ই-পেপার শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

ফটিকছড়িতে ১২৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা

আমার বার্তা অনলাইন:
২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫১

আসন্ন শারদীয় দুর্গাপূজায় ফটিকছড়ি উপজেলায় ১২৭টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ফটিকছড়ি থানায় রয়েছে ৬৭টি এবং ভূজপুর থানায় ৬০টি পূজামণ্ডপ। মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জা ও প্রতিমা তৈরির চূড়ান্ত কাজ।

কারিগররা খড়, কাঠ, সুতা ও মাটি দিয়ে নিপুণ হাতে গড়ে তুলছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ও অসুরের প্রতিমা। কোথাও চলছে মূর্তি গড়ার কাজ, আবার কোথাও রঙের আঁচড়ে প্রাণ সঞ্চারের প্রস্তুতি।

এদিকে আসন্ন পূজা উপলক্ষে উপজেলা প্রশাসন নিয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রস্তুতিমূলক সভায় সিদ্ধান্ত হয়েছে, স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা জোরদার করা হবে। সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোতে বিজিবি মোতায়েন থাকবে, দুই থানায় দুটি সেনা টহল দল কাজ করবে। পর্যাপ্ত স্বেচ্ছাসেবক ও আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। প্রত্যেক পূজামণ্ডপে প্রতিমার দিকে মুখ করে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ঠেকাতে মনিটরিং টিম গঠন করা হয়েছে। সরকারিভাবে উপজেলার প্রতিটি পূজামণ্ডপে ৫০০ কেজি চাল, পৌরসভার প্রতিটি মণ্ডপে ১০ হাজার টাকা এবং ইউনিয়নের পূজামণ্ডপগুলোতে সাধ্যমতো সহায়তা দেবে উপজেলা প্রশাসন।

ফটিকছড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ধনঞ্জয় দেব নাথ বলেন, “প্রতি বছরের মতো এবারও অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পূজা উদযাপিত হবে। ফটিকছড়িতে হিন্দু-মুসলিমদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। মুসলিমরা সহযোগিতায় এগিয়ে আসেন, তাই সহিংসতার প্রশ্নই আসে না।”

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সদস্য সচিব জুয়েল চক্রবর্তী বলেন, “এবার আগের চেয়ে বেশি আনন্দঘনভাবে পূজা উদযাপন হবে বলে আমি আশাবাদী। প্রশাসনের সঙ্গে আমাদের প্রস্তুতিমূলক বৈঠকে নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।”

ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, “আইনশৃঙ্খলার বিষয়ে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পূজা উদযাপনে আমরা বদ্ধপরিকর।”

ভূজপুর থানার ওসি মাহাবুবুল আলম জানান, “ভূজপুরে শান্তিপূর্ণ পরিবেশে সনাতনী ভাইরা পূজা উদযাপন করতে পারবেন—এর জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে।”

ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন, “সারা দেশের কী অবস্থা সেটা আমার দেখার বিষয় নয়, আমি দেখাবো ফটিকছড়িতে কী হচ্ছে। আসন্ন দুর্গাপূজাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে পূজা উদযাপনের ব্যাপারে আমরা আশাবাদী।”

আমার বার্তা/এল/এমই

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন

মাছের বাজারে ২০০ টাকার নেই কোনো মাছ

সেন্টমার্টিনের আকাশে হঠাৎ বিদেশি ড্রোন, যা জানা গেল