ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

বীরগঞ্জে ভাঙা সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করছেন শতাধিক পরিবার

মোঃ নুর আলম, বীরগঞ্জ প্রতিনিধি (মাল্টিমিডিয়া):
১০ জুলাই ২০২৫, ২১:২১
ছবি : প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের বলরামপুর মন্ডলপাড়ায় অবস্থিত ঢেপা নদীর ওপর নির্মিত একমাত্র সেতুটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

২০১২ সালে নির্মিত এই সেতুটি দীর্ঘদিন ধরে বিভিন্ন অংশ দেবে গেছে এবং ভেঙে পড়ার উপক্রম হয়েছে। স্থানীয় প্রায় ৮০টি পরিবারের চার শতাধিক মানুষ প্রতিদিন এই সেতুটি ব্যবহার করেন। এছাড়াও প্রায় ৫০০ একর ফসলি জমির কৃষিপণ্য পরিবহনের একমাত্র মাধ্যম এই সেতু।

স্থানীয় বাসিন্দা আবু বক্কর সিদ্দিক (৬০) বলেন, প্রতিদিন এই ভাঙা সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছি। কৃষিপণ্য বাজারে নিতে সমস্যা হয়। যদি দুর্ঘটনা ঘটে, তার দায় কে নেবে?

একই এলাকার বাসিন্দা আঞ্জুআরা বেগম (৫৫) বলেন, স্কুলের ছোট ছোট বাচ্চারা এই ভাঙা সেতু দিয়ে পারাপার হয়। বৃষ্টি হলে ভয় আরও বেড়ে যায়। আমরা অনেকবার চেয়ারম্যান এবং মেম্বারকে জানিয়েছি।

নয়ন ইসলাম (১৯), স্থানীয় কলেজছাত্র বলেন, এই সেতু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখন এমন অবস্থায় আছে যে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানাই।

এ বিষয়ে বলরামপুর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মমতাজুল ইসলাম বলেন, আমাদের মাদ্রাসার অনেক শিক্ষার্থী প্রতিদিন এই ভাঙা সেতু দিয়ে যাতায়াত করে। বিশেষ করে বর্ষাকালে সেতুটি আরও বিপজ্জনক হয়ে পড়ে। আমরা সবসময় আতঙ্কে থাকি-না জানি কখন দুর্ঘটনা ঘটে যায়। অভিভাবকরাও চিন্তিত থাকেন। দ্রুত সেতুটি সংস্কার বা পুনঃনির্মাণ হলে শিক্ষার্থীরা নিরাপদে মাদ্রাসা, স্কুলে ও কলেজ যাতায়াত করতে পারবে।

নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস বলেন,আমি এ বিষয়ে দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসন এবং উপজেলা আইন-শৃঙ্খলা সভায় একাধিকবার জানিয়েছি যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। লিখিতভাবে বিষয়টি উপজেলা প্রশাসন ও এলজিইডিকে প্রকৌশলী কে জানানো হবে। আমি সবসময় জনগণের পাশে আছি এবং নিরাপত্তা ঝুঁকি এড়াতে সতর্ক থাকার অনুরোধ করছি।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি), বীরগঞ্জ জিবরীল আহমেদ বলেন, বলরামপুর মন্ডলপাড়ার ঢেপা নদীর ওপর সেতুটি সম্পর্কে আমাদের অফিসে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে যতটুকু জেনেছি, এই সেতুটি এলজিইডির আওতাভুক্ত নয় এবং এটি স্থানীয়ভাবে, সম্ভবত ২০১২ সালে তৎকালীন চেয়ারম্যানের উদ্যোগে নির্মিত হয়েছিল। এ কারণে আমাদের সরাসরি কোনো হস্তক্ষেপ করার সুযোগ নেই। তবুও স্থানীয় প্রশাসনের চাহিদা বা নির্দেশনার ভিত্তিতে যদি কোনো প্রকৌশল সহায়তা প্রয়োজন হয়, আমরা অবশ্যই সহায়তা করতে প্রস্তুত।

স্থানীয়দের দাবি, এই সেতুটি দ্রুত মেরামত বা পুনঃনির্মাণ না হলে যে কোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

সাভারের আশুলিয়ায় রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সংবাদকর্মী হামলার শিকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ