ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি, বিদুৎ বিচ্ছিন্ন পুরো গ্রাম

আমার বার্তা অনলাইন:
২৮ জুলাই ২০২৫, ১৩:৪৯
আপডেট  : ২৮ জুলাই ২০২৫, ১৪:৩২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একই রাতে পল্লী বিদ্যুতের তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ট্রান্সফরমারগুলো উদ্ধার ও ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনার পর থেকে বিদুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রামের প্রায় ২ হাজার মানুষ।

সোমবার (২৮ জুলাই) বেলা ১টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই গ্রামের বিদুৎ সংযোগ বন্ধ রয়েছে। এর আগে শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পাটাগড়া চৌরাস্তা এলাকায় চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার দিবাগত রাত ২টায় উপজেলার পাটাগড়া চৌরাস্তা এলাকায় চুরির ঘটনা ঘটে। ঘটনার সময় ওই স্থানে বিদ্যুতের খুঁটির উপরে ও রাস্তার পাশে দাঁড়ানো লোকসহ এটি ট্রাক পার্কিংয়ে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। গ্রামবাসী সেখানে এগিয়ে গেলে ট্রান্সফরমারসহ চোরেরা ট্রাক নিয়ে পালিয়ে যায়।

তাৎক্ষণিক স্থানীয়রা পুলিশকে খবর দেয় এবং কয়েকজন মোটরসাইকেলযোগে ট্রাকটিকে ধাওয়া করে। খবর পেয়ে পুলিশও ট্রাকটিকে ধাওয়া করে। পরে, দিনাজপুরের বীরগঞ্জ ও কাহারোল থানা পুলিশের সহযোগিতায় বীরগঞ্জে ট্রাকের হেলপার শহীদুল ইসলামকে (২৪) পুলিশ আটক করে। তবে ট্রাকে থাকা আরও তিনজন পালিয়ে যায়।

এ ঘটনার পর থেকে ওই গ্রামটি বিদুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চুরি হওয়া তিনটি ট্রান্সফরমারের অধীনে প্রায় ৬০টি সংযোগ রয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। ট্রান্সফরমার খুলে নেওয়ার কারণে গ্রামের প্রায় দুই হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। তাকে সোমবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া ট্রান্সফরমারগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে দ্রুত ফেরত দেওয়া হবে।

পল্লী বিদ্যুতের ডিজিএম এনামুল হক বলেন, ওই এলাকায় এখনও বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়নি। ট্রান্সফরমারগুলো পেলে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। এগুলোর অধীনে প্রায় ৬০টি সংযোগ রয়েছে।

আমার বার্তা/এল/এমই

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

সাভারের আশুলিয়ায় রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সংবাদকর্মী হামলার শিকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ