ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

লালমনিরহাট সীমান্তে নারীসহ ১০ জনকে ‘পুশ ইন’ করেছে বিএসএফ

আমার বার্তা অনলাইন
১০ জুলাই ২০২৫, ১৫:১৫

লালমনিরহাটের আদিতমারী সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদেরকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)। বুধবার (৯ জুলাই) মধ্যরাতে উপজেলার দূর্গাপুর সীমান্তের ৯২৫ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর ৭৮ ব্যাটালিয়ন বাংলাদেশে পাঠিয়ে দেয় তাদের।

আটক হওয়া ব্যক্তিরা সবাই সনাতন ধর্মাবলম্বী। তাদের মধ্যে চার শিশু, তিন নারী ও তিন পুরুষ রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের পর তারা আশেপাশে কোথাও যেতে পারেননি। সকালে স্থানীয়রা তাদের ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ করে বিজিবিকে খবর দেয়। পরে আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে টহলরত দূর্গাপুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করেন।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন। তারা জানান, প্রায় ১০ বছর আগে কাজের সন্ধানে ভারতে যান এবং সেখান থেকে সম্প্রতি হরিয়ানা রাজ্য থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) তাদের ধরে এনে সীমান্ত পথে বাংলাদেশে পাঠিয়ে দেয়।

এই বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, পুশইন হয়ে আসা ব্যক্তিদের আটক করা হয়েছে। তারা নিজেদের বাংলাদেশি বলে দাবি করেছেন। তাদের পরিচয় নিশ্চিত করার জন্য যাচাই-বাছাই চলছে। তথ্য-প্রমাণের ভিত্তিতে সত্যতা পেলে প্রশাসনের মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, এ বিষয়ে বিএসএফের কাছে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। এখনও কোনো সাড়া মেলেনি।

আমার বার্তা/জেএইচ

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

সাভারের আশুলিয়ায় রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সংবাদকর্মী হামলার শিকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ