ই-পেপার বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে প্রাইভেটকারের ধাক্কায় নিহত বাবা-মেয়ে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
আমার বার্তা অনলাইন:
১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০
আপডেট  : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪
দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকার।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে পেছনে থেকে ধাক্কায় দিয়েছে একটি বেপরোয়া গতির প্রাইভেটকার। এতে দুজন নিহতের খবর পাওয়া গেছে, আহত হয়েছেন আরও ৪ জন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে মিরসরাই ঠাকুরদিঘী বাজারের বায়তুস সুলতান জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হন প্রাইভেটকারে থাকা আরও ৪ জন।

নিহতরা হলেন, গোলাম সরোয়ার (৪২) ও তার তিন বছরের শিশুকন্যা মুসকান।

গোলাম সরোয়ার ঢাকার তুরাগ থানা এলাকার উত্তরা ১০নং সেক্টর ৬ নম্বর রোড বামনাটে আক্কাস আলী মার্কেট এলাকার মৃত এমদাদুল হকের ছেলে। দুর্ঘটনায় আহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. বোরহান উদ্দিন বলেন, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্রো উ-১১-৭১৬৮) পেছনে থেকে আসা বেপরোয়া গতির প্রাইভেটকার (ঢাকা মেট্রো ঘ-১৩-৭৩৪৮) ধাক্কা দিলে ঘটনাস্থলে ২ জন নিহত হন, আহত হন আরও ৪ জন। চালকের চোখের ঘুমের কারণে এমন দুর্ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস, স্থানীয় লোকজনের সহায়তায় হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান ও প্রাইভেটকার আটক করা হয়। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমার বার্তা/এমই

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু