ই-পেপার শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

ঢাকা-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-খাগড়াছড়ি সওজের জমি দখল করে অফিস ঘর নির্মাণ

আমার বার্তা অনলাইন:
০৩ অক্টোবর ২০২৫, ০৯:৪২
আপডেট  : ০৩ অক্টোবর ২০২৫, ০৯:৫১

খাগড়াছড়ি পৌর বাস টার্মিনালের পাশে ঢাকা-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ধারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে অফিসঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ‘শ্রম যান কল্যাণ সমিতি’ নামের একটি সংগঠন ওই স্থানে টিনের ঘর তুলে ইতোমধ্যে সাইনবোর্ডও ঝুলিয়েছে।

গুরুত্বপূর্ণ সড়কটির ওই স্থানে প্রায়ই যানজট সৃষ্টি হয়। সেখানে নতুন করে স্থাপনা তৈরি হওয়ায় ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিবহন শ্রমিক বলেন, সড়কের জায়গা দখল করে ঘর তুললে যান চলাচলে আরও সমস্যা বাড়বে। এতে পুরো এলাকায় বিশৃঙ্খলা তৈরি হবে।

ঘর নির্মাণ বিষয়ে সমিতির সভাপতি বলেন, জায়গাটি আগে অপরিষ্কার ছিল, তাই কিছুটা ভরাট করে অস্থায়ীভাবে অফিসঘর তৈরি করেছি। তবে কোনো কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়নি বলে স্বীকার করেন তিনি।

সওজের সার্ভেয়ারবলেন, বিশেষ পরিস্থিতির কারণে বাধা দেওয়া সম্ভব হয়নি। বিষয়টি নির্বাহী প্রকৌশলীকে অবহিত করা হয়েছে এবং রোববার (৫ অক্টোবর) অফিস খুললে নোটি শ দেওয়া হবে।

সওজের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, অবৈধভাবে জায়গা দখল করে ঘর নির্মাণের বিষয়টি জেনেছি। প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, বিশেষ পরিস্থিতির কারণে পৌরসভার লোকজন মাঠে যেতে পারেনি। তবে অনুমতি ছাড়া ঘর নির্মাণ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আমার বার্তা/এল/এমই

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন

মাছের বাজারে ২০০ টাকার নেই কোনো মাছ

সেন্টমার্টিনের আকাশে হঠাৎ বিদেশি ড্রোন, যা জানা গেল