ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

বিশ্বে ৯ কোটি ৪০ লাখের বেশি মানুষের চোখে ছানি

আমার বার্তা অনলাইন
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৩

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের চোখের ছানি দূর করে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে দেশগুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে, সস্তা ও সহজলভ্য হওয়া সত্ত্বেও অর্ধেকের বেশি আক্রান্ত মানুষ অস্ত্রোপচারের সুযোগ পাচ্ছেন না।

সম্প্রতি ‘দ্য ল্যানসেট গ্লোবাল হেলথ’-এ প্রকাশিত এক গবেষণা থেকে এই চিত্র উঠে এসেছে। বর্তমানে বিশ্বে ৯ কোটি ৪০ লাখের বেশি মানুষ ছানিজনিত সমস্যায় ভুগছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ বছরে ছানি অপারেশনের হার ১৫ শতাংশ বাড়লেও বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চাহিদাও বেড়েছে। বর্তমান গতিতে চললে ২০৩০ সালের মধ্যে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়।

প্রতিবেদনে দেখানো হয়েছে সবচেয়ে খারাপ অবস্থা আফ্রিকান অঞ্চলে। সেখানে ৪ জনের মধ্যে ৩ জনই চিকিৎসা পাচ্ছেন না। পুরুষদের তুলনায় নারীরা এই চিকিৎসায় অনেক বেশি পিছিয়ে আছেন বলেও উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে। পরিস্থিতির জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব, অতিরিক্ত খরচ এবং অসচেতনতাকে প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করা হয়েছে।

চোখের লেন্সের এই অস্বচ্ছতা বা ছানি দূর করতে মাত্র ১৫ মিনিটের একটি অস্ত্রোপচারই যথেষ্ট। ডায়াবেটিস, তামাক ব্যবহার এবং অতিরিক্ত ইউভি রশ্মির কারণে ছানি পড়ার ঝুঁকি বাড়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রাথমিক স্বাস্থ্যসেবায় চোখের পরীক্ষাকে অন্তর্ভুক্ত করা এবং গ্রামীণ এলাকায় দক্ষ জনবল বাড়ানোর মাধ্যমে এই অন্ধত্ব দূর করা সম্ভব। সংস্থাটি দেশগুলোকে নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে।

আমার বার্তা /জেএইচ

মুসলিমকে বাঁচানোয় হিন্দু যুবকের জিম বয়কট করছে উগ্রবাদীরা

উত্তরাখণ্ডের কোটদ্বারের এক বহু পুরোনো দোকান ‘বাবা স্কুল ড্রেস’। এর মালিক ৭০ বছর বয়সী এক

গাজায় ৮ হাজার সেনা মোতায়েন করছে ইন্দোনেশিয়া

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় নিরাপত্তার জন্য ৮ হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া। দেশটির সেনাপ্রধান জেনারেল

কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলায় ১০ জন নিহত

কানাডায় একটি স্কুলে বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বার্তা

বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে বিজ্ঞানে নারী ও  বালিকাদের আন্তর্জাতিক দিবস। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ

নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করবে বিজিবি: মহাপরিচালক

চট্টগ্রামের ৪ জেলার ২০ আসনে মাঠে থাকবে র‍্যাবের ৫০ টহল দল

কমিটমেন্ট ফোকাসে রেখেই কাজ করছি, ভয়ের কিছু নেই: সিইসি

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ

নির্বাচনী দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিজাইডিং অফিসার নিহত

ভয়ভীতি ছাড়া ভোটারদের অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

নতুন মন্ত্রিসভার শপথ পর্যন্ত পদে থাকছেন বর্তমান উপদেষ্টারা

একটি বাংলাদেশ আমি জাগ্রত জনতার

ভোটের ছুটিতে ঘরমুখো মানুষ আরিচা ও পাটুরিয়া ঘাটে উপচে পড়া ভীড়

ভোটের দিন থেকে ভবিষ্যতের পথে: গণতন্ত্র ও কৃষিনির্ভর টেকসই উন্নয়নের অঙ্গীকার

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের ব্যবসার টাকা, নির্বাচন সংশ্লিষ্ট নয়

প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

বিশ্বে ৯ কোটি ৪০ লাখের বেশি মানুষের চোখে ছানি

চন্দনাইশে গভীর রাতে স্বতন্ত্র প্রার্থীর ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ, আটক ৩

ইইউয়ের পার্লামেন্ট প্রতিনিধিদলকে প্রস্তুতির কথা জানাল ইসি

শুক্রবার সকালের মধ্যেই বেশির ভাগ আসনের ফল প্রকাশ: ইসি সানাউল্লাহ

মুসলিমকে বাঁচানোয় হিন্দু যুবকের জিম বয়কট করছে উগ্রবাদীরা

ঢাকায় সর্বোচ্চ সতর্কতা পুলিশের, থাকছে সোয়াত, কে-৯ ও ক্রাইম সিন টিম

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ৫০ লাখ টাকাসহ আটক