২০:৩৩
ছবি : প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতরে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম সাপ্তাহিক ছুটিসহ টানা আটদিন বন্ধ থাকবে।

বুড়িমারী স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীদের আলোচনা সাপেক্ষে আটদিন বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বুড়িমারী স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি ফারুক হোসেন বলেন, গত ১৯ মার্চ বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সব সদস্যের মতামতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত উভয় দেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সংগঠন গুলোর মধ্যে স্হলবন্দরের আমদানি রপ্তানি বন্ধের চিঠি বিনিময় করা হয়েছে। সে হিসেবে সাপ্তাহিক ছুটিসহ আটদিন বন্ধ থাকবে। তবে ৬ এপ্রিল থেকে যথারীতি বুড়িমারী স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।

বুড়িমারী স্থলবন্দর আমদানি রপ্তানিকারক এসোসিয়েশন সভাপতি আবু রাইয়ান রছি বলেন, উভয় দেশের ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্থলবন্দর আটদিন বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

অপরদিকে বুড়িমারী স্থলবন্দরের আমদানি রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্ট ধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। তবে সরকারি ছুটি ছাড়া বন্দর ও কাস্টমসের অভ্যন্তরীণ কার্যক্রম চলবে বলে নিশ্চিত করেছেন বন্দর কর্তৃপক্ষ।

বুড়িমারী ইমিগ্রেশন অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও উভয় দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনার রাহাত হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় দেশের আলোচনার প্রেক্ষিতে ঈদুল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ৫ দিন বন্ধ থাকবে তবে কাস্টমস সরকারি ছুটি ছাড়া অভ্যন্তরীণ কার্যক্রম চলবে বলে জানান।

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

সাভারের আশুলিয়ায় রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সংবাদকর্মী হামলার শিকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ