ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আমার বার্তা অনলাইন
০৭ অক্টোবর ২০২৫, ১২:৪৩

লক্ষ্মীপুরে বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়ি থেকে মো. রুবেল (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের মহব্বত আলী মুন্সিবাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে সোমবার (৬ অক্টোবর) রাতে কোনো একসময় ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

নিহত রুবেল ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের আশার বাড়ির বেল্লাল মিয়ার ছেলে।

নিহতের বোন নয়ন আক্তারের দাবি, রুবেলকে তার স্ত্রীর পছন্দ হয়নি। এতে বিয়ের পর থেকেই তাদের বিরোধ চলছিল। সোমবার রাতে মোবাইলফোনের মাধ্যমে ডেকে নিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখেছে শ্বশুরবাড়ির লোকজন। তিনি এ হত্যার বিচার দাবি করেন।

তবে নিহতের স্ত্রী রিয়া আক্তার বলেন, আমার সঙ্গে রুবেলের কোনো ঝগড়া হয়নি। তিনি আমাদের ঘরেও আসেননি। আমাদের ফাঁসাতেই বাড়ির সামনে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত ফেব্রুয়ারি মাসে রুবেল ও রিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই দুজনের মধ্যে ঝামেলা চলছিল। ঘটনার রাতে রুবেলে তার বাড়িতেই ছিলেন। শ্বশুরবাড়ি থেকে ফোন আসে, তখন তিনি তার স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি করেন। একপর্যায়ে রুবেল শ্বশুরবাড়িতে চলে যান। মঙ্গলবার ভোরে ওই বাড়ির লোকজন গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে নিহতের শাশুড়ি পারভিন বেগমসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তদন্ত করে এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমার বার্তা/এল/এমই

জোর করে সিল মারার পাঁয়তারা করেছে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দায়িত্ব পালনকালে মো. মুজাহিদুল ইসলাম (৫০) নামে এক পোলিং

কেন্দ্রে জামায়াত কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কিতে পড়ে বিএনপি নেতার মৃত্যু

খুলনা সদরের আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে মহিবুজ্জামান কচি নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসারসহ আহত ৩

গোপালগঞ্জ সদরের একটি ভোটকেন্দ্র ভোটগ্রহণ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্যসহ ভোটারের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিলেন জুবাইদা রহমান ও জাইমা রহমান

৭৯ হাজার টাকাসহ কেন্দ্রের সামনে থেকে জামায়াতের ওয়ার্ড সভাপতি আটক

জোর করে সিল মারার পাঁয়তারা করেছে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

শান্তিপূর্ণ ভোট চলছে, সবাইকে নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান সেনাপ্রধানের

কেন্দ্রে জামায়াত কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কিতে পড়ে বিএনপি নেতার মৃত্যু

নতুন বাংলাদেশের প্রক্রিয়া শুরু হলো: ভোট প্রদান শেষে প্রধান উপদেষ্টা

প্রশাসন পেশাদার হলে অভিযোগ থাকবে না: সারজিস আলম

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিলেন প্রধান উপদেষ্টা

‘হানাহানিমুক্ত বাংলাদেশ চাই’—সপরিবারে ভোট দিয়ে মুক্তিযোদ্ধা ইউসুফ

জয়লাভ করলে প্রাধান্য পাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন: তারেক রহমান

বাংলাদেশের গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন তারেক রহমান

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসারসহ আহত ৩

ভোটে বাধা বা কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ

উৎসবমুখর পরিবেশ, ভোট কেন্দ্রে আসুন: নাহিদ ইসলাম

ভোট নিয়ে হানাহানি নয়, জনগণের রায় মাথা পেতে নেব: জাহাঙ্গীর হোসেন

ভোট সুষ্ঠু হলে আমরাও মানবো অন্যদেরকেও মানতে হবে: জামায়াত আমির

উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ, ভোটারদের দীর্ঘ লাইন

গণতন্ত্রের বিশেষ দিনে শুভকামনা: ইভার্স ইজাবস